বাংলাদেশ

নদীতে ভাসছিল নিখোঁজ ছাত্রলীগ কর্মী মমিনের লাশ

  • 1:42 pm - December 04, 2025
  • পঠিত হয়েছে:১২৩ বার
মমিন খান শাকিল। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ৪ ডিসেম্বর- আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ের প্রতিবাদে আয়োজিত মিছিলে অংশ নেওয়ার পর নিখোঁজ হওয়া ছাত্রলীগ কর্মী মমিন খান শাকিলের মরদেহ তুরাগ নদী থেকে উদ্ধার করা হয়েছে। ৩০ নভেম্বর রাজধানীর দিয়াবাড়িতে বিক্ষোভ শেষে বাসায় ফেরার পথে তিনি নিখোঁজ হন। পরে দীর্ঘ খোঁজাখুঁজির পর নদীতে ভাসমান অবস্থায় তার লাশ পাওয়া যায়।

টাঙ্গাইলের ধনবাড়ি উপজেলার বাসিন্দা শাকিল ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করতেন। পাশাপাশি তিনি আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নিতেন। পরিবার ও দলীয় সূত্র বলছে, বিক্ষোভ শেষে তিনি স্বাভাবিকভাবেই বাসার উদ্দেশে রওনা হন, কিন্তু এরপর তার সঙ্গে আর যোগাযোগ করা যায়নি।

পরিবার ও সহযোদ্ধারা অভিযোগ করেছেন, মিছিল শেষে ফেরার পথে শাকিলকে অপহরণ করা হয়। পরে তাকে হত্যা করে লাশ গুম করার জন্য তুরাগ নদীতে ফেলে দেওয়া হয়েছে। শাকিল ছিলেন দরিদ্র পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্য এবং এক সন্তানের বাবা।

এই মৃত্যুকে ঘিরে ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে দ্রুত তদন্ত ও অপরাধীদের শাস্তির দাবি তুলেছেন। সহযোদ্ধারা জানিয়েছেন, শাকিলের মৃত্যুর ন্যায়বিচার না হওয়া পর্যন্ত তারা মাঠে থাকবেন।

ঘটনার তদন্তে আইনশৃঙ্খলা বাহিনী কাজ শুরু করেছে বলে জানা গেছে। তবে হত্যার পেছনে কারা জড়িত এবং কীভাবে শাকিল নিখোঁজ হলেন, সে বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

 

এই শাখার আরও খবর

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে নবজাতকসহ ৩ লাশ উদ্ধার

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি তালাবদ্ধ ভাড়া বাসা থেকে নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর চারতলা বাড়ির…

জাতিসংঘে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন, বদলাবে প্রচলিত মানচিত্রের ধারণা

বিশ্বের প্রচলিত মানচিত্রে আফ্রিকার আয়তন বাস্তবের তুলনায় ছোট করে দেখানোর দীর্ঘদিনের সমালোচনার মধ্যে ‘ইকুয়াল আর্থ’ নামে নতুন ধরনের বিশ্ব মানচিত্র ব্যবহারে উৎসাহ দেওয়ার প্রস্তাব অনুমোদন…

কেরালায় লরির সঙ্গে গাড়ির সংঘর্ষে ৮ শিক্ষার্থী নিহত

ভারতের কেরালা রাজ্যের ত্রিশুর জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। নিহতরা প্রতিবেশী রাজ্য তামিলনাড়ুর শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। শনিবার(৫ সেপ্টেম্বর) পুলিশ জানায়,…

এয়ারবাস কেলেঙ্কারিতে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্টের ছেলে গ্রেপ্তার

এয়ারবাসের বিমান কেনাবেচায় ঘুষ নেওয়ার অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের ছেলে ও দেশটির সংসদ সদস্য নামাল রাজাপক্ষে গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার দেশটির দুর্নীতি দমন কর্তৃপক্ষ…

কিয়েভে রুশ ড্রোন হামলায় জ্বলছে ইউক্রেনের গোয়েন্দা সদর দপ্তর

ইউক্রেনের রাজধানী কিয়েভে দেশটির নিরাপত্তা সংস্থা এসবিইউর সদর দপ্তরে রুশ ড্রোন হামলা হয়েছে। শুক্রবার দিনের আলোতে গুরুত্বপূর্ণ এই সরকারি ভবনে সরাসরি ড্রোন আঘাত হানার ঘটনায়…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au