বাংলাদেশ

ট্রাকের ধাক্কায় প্রাণ গেল সেনা সার্জেন্টের

  • 2:28 am - December 03, 2025
  • পঠিত হয়েছে:১৯৮ বার
ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ৩ ডিসেম্বর- নাটোরের লালপুরে ড্রাম ট্রাকের ধাক্কায় সেনাবাহিনীর সার্জেন্ট মামুনুর রশিদ নিহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বনপাড়া–লালপুর মহাসড়কের বাহিমালী বাজারসংলগ্ন জয়বাংলার মোড়ে দুর্ঘটনাটি ঘটে।

নিহত মামুনুর রশিদ লালপুর উপজেলার বড় ময়না পূর্বপাড়ার বাসিন্দা। ঘটনার সময় তিনি একটি ইজিবাইকে করে লালপুরের দিকে যাচ্ছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বনপাড়া দিক থেকে আসা ড্রাম ট্রাকটি মোড়ে এসে সামনে থেকে ইজিবাইকটিকে ধাক্কা দেয়। এতে ইজিবাইকটি উল্টে যায় এবং মামুনুর রশিদ গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাকে দ্রুত বোনপাড়া পাটোয়ারী হাসপাতালে নেন। সেখানে পৌঁছানোর পর চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পরপরই বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পরিদর্শন করে। লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুজিবুর রহমান জানান, দুর্ঘটনার খবর পেয়ে অতিরিক্ত পুলিশ পাঠানো হয়েছে। ট্রাকটি শনাক্ত এবং ঘটনার জন্য দায়ী ব্যক্তিকে চিহ্নিত করার কাজ চলছে।

স্থানীয়দের মতে, জয়বাংলার মোড় এলাকায় ভারী যানবাহনের গতি ও অসতর্কতা প্রায়ই দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়ায়। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পুলিশ।

এই শাখার আরও খবর

মাদরাসায় সাত বছরের শিশুকে ছয় মাস ধরে বলাৎকার করছিলেন ৬জন

সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লার মারকাযুল উলূম আশ-শরইয়্যাহ মাদরাসায় সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে প্রায় ছয় মাস ধরে বিভিন্ন সময়ে বলাৎকার ও শারীরিক নির্যাতনের অভিযোগ…

বাংলাদেশে পানির লবণাক্ততা: নীরব স্বাস্থ্যঝুঁকিতে উপকূলের মানুষ

বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে নিরাপদ পানীয় জল দিন দিন দুর্লভ হয়ে উঠছে। জলবায়ু পরিবর্তন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, জলোচ্ছ্বাস ও নদীপথে লবণাক্ত পানি প্রবেশের কারণে উপকূলের বিস্তীর্ণ…

বর্ণাঢ্য শোভাযাত্রায় ঢাকায় উদযাপিত হলো জন্মাষ্টমী

যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। জন্মাষ্টমী উপলক্ষে শুক্রবার রাজধানী ঢাকাসহ…

আরজি করের নারী চিকিৎসক ধর্ষণ-হত্যা: সাবেক পৌর চেয়ারম্যান গ্রেপ্তার

কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় মরদেহ দ্রুত সৎকারের অভিযোগে উত্তর ২৪ পরগনার পানিহাটি পৌরসভার সাবেক চেয়ারম্যান ও তৃণমূল…

ব্রিকসে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিয়ে ধোঁয়াশা, তারেকের সফর নিয়ে এখনো অনিশ্চয়তা

আসন্ন ব্রিকস শীর্ষ সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নেবেন কি না, কিংবা তিনি অংশ না নিলে বাংলাদেশের হয়ে অন্য কোনো প্রতিনিধি সম্মেলনে যোগ দেবেন…

বিএনপি নেতাদের অভিনন্দন জানালেন ৩ উপাচার্য, বিশ্ববিদ্যালয়ের নৈতিকতা নিয়ে প্রশ্ন

পাবলিক বিশ্ববিদ্যালয়ের শীর্ষ পদে নিয়োগে রাজনৈতিক প্রভাব নিয়ে বিতর্কের মধ্যেই বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক প্ল্যাটফর্ম ব্যবহার করে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাদের অভিনন্দন জানিয়েছেন অন্তত তিন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au