সর্বশেষ

মেলবোর্নের শিক্ষাপ্রতিষ্ঠানে প্রিন্সিপালকে ছুরিকাঘাত, কর্মচারী আটক

  • 6:14 pm - December 02, 2025
  • পঠিত হয়েছে:১৩৭ বার
মঙ্গলবার স্থানীয় সময় বিকেল ৩টার দিকে কিজবরো কলেজে এ ঘটনা ঘটে। ছবিঃ নাইন নিউজ

মেলবোর্ন, ২ ডিসেম্বর- অস্ট্রেলিয়ার মেলবোর্নের দক্ষিণ–পূর্বাঞ্চলে একটিশিক্ষাপ্রতিষ্ঠানে এক কর্মচারী প্রিন্সিপালকে ছুরিকাঘাত করেছেন বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার স্থানীয় সময় বিকেল ৩টার দিকে কিজবরো কলেজে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ দ্রুত সেখানে পৌঁছে অভিযুক্ত পুরুষ কর্মীকে ঘটনাস্থল থেকেই আটক করে।

প্রিন্সিপালকে হাসপাতালে নেওয়া হয়েছে। তাঁর আঘাত প্রাণঘাতী নয় বলে পুলিশ জানায়। ঘটনাটি সম্পর্কে তাঁকেও জিজ্ঞাসাবাদ করা হবে। তদন্ত এখনো চলছে।

পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলের প্রাথমিক তদন্তে জানা গেছে, দুজন একে অপরকে চিনতেন। ছাত্রছাত্রীরা এ ঘটনায় সম্পৃক্ত নয় বলে নিশ্চিত করা হয়েছে। ঘটনার সময় স্কুলের অ্যাকেশিয়া ক্যাম্পাস সাময়িকভাবে লকডাউন করা হয় এবং সব ছাত্রকে ভবনের ভেতরে রাখা হয়। পরে অভিভাবকদের জানানো হয় যে ছাত্ররা নিরাপদ আছে।

ঘটনাস্থলের একটি ভিডিওতে দেখা যায়, হাতকড়া পরানো একজনকে পুলিশ অ্যাম্বুলেন্সে নিয়ে যাচ্ছে। অ্যাম্বুলেন্স সার্ভিস জানিয়েছে, দুজনকে হাসপাতালে নেওয়া হয়েছে।

যারা ঘটনাটি দেখেছেন বা ঘটনার ভিডিও বা তথ্য আছে, তাদের পুলিশকে সহায়তার জন্য ক্রাইম স্টপার্সে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।

এর কয়েক দিন আগে, মেলবোর্নের বেরউইকের একটি প্রাথমিক বিদ্যালয়ে আরেকটি ছুরিকাঘাতের ঘটনায় আট বছর বয়সী এক শিশু আহত হয়েছিল। তাঁর আঘাতও ছিল প্রাণঘাতী নয়।

সূত্রঃ নাইন নিউজ

এই শাখার আরও খবর

সৌদি আরবে নাগরিকদের মৃত্যুদণ্ড কার্যকরের পর কূটনৈতিক সংকটে বাংলাদেশ

মক্কায় মসজিদের ভেতরে চুম্বনের অভিযোগে এক বাংলাদেশি পুরুষ ও এক নারীর মৃত্যুদণ্ড কার্যকর করেছে সৌদি আরব। তবে তাঁদের মৃত্যুদণ্ডের রায় কিংবা তা কার্যকরের বিষয়ে সৌদি…

শুভ বিজয়া দশমী: অশুভের বিনাশ, সত্য ও মানবতার জয়

শারদীয় দুর্গোৎসবের শেষ অধ্যায় বিজয়া দশমী। আনন্দ, বেদনা, আবেগ ও সম্প্রীতির এক অনন্য মেলবন্ধনে এই দিনটি বাঙালির হৃদয়ে বিশেষ তাৎপর্য বহন করে। কয়েক দিনের উৎসব,…

বৈশ্বিক জ্বালানি সংকটে চাপে বাংলাদেশের প্রধান পোশাকশিল্প

বিশ্ববাজারে জ্বালানির মূল্যবৃদ্ধি, গ্যাস সরবরাহে বিঘ্ন ও বিদ্যুৎ ঘাটতিতে উৎপাদন ব্যয় বাড়ছে। প্রতিযোগিতায় টিকে থাকতে হিমশিম খাচ্ছে বাংলাদেশের তৈরি পোশাকশিল্প। সকাল ১১টা। ঢাকার উত্তরে আশুলিয়ায়…

নিহত যুবদল নেতার মাথার খুলিতে মিলল বুলেট, সিসিটিভিতে গুলির শব্দ

মাগুরা পৌরসভার পারনান্দুয়ালী কেন্দ্রীয় বাস টার্মিনালে রয়েল পরিবহনের কাউন্টারে নিহত যুবদল নেতা শাকের হোসেনের (৩৯) মাথার খুলির ভেতর থেকে একটি বুলেট পাওয়া গেছে। আজ বুধবার…

মাগুরায় নিহত যুবদল নেতার মাথার ভেতরে মিলল গুলি

ওটিএন বাংলা ডেস্ক : মাগুরা পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাকের হোসেনের মাথা থেকে একটি গুলি উদ্ধার করা হয়েছে। বুধবার (২১ অক্টোবর) দুপুরে মাগুরা ২৫০…

পরিবারের দাবি, ফাঁসানো হয়েছে : চুম্বনের দাবিও নিশ্চিত নয়

ওটিএন বাংলা ডেস্ক: সৌদি আরবের মক্কা অঞ্চলে দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় অভিযোগ, আদালতের রায় এবং বাংলাদেশকে আগে অবহিত না করার কারণ জানতে চেয়েছে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au