আরও এক বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর করলো ইরান
মেলবোর্ন, ২৫ এপ্রিল- দেশজুড়ে দীর্ঘদিন ধরে চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যেই আরেক বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। শনিবার সকালে এরফান কিয়ানি নামের এক ব্যক্তির সাজা কার্যকর করা…
মেলবোর্ন, ১২ ডিসেম্বর- অস্ট্রেলিয়ার মেলবোর্নে ভিক্টোরিয়া পুলিশ স্মৃতিস্তম্ভে হামলা চালানো হয়েছে। অজ্ঞাত দুর্বৃত্তরা স্মৃতিস্তম্ভে লাল রং ছিটিয়ে দিয়েছে এবং দেয়ালে পুলিশবিরোধী নানা স্লোগান লিখে গেছে।
পুলিশের ধারণা, রাতের কোনো এক সময়ে এই ঘটনা ঘটেছে। স্মৃতিস্তম্ভের কেন্দ্রীয় ফলকের ওপর লাল রঙ ঢেলে দেওয়া হয়। দেয়ালে “গুড কপ, ডেড কপ”, “এ সি এ বি” এবং “শেম”সহ বেশ কয়েকটি লেখা স্প্রে করে রাখা হয়।
এই স্মৃতিস্তম্ভে দায়িত্ব পালনরত অবস্থায় নিহত ভিক্টোরিয়া পুলিশের সদস্যদের সম্মান জানানো হয়।
ঘটনার পর পুলিশ তদন্ত শুরু করেছে এবং প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলতে আগ্রহী। স্থানীয় কাউন্সিলের কর্মীরা স্মৃতিস্তম্ভ থেকে গ্রাফিতি সরানোর কাজ করবে।
এই হামলা সম্পর্কে কারও কাছে তথ্য থাকলে অনলাইনে বা ১৮০০ ৩৩৩ ০০০ নম্বরে কল করে ক্রাইম স্টপার্সকে জানাতে অনুরোধ করা হয়েছে।
সূত্রঃ নাইন নিউজ
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au