বাংলাদেশ

বিএনপি রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী, শত্রু নয়: সাক্ষাৎকারে সজীব ওয়াজেদ জয়

  • 7:19 pm - December 13, 2025
  • পঠিত হয়েছে:৯৫ বার
সজীব ওয়াজেদ জয়। ছবি: রয়টার্সের সৌজন্যে

মেলবোর্ন, ১৩ ডিসেম্বর- আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছে নির্বাচন কমিশন। তবে এই নির্বাচন ঘিরে বিতর্ক তীব্র, কারণ নির্বাহী আদেশে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ এবং দলটির নিবন্ধন স্থগিত থাকায় তারা নির্বাচনের বাইরে রয়েছে। এই প্রেক্ষাপটে ভোটের মাঠে নানা রাজনৈতিক সমীকরণ নিয়ে আলোচনা চলছে।

এমন পরিস্থিতিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তাঁর সরকারের সাবেক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, আসন্ন নির্বাচন হবে সম্পূর্ণভাবে কারচুপিপূর্ণ। শনিবার রাতে ভারতের সংবাদমাধ্যম নিউজ এইটিনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন।

সজীব ওয়াজেদ জয় বলেন, এটি এমন একটি নির্বাচন, যেখানে দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দলসহ তৃতীয় বৃহত্তম দলকেও প্রতিদ্বন্দ্বিতার বাইরে রাখা হয়েছে। তাঁর দাবি, শুধু আওয়ামী লীগ নয়, জাসদ ও ওয়ার্কার্স পার্টির মতো দলগুলোকেও নিষিদ্ধ করা হয়েছে, যা গণতন্ত্রের প্রতি চরম অবজ্ঞার শামিল।

নির্বাচনের পেছনে বিদেশি প্রভাব রয়েছে বলেও অভিযোগ করেন জয়। তাঁর ভাষায়, পুরো প্রক্রিয়ার সঙ্গে পাকিস্তান জড়িত এবং অন্তর্বর্তী সরকারের প্রধান মুহাম্মদ ইউনূস দেশ ছাড়ার প্রস্তুতি নিচ্ছেন। তিনি দাবি করেন, ইউনূস ফ্রান্সে বসবাসের পরিকল্পনা করছেন এবং আজারবাইজানের মাধ্যমে অর্থ স্থানান্তরের চেষ্টা করছেন। সম্প্রতি আজারবাইজানের প্রেসিডেন্টের মেয়ের ঢাকা সফর এবং ইউনূসের সঙ্গে সাক্ষাতের বিষয়টিও তিনি উল্লেখ করেন।

আওয়ামী লীগের ভবিষ্যৎ রাজনৈতিক কৌশল প্রসঙ্গে জয় বলেন, দলটির সমর্থকেরা ইতোমধ্যে ছোট ছোট প্রতিবাদ মিছিল শুরু করেছেন এবং সামনে আরও বড় কর্মসূচি দেওয়া হবে। তাঁর মতে, রাজনৈতিকভাবেই এই পরিস্থিতির মোকাবিলা করা হবে।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সাম্প্রতিক মন্তব্য প্রসঙ্গেও কথা বলেন সজীব ওয়াজেদ জয়। এক সাক্ষাৎকারে রাষ্ট্রপতি জানিয়েছিলেন, নির্বাচনের পর তিনি পদত্যাগের পরিকল্পনা করছেন। এ বিষয়ে জয় বলেন, নির্বাচন হলে রাষ্ট্রপতির পদত্যাগ করাই স্বাভাবিক।

সাক্ষাৎকারে সবচেয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য আসে আওয়ামী লীগের রাজনৈতিক অবস্থান নিয়ে। প্রশ্ন করা হলে, আওয়ামী লীগের সবচেয়ে বড় শত্রু কে, জামায়াত না বিএনপি, জবাবে জয় বলেন, জামায়াতই আওয়ামী লীগের প্রধান শত্রু। তাঁর ভাষায়, বিএনপি রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী, শত্রু নয়। জামায়াত স্বাধীন বাংলাদেশকে স্বীকার করে না এবং দেশটিকে একটি উগ্রবাদী রাষ্ট্রে পরিণত করতে চায়।

নির্বাচন ঘিরে চলমান রাজনৈতিক উত্তেজনার মধ্যে সজীব ওয়াজেদ জয়ের এই বক্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। তাঁর মন্তব্যে একদিকে যেমন নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে, তেমনি দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর ভবিষ্যৎ সম্পর্ক নিয়েও স্পষ্ট বার্তা দিয়েছে আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বের এই অবস্থান।

সুত্রঃ ক্রেডিড দ্য সান

এই শাখার আরও খবর

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে নবজাতকসহ ৩ লাশ উদ্ধার

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি তালাবদ্ধ ভাড়া বাসা থেকে নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর চারতলা বাড়ির…

জাতিসংঘে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন, বদলাবে প্রচলিত মানচিত্রের ধারণা

বিশ্বের প্রচলিত মানচিত্রে আফ্রিকার আয়তন বাস্তবের তুলনায় ছোট করে দেখানোর দীর্ঘদিনের সমালোচনার মধ্যে ‘ইকুয়াল আর্থ’ নামে নতুন ধরনের বিশ্ব মানচিত্র ব্যবহারে উৎসাহ দেওয়ার প্রস্তাব অনুমোদন…

কেরালায় লরির সঙ্গে গাড়ির সংঘর্ষে ৮ শিক্ষার্থী নিহত

ভারতের কেরালা রাজ্যের ত্রিশুর জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। নিহতরা প্রতিবেশী রাজ্য তামিলনাড়ুর শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। শনিবার(৫ সেপ্টেম্বর) পুলিশ জানায়,…

এয়ারবাস কেলেঙ্কারিতে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্টের ছেলে গ্রেপ্তার

এয়ারবাসের বিমান কেনাবেচায় ঘুষ নেওয়ার অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের ছেলে ও দেশটির সংসদ সদস্য নামাল রাজাপক্ষে গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার দেশটির দুর্নীতি দমন কর্তৃপক্ষ…

কিয়েভে রুশ ড্রোন হামলায় জ্বলছে ইউক্রেনের গোয়েন্দা সদর দপ্তর

ইউক্রেনের রাজধানী কিয়েভে দেশটির নিরাপত্তা সংস্থা এসবিইউর সদর দপ্তরে রুশ ড্রোন হামলা হয়েছে। শুক্রবার দিনের আলোতে গুরুত্বপূর্ণ এই সরকারি ভবনে সরাসরি ড্রোন আঘাত হানার ঘটনায়…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au