সর্বশেষ

বিদ্বেষমূলক বক্তব্য দমনে নতুন আইন আনতে যাচ্ছে অস্ট্রেলিয়া

  • 5:35 pm - December 18, 2025
  • পঠিত হয়েছে:২০০ বার
বন্ডাই বিচে ভয়াবহ সন্ত্রাসী হামলায় নিহতদের স্মরণ করছেন অস্ট্রেলিয়াবাসী। ছবিঃ নাইন নিউজ

মেলবোর্ন, ১৮ ডিসেম্বর- অস্ট্রেলিয়ায় বাকস্বাধীনতার নামে ঘৃণা ও বিদ্বেষমূলক বক্তব্য আর বরদাশত করা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ। ইহুদি ধর্মীয় উৎসব হানুকার সময় প্রাণঘাতী বন্দুক হামলার ঘটনার পর সরকার বিদ্বেষ ছড়ানো ঠেকাতে কঠোর আইনগত পদক্ষেপ নিতে যাচ্ছে।

রোববার সিডনির বন্ডাই সৈকতে হানুকার প্রথম দিনে আয়োজিত এক ইহুদি উৎসবে দুই মুসলিম ব্যক্তির গুলিতে অন্তত ১৫ জন নিহত হন। এই হামলার পর ক্যানবেরায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রধানমন্ত্রী আলবানিজ বলেন, যারা ঘৃণা, বিভাজন ও উগ্রপন্থা ছড়ায়, নতুন আইন তাদের বিরুদ্ধেই প্রণয়ন করা হবে।

তিনি জানান, বিদ্বেষমূলক বক্তব্য বা কর্মকাণ্ডে জড়িত অভিবাসীদের ভিসা বাতিল কিংবা প্রত্যাখ্যানের ক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে বাড়তি ক্ষমতা দেওয়া হবে। পাশাপাশি শিক্ষা ব্যবস্থায় ইহুদিবিদ্বেষ প্রতিরোধ, তা মোকাবিলা এবং সঠিক প্রতিক্রিয়া নিশ্চিত করতে একটি নতুন টাস্কফোর্স গঠন করা হবে।

প্রধানমন্ত্রী বলেন, প্রতিটি ইহুদি অস্ট্রেলিয়ানের অধিকার আছে নিরাপদে বসবাস করার এবং এই দেশের জন্য তাদের অবদানের স্বীকৃতি পাওয়ার। অস্ট্রেলিয়ায় কাউকে ভয়ের মধ্যে থাকতে দেওয়া হবে না।

নতুন আইনের আওতায় সহিংসতা উসকে দেওয়া ধর্মীয় বয়ানকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ‘অ্যাগ্রাভেটেড হেইট স্পিচ’ নামে একটি নতুন ফেডারেল অপরাধ যুক্ত করা হবে। একই সঙ্গে অনলাইনে হুমকি ও হয়রানির মামলায় সাজা নির্ধারণের ক্ষেত্রে ‘ঘৃণা’কে অতিরিক্ত গুরুতর অপরাধ উপাদান হিসেবে বিবেচনা করা হবে।

এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক বলেন, কিছু ব্যক্তি বাকস্বাধীনতার নীতিকে ঢাল হিসেবে ব্যবহার করে সীমা লঙ্ঘন করছে, যা সম্পূর্ণ অগ্রহণযোগ্য। অস্ট্রেলিয়ায় এমন আচরণের কোনো স্থান নেই।

প্রধানমন্ত্রী আলবানিজ আরও বলেন, আইএস দ্বারা অনুপ্রাণিত সন্ত্রাসীরা অস্ট্রেলীয়দের একে অপরের বিরুদ্ধে দাঁড় করাতে চেয়েছিল। কিন্তু অস্ট্রেলীয়রা সেই ঘৃণার জবাব দিয়েছে ভালোবাসা ও সহানুভূতির মাধ্যমে।

তিনি জানান, ইহুদিবিদ্বেষ বিষয়ক বিশেষ প্রতিনিধি জিলিয়ান সেগালের জুলাই মাসে দেওয়া প্রতিবেদনের সব সুপারিশ সরকার পূর্ণ সমর্থনসহ বাস্তবায়ন করবে। ওই সংবাদ সম্মেলনে জিলিয়ান সেগালও উপস্থিত ছিলেন। তিনি বলেন, শুধু অস্ট্রেলিয়ায় নয়, বিশ্বজুড়েই ইহুদিবিদ্বেষ মোকাবিলার ক্ষেত্রে এটি অত্যন্ত সংকটময় সময়।

তবে সেগালের প্রতিবেদন প্রকাশের পর বাকস্বাধীনতার ওপর সম্ভাব্য প্রভাব নিয়ে সমালোচনাও ওঠে। বিশেষ করে বিশ্ববিদ্যালয় ও শিল্পপ্রতিষ্ঠানগুলো পর্যবেক্ষণ এবং ইহুদিবিদ্বেষ মোকাবিলায় ব্যর্থ হলে অর্থায়ন বন্ধ করার প্রস্তাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেন অনেকে। সমালোচকদের আশঙ্কা, এসব ব্যবস্থা ভবিষ্যতে ফিলিস্তিনপন্থি বিক্ষোভ দমনে ব্যবহার হতে পারে।

এদিকে গত ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার পর ইহুদিবিদ্বেষ ঠেকাতে সরকার যথেষ্ট পদক্ষেপ নেয়নি বলে যে অভিযোগ ইহুদি সম্প্রদায় তুলেছে, তা স্বীকার করেছেন প্রধানমন্ত্রী আলবানিজ। তিনি বলেন, প্রধানমন্ত্রী হিসেবে এই দায় তিনি মেনে নিচ্ছেন। একই সঙ্গে তিনি জাতিকে ঐক্যবদ্ধ রাখার দায়িত্বও বহন করছেন।

আলবানিজ বলেন, এই সময়ে অস্ট্রেলীয়রা আরও বিভাজন চায় না, তারা চায় নিরাপত্তা, সহাবস্থান ও সামাজিক সংহতি।

সূত্র: বিবিসি

এই শাখার আরও খবর

মাদরাসায় সাত বছরের শিশুকে ছয় মাস ধরে বলাৎকার করছিলেন ৬জন

সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লার মারকাযুল উলূম আশ-শরইয়্যাহ মাদরাসায় সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে প্রায় ছয় মাস ধরে বিভিন্ন সময়ে বলাৎকার ও শারীরিক নির্যাতনের অভিযোগ…

বাংলাদেশে পানির লবণাক্ততা: নীরব স্বাস্থ্যঝুঁকিতে উপকূলের মানুষ

বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে নিরাপদ পানীয় জল দিন দিন দুর্লভ হয়ে উঠছে। জলবায়ু পরিবর্তন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, জলোচ্ছ্বাস ও নদীপথে লবণাক্ত পানি প্রবেশের কারণে উপকূলের বিস্তীর্ণ…

বর্ণাঢ্য শোভাযাত্রায় ঢাকায় উদযাপিত হলো জন্মাষ্টমী

যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। জন্মাষ্টমী উপলক্ষে শুক্রবার রাজধানী ঢাকাসহ…

আরজি করের নারী চিকিৎসক ধর্ষণ-হত্যা: সাবেক পৌর চেয়ারম্যান গ্রেপ্তার

কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় মরদেহ দ্রুত সৎকারের অভিযোগে উত্তর ২৪ পরগনার পানিহাটি পৌরসভার সাবেক চেয়ারম্যান ও তৃণমূল…

ব্রিকসে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিয়ে ধোঁয়াশা, তারেকের সফর নিয়ে এখনো অনিশ্চয়তা

আসন্ন ব্রিকস শীর্ষ সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নেবেন কি না, কিংবা তিনি অংশ না নিলে বাংলাদেশের হয়ে অন্য কোনো প্রতিনিধি সম্মেলনে যোগ দেবেন…

বিএনপি নেতাদের অভিনন্দন জানালেন ৩ উপাচার্য, বিশ্ববিদ্যালয়ের নৈতিকতা নিয়ে প্রশ্ন

পাবলিক বিশ্ববিদ্যালয়ের শীর্ষ পদে নিয়োগে রাজনৈতিক প্রভাব নিয়ে বিতর্কের মধ্যেই বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক প্ল্যাটফর্ম ব্যবহার করে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাদের অভিনন্দন জানিয়েছেন অন্তত তিন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au