বাংলাদেশ

অপারেশন ডেভিল হান্ট ফেজ-২: চার দিনে গ্রেপ্তার ২৪৩৩

  • 4:44 am - December 17, 2025
  • পঠিত হয়েছে:৭৫ বার
ছবিঃ প্রতিকী

মেলবোর্ন, ১৭ ডিসেম্বর- অবৈধ অস্ত্র উদ্ধার, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং ফ্যাসিস্টদের দমনে দেশজুড়ে ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’ নামে বিশেষ অভিযান চালাচ্ছে যৌথবাহিনী। গত শনিবার সন্ধ্যা থেকে শুরু হওয়া এই অভিযানের প্রথম চার দিনে মোট দুই হাজার ৪৩৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় উদ্ধার করা হয়েছে ১২টি আগ্নেয়াস্ত্র।

ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনার পর আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়। এর পরিপ্রেক্ষিতে গত শনিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইন শৃঙ্খলাসংক্রান্ত কোর কমিটির বৈঠকে জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে বিশেষ অভিযান শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে অবৈধ অস্ত্র উদ্ধারের পাশাপাশি সহিংসতা ও বিশৃঙ্খলার সঙ্গে জড়িতদের দমন করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

সে সিদ্ধান্ত অনুযায়ী শনিবার রাত থেকেই পুলিশের বিভিন্ন ইউনিট ও সেনাবাহিনী একযোগে অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ শুরু করে।

মঙ্গলবার ১৬ ডিসেম্বর সন্ধ্যায় পুলিশ সদর দপ্তরের এআইজি মিডিয়া অ্যান্ড পিআর এ এইচ এম শাহাদাত হোসাইন জানান, শনিবার রাত থেকে সোমবার পর্যন্ত চলা অভিযানে মোট দুই হাজার ৪৩৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় এ অভিযানে গ্রেপ্তার করা হয়েছে ৮২৩ জনকে। একই সময়ে তিনটি এলজি, একটি দেশীয় ওয়ান শ্যুটারগান, আট রাউন্ড রাইফেলের গুলি, চার রাউন্ড পিস্তলের গুলি, তিন রাউন্ড কার্তুজ এবং দুটি বার্মিচ চাকু উদ্ধার করা হয়েছে।

আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, নির্বাচনকে ঘিরে সারাদেশে নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অবৈধ অস্ত্রের ব্যবহার রোধে এই অভিযান চলমান থাকবে।ভ

এই শাখার আরও খবর

ইয়েমেনে ভয়াবহ সংঘর্ষ, একদিনেই নিহত ১৪১

ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার-সমর্থিত বাহিনী ও ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের মধ্যে ভয়াবহ সংঘর্ষে অন্তত ১৪১ যোদ্ধা নিহত হয়েছেন। শনিবার দুপুর থেকে রোববার ভোর পর্যন্ত কয়েকটি…

সন্তানকে সম্পত্তি দানের পরও বাবা-মায়ের অধিকার, সংসদে বিল পাস

সন্তান বা নাতি-নাতনিকে সম্পত্তি দান করার পরও দাতার জীবদ্দশায় ওই সম্পত্তি ভোগ ও দখলে রাখার অধিকার নিশ্চিত করতে ‘সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল, ২০২৬’ জাতীয় সংসদে…

বিতর্কিত ১০০ কোটি ডলারের এলএনজি চুক্তি, বড় ধরণের জ্বালানি সংকটের আশঙ্কায় বাংলাদেশ

বাংলাদেশের জ্বালানি খাত বড় ধরনের সংকটের মুখে পড়তে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে। এর মধ্যেই রাজনৈতিক তৎপরতার মাধ্যমে উচ্চ ব্যয়ের একটি নতুন ভাসমান তরলীকৃত প্রাকৃতিক…

ইরানের সঙ্গে যুদ্ধ আরও ছয় মাস চলতে পারে: সাবেক মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে ইরানের বিরুদ্ধে শুরু হওয়া সামরিক সংঘাত আরও অন্তত ছয় মাস চলতে পারে বলে সতর্ক করেছেন সাবেক মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লিওন প্যানেটা।…

রাষ্ট্র-মালিকানাধীন ৬ ব্যাংকের খেলাপি ঋণ প্রায় দেড় লাখ কোটি টাকা

রাষ্ট্র-মালিকানাধীন দেশের ছয়টি ব্যাংকে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় দেড় লাখ কোটি টাকা। এর মধ্যে সবচেয়ে বেশি খেলাপি ঋণ রয়েছে জনতা ব্যাংক পিএলসিতে। গত ৩০…

কোণঠাসা বিজেপি কি ফের কট্টর হিন্দুত্বের পথে?

টানা আড়াই দশক ধরে ভারতের রাজনীতিতে প্রভাবশালী অবস্থানে থাকা ভারতীয় জনতা পার্টি (বিজেপি) নানা কারণে এখন কিছুটা চাপে। এই পরিস্থিতিতে দলটি আবারও কট্টর হিন্দুত্বের রাজনীতির…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au