বাংলাদেশ

মোহাম্মদপুরে মা-মেয়েকে হত্যা, স্কুল ড্রেস পরে পালাল গৃহকর্মী

  • 2:18 am - December 09, 2025
  • পঠিত হয়েছে:১৮৪ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ৯ ডিসেম্বর- রাজধানীর মোহাম্মদপুরে নিজের দায়িত্বে থাকা বাসাতেই মা ও মেয়েকে হত্যা করে পালিয়েছে এক গৃহকর্মী। সোমবার সকালে শাহজাহান রোডের সাততলা একটি ফ্ল্যাটে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন লায়লা আফরোজ, বয়স ৪৮, এবং তাঁর মেয়ে নাফিসা লাওয়াল বিনতে আজিজ, বয়স ১৫।

পুলিশ জানায়, চার দিন আগে আয়েশা নামে এক তরুণী ওই বাসায় কাজ নেয়। ঘটনাক্রমে বোরকা পরে বাসায় প্রবেশ করলেও হত্যার পর নাফিসার স্কুল ড্রেস এবং মুখে মাস্ক পরে ভবন থেকে বেরিয়ে যায় সে। সিসিটিভি ফুটেজে দেখা যায়, নাফিসার বাবা এম জেড আজিজুল ইসলাম সকাল সাতটার দিকে কাজে বের হওয়ার প্রায় দুই ঘণ্টা পর আয়েশা বাসায় ঢোকে এবং পরে স্কুল ড্রেস পরে বের হয়ে যায়।

ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, বাসার ভেতরে ধস্তাধস্তির চিহ্ন, বিভিন্ন স্থানে রক্তের দাগ এবং তছনছ করা আলমারি। পুলিশ বাথরুম থেকে দুটি ধারালো ছুরি উদ্ধার করেছে, ধারণা করা হচ্ছে এগুলো দিয়েই মা ও মেয়েকে হত্যা করা হয়েছে।

পুলিশের একটি সূত্র বলছে, মাকে হত্যার দৃশ্য দেখে নাফিসা ঘরে থাকা ইন্টারকমের মাধ্যমে সাহায্য চাইতে চেষ্টা করেছিলেন। ফোন না হওয়ায় তাঁকেও ছুরিকাঘাত করা হয়। ধস্তাধস্তির সময় ইন্টারকমের তার খুলে যায়। পরে নাফিসাকে হাসপাতালে নেওয়া হলে সেখানে তাঁর মৃত্যু হয়।

নাফিসার বাবা আজিজুল ইসলাম জানান, চার দিন আগে বোরকা পরা মেয়েটি কাজের খোঁজে দরোয়ানের মাধ্যমে বাসায় আসে। নিজেকে আয়েশা বলে পরিচয় দেয়। জানায়, গ্রামের বাড়ি রংপুর, বাবা–মা আগুনে পুড়ে মারা গেছেন এবং সে জেনেভা ক্যাম্পে চাচার কাছে থাকে।

তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান বলেন, সকাল সাড়ে ১১টার দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লায়লা আফরোজের মরদেহ উদ্ধার করে। নাফিসাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। দুজনের শরীরে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিক তথ্য মিলেছে, সেগুলো যাচাই করে তদন্ত এগিয়ে নেওয়া হচ্ছে।

তিনি আরও জানান, সিসিটিভিতে দেখা গেছে সকাল ৯টা ৩৫ মিনিটে স্কুল ড্রেস ও মাস্ক পরে এক তরুণী ভবন ছাড়ছে। হত্যাকারী বাসার বাথরুমে নিজেকে পরিষ্কার-পরিচ্ছন্ন করেছে, এমন ইঙ্গিতও পাওয়া গেছে। দরোয়ান মালেককে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে। তদন্তকারীরা আশপাশের ফুটেজও বিশ্লেষণ করছেন, এ ঘটনায় আর কেউ জড়িত ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

এই শাখার আরও খবর

মিটার-সংযোগ ছাড়াই গ্রাহকের নামে এলো ৬৯২ টাকার বিদ্যুৎ বিল

জামালপুরের মাদারগঞ্জে বিদ্যুতের নতুন মিটার স্থাপন কিংবা সংযোগ দেওয়ার আগেই এক গ্রাহকের নামে ৬৯২ টাকার বিল তৈরি হয়েছে। আগস্ট মাসের ওই বিল দেখে বিস্মিত হয়েছেন…

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে নবজাতকসহ ৩ লাশ উদ্ধার

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি তালাবদ্ধ ভাড়া বাসা থেকে নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর চারতলা বাড়ির…

জাতিসংঘে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন, বদলাবে প্রচলিত মানচিত্রের ধারণা

বিশ্বের প্রচলিত মানচিত্রে আফ্রিকার আয়তন বাস্তবের তুলনায় ছোট করে দেখানোর দীর্ঘদিনের সমালোচনার মধ্যে ‘ইকুয়াল আর্থ’ নামে নতুন ধরনের বিশ্ব মানচিত্র ব্যবহারে উৎসাহ দেওয়ার প্রস্তাব অনুমোদন…

কেরালায় লরির সঙ্গে গাড়ির সংঘর্ষে ৮ শিক্ষার্থী নিহত

ভারতের কেরালা রাজ্যের ত্রিশুর জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। নিহতরা প্রতিবেশী রাজ্য তামিলনাড়ুর শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। শনিবার(৫ সেপ্টেম্বর) পুলিশ জানায়,…

এয়ারবাস কেলেঙ্কারিতে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্টের ছেলে গ্রেপ্তার

এয়ারবাসের বিমান কেনাবেচায় ঘুষ নেওয়ার অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের ছেলে ও দেশটির সংসদ সদস্য নামাল রাজাপক্ষে গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার দেশটির দুর্নীতি দমন কর্তৃপক্ষ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au