বাংলাদেশ

স্বাস্থ্যের ডিজির ক্ষমতার দাপট: উচিৎ কথা বলায় চিকিৎসক বরখাস্ত

  • 9:25 pm - December 06, 2025
  • পঠিত হয়েছে:৭৯ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ৬ ডিসেম্বর- স্বাস্থ্যসেবা ব্যবস্থাপনা নিয়ে ক্ষোভ প্রকাশকে কেন্দ্র করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফরের সঙ্গে এক চিকিৎসকের তীব্র বাগবিতণ্ডা হয়েছে। ঘটনার পর ঐ চিকিৎসককে বরখাস্তের নির্দেশ দেন তিনি।

এই  ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি দ্রুত আলোচনায় উঠে এসেছে।

শনিবার সকালে শিশুদের মূত্রাশয় ও প্রজননতন্ত্রের রোগের চিকিৎসা নিয়ে আয়োজিত একটি সেমিনারে প্রধান অতিথি হিসেবে হাসপাতালে যান মহাপরিচালক। সেমিনারে যোগ দেওয়ার আগে তিনি জরুরি বিভাগসহ হাসপাতালের বিভিন্ন সেবা পরিদর্শন করেন। এ সময় সেবার মান, স্টাফদের উপস্থিতি এবং রোগী ব্যবস্থাপনা নিয়ে তিনি প্রশ্ন তোলেন।

চিকিৎসক ডা. ধনদেব বর্মন, যিনি ক্যাজুয়ালটি বিভাগের ইনচার্জ, জানান যে সীমিত জনবল, কাজের অতিরিক্ত চাপ এবং অবকাঠামোগত সমস্যার কারণে জরুরি বিভাগ কাঙ্ক্ষিত গতিতে পরিচালনা করা কঠিন হয়ে পড়েছে।

এসব সীমাবদ্ধতা ব্যাখ্যা করতে গিয়ে তার এবং মহাপরিচালকের মধ্যে উত্তেজনা তৈরি হয়।

ভিডিওতে দেখা যায়, দুজনই কঠোর ও রাগান্বিত স্বরে কথা বলছেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠার পর মহাপরিচালক ডা. ধনদেব বর্মনকে বরখাস্তের নির্দেশ দেন।

ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর চিকিৎসক সমাজে বিষয়টি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। অনেকে হাসপাতালে জনবল সংকটকে দায়ী করছেন, আবার কেউ কেউ মনে করছেন, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে আচরণে পেশাদারিত্ব বজায় রাখা জরুরি।

এ নিয়ে স্বাস্থ্য অধিদপ্তর বা ময়মনসিংহ মেডিকেল কর্তৃপক্ষ আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়নি। তবে অভ্যন্তরীণ তদন্তের উদ্যোগ নেওয়া হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এই শাখার আরও খবর

ইয়েমেনে ভয়াবহ সংঘর্ষ, একদিনেই নিহত ১৪১

ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার-সমর্থিত বাহিনী ও ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের মধ্যে ভয়াবহ সংঘর্ষে অন্তত ১৪১ যোদ্ধা নিহত হয়েছেন। শনিবার দুপুর থেকে রোববার ভোর পর্যন্ত কয়েকটি…

সন্তানকে সম্পত্তি দানের পরও বাবা-মায়ের অধিকার, সংসদে বিল পাস

সন্তান বা নাতি-নাতনিকে সম্পত্তি দান করার পরও দাতার জীবদ্দশায় ওই সম্পত্তি ভোগ ও দখলে রাখার অধিকার নিশ্চিত করতে ‘সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল, ২০২৬’ জাতীয় সংসদে…

বিতর্কিত ১০০ কোটি ডলারের এলএনজি চুক্তি, বড় ধরণের জ্বালানি সংকটের আশঙ্কায় বাংলাদেশ

বাংলাদেশের জ্বালানি খাত বড় ধরনের সংকটের মুখে পড়তে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে। এর মধ্যেই রাজনৈতিক তৎপরতার মাধ্যমে উচ্চ ব্যয়ের একটি নতুন ভাসমান তরলীকৃত প্রাকৃতিক…

ইরানের সঙ্গে যুদ্ধ আরও ছয় মাস চলতে পারে: সাবেক মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে ইরানের বিরুদ্ধে শুরু হওয়া সামরিক সংঘাত আরও অন্তত ছয় মাস চলতে পারে বলে সতর্ক করেছেন সাবেক মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লিওন প্যানেটা।…

রাষ্ট্র-মালিকানাধীন ৬ ব্যাংকের খেলাপি ঋণ প্রায় দেড় লাখ কোটি টাকা

রাষ্ট্র-মালিকানাধীন দেশের ছয়টি ব্যাংকে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় দেড় লাখ কোটি টাকা। এর মধ্যে সবচেয়ে বেশি খেলাপি ঋণ রয়েছে জনতা ব্যাংক পিএলসিতে। গত ৩০…

কোণঠাসা বিজেপি কি ফের কট্টর হিন্দুত্বের পথে?

টানা আড়াই দশক ধরে ভারতের রাজনীতিতে প্রভাবশালী অবস্থানে থাকা ভারতীয় জনতা পার্টি (বিজেপি) নানা কারণে এখন কিছুটা চাপে। এই পরিস্থিতিতে দলটি আবারও কট্টর হিন্দুত্বের রাজনীতির…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au