সর্বশেষ

বন্ডাই বিচে হামলার পর নববর্ষের আতশবাজি ও উৎসব বাতিল

  • 6:17 pm - December 20, 2025
  • পঠিত হয়েছে:১৬১ বার
রোববার বন্ডাই সৈকতে সংঘটিত হামলায় অন্তত ১৫ জন নিহত হন। ছবিঃ এবিসি নিউজ

 মেলবোর্ন, ২০ ডিসেম্বর- অস্ট্রেলিয়ার সিডনির বন্ডাই বিচে সংঘটিত ভয়াবহ ও সন্দেহভাজন সন্ত্রাসী হামলার পর নববর্ষের আগের রাতে আয়োজিত আতশবাজি ও উৎসব অনুষ্ঠান বাতিল করা হয়েছে। ওই হামলায় অন্তত ১৫ জন নিরপরাধ মানুষ নিহত হওয়ার খবরের পর এই সিদ্ধান্ত নেয় স্থানীয় প্রশাসন।

সিডনির পূর্বাঞ্চলের ওয়েভারলি কাউন্সিল এবং ইভেন্ট আয়োজক সংস্থা ফাজি যৌথভাবে নিশ্চিত করেছে, বন্ডাই বিচে নববর্ষ উপলক্ষে যে সব আয়োজনের পরিকল্পনা করা হয়েছিল, সেগুলো আর অনুষ্ঠিত হবে না। বাতিল হওয়া কর্মসূচির মধ্যে রয়েছে ‘এলরো এক্সএক্সএল বন্ডাই’ এবং স্থানীয় বাসিন্দাদের জন্য নির্ধারিত ‘লোকালস লন’ অনুষ্ঠান।

ওয়েভারলি কাউন্সিলের এক মুখপাত্র জানান, মাঠপর্যায়ের বর্তমান পরিস্থিতি বিবেচনায় নিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, নিরাপত্তা পরিস্থিতি এবং সামগ্রিক বাস্তবতা মাথায় রেখে বন্ডাই বিচে সব ধরনের নববর্ষের আয়োজন বাতিল করা হয়েছে।

এলরো এক্সএক্সএল উৎসবে প্রায় ১৫ হাজার মানুষের সমাগম হওয়ার কথা ছিল। এই আয়োজনে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিল্পী হানিলাভ, কোলশ, প্যাট্রিক টপিং, টিএসএইচএ এবং উইলিয়াম কিসের পারফর্ম করার কথা ছিল।

ইভেন্ট প্রোমোটার ফাজি এক বিবৃতিতে জানায়, এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে সহমর্মিতা ও মানবিক বিবেচনার ভিত্তিতে, বিশেষ করে সিডনির ইহুদি সম্প্রদায়ের প্রতি সম্মান ও সংহতি প্রকাশের অংশ হিসেবে। বিবৃতিতে বলা হয়, বন্ডাই বিচে ঘটে যাওয়া এই মর্মান্তিক ঘটনা পুরো সম্প্রদায়কে গভীরভাবে নাড়া দিয়েছে।

ফাজির বিবৃতিতে আরও বলা হয়, গত কয়েক দিন ধরে তারা ওয়েভারলি কাউন্সিলের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছিল এবং একই সঙ্গে নিউ সাউথ ওয়েলস পুলিশের তদন্ত কার্যক্রম এগিয়ে নিতে সুযোগ করে দেওয়াকেও গুরুত্ব দেওয়া হয়েছে। আয়োজক দলের অনেক সদস্যই বন্ডাইতে বসবাস করেন এবং এই এলাকার সঙ্গে তাদের আবেগী সম্পর্ক রয়েছে বলে উল্লেখ করা হয়।

বিবৃতিতে বলা হয়, বন্ডাইর যে মূল্যবোধ, যেমন একতা, আনন্দ, সংযোগ ও অন্তর্ভুক্তি, সেই চেতনাকেই সামনে রেখে এই অনুষ্ঠানগুলো পরিকল্পনা করা হয়েছিল। এক দশকেরও বেশি সময় পর বন্ডাই বিচে আবার নববর্ষ উদযাপন ফিরিয়ে আনার অপেক্ষায় ছিলেন অস্ট্রেলিয়া ও বিদেশের হাজারো মানুষ। তবে শোকের এই সময়ে একে অন্যের পাশে দাঁড়ানোই বন্ডাইর মানুষের স্বভাব।

আয়োজকরা জানান, সময় উপযুক্ত হলে আবার সবাই একত্রিত হবে একই যত্ন, সংযোগ ও আনন্দের চেতনায়।

আয়োজনে অংশ নেওয়ার জন্য যারা টিকিট কিনেছিলেন, তাদের সবাইকে ইমেইলের মাধ্যমে জানানো হয়েছে। সাত কর্মদিবসের মধ্যে স্বয়ংক্রিয়ভাবে টিকিটের পুরো অর্থ আগের পরিশোধ পদ্ধতিতেই ফেরত দেওয়া হবে।

এই উৎসবের পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের জন্য একটি পারিবারিক উদযাপনের আয়োজনও ছিল। সেখানে খাবারের ট্রাক, ঘুরে বেড়ানো বিনোদন এবং রাত ৯টায় আতশবাজির প্রদর্শনী হওয়ার কথা ছিল। সেটিও বাতিল করা হয়েছে।

এদিকে, সিডনি শহরজুড়ে বড়দিনের বিভিন্ন আয়োজনও কমিয়ে আনা হয়েছে এবং কিছু আয়োজন পরিবর্তন করা হয়েছে ইহুদি সম্প্রদায়ের প্রতি সংহতি প্রকাশের জন্য। সিটি অব সিডনি এক বিবৃতিতে জানিয়েছে, শহরের বিভিন্ন জায়গায় বড়দিনের আলোকসজ্জা পরিবর্তন করে সাদা আলো ব্যবহার করা হবে, যা হানুকা উৎসবের প্রতীক হিসেবে ইহুদি সম্প্রদায়ের প্রতি সমর্থন প্রকাশ করবে।

টাউন হল, মার্টিন প্লেসের গাছ, পিট স্ট্রিট মল এবং কুইন ভিক্টোরিয়া বিল্ডিংয়ের আলোকসজ্জায় এই পরিবর্তন আনা হচ্ছে। পাশাপাশি শহরের কোনো বড়দিনের গাছে আলো বা শব্দের প্রদর্শনী থাকবে না এবং চলতি সপ্তাহে ‘কারোলস ইন দ্য সিটি’ অনুষ্ঠানও আয়োজন করা হবে না বলে জানানো হয়েছে।

সূত্রঃ স্কাই নিউজ

এই শাখার আরও খবর

ভিজিট ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা

বি১/বি২ ভিজিটর ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে ভ্রমণের ক্ষেত্রে নির্দিষ্ট কিছু কার্যক্রম করা যাবে না বলে সতর্ক করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। শনিবার (৫ সেপ্টেম্বর) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক…

ইন্দোনেশিয়ায় অবৈধ প্রবেশের সময় ৮ বাংলাদেশিসহ আটক ১৬

মালয়েশিয়া থেকে অবৈধ পথে ইন্দোনেশিয়ায় প্রবেশের সময় আট বাংলাদেশিসহ ১৬ জন অভিবাসী শ্রমিককে আটক করেছে দেশটির নৌবাহিনী। সোমবার রিয়াউ প্রদেশের দুমাই শহরের উপকূলীয় এলাকায় অভিযান…

মিটার-সংযোগ ছাড়াই গ্রাহকের নামে এলো ৬৯২ টাকার বিদ্যুৎ বিল

জামালপুরের মাদারগঞ্জে বিদ্যুতের নতুন মিটার স্থাপন কিংবা সংযোগ দেওয়ার আগেই এক গ্রাহকের নামে ৬৯২ টাকার বিল তৈরি হয়েছে। আগস্ট মাসের ওই বিল দেখে বিস্মিত হয়েছেন…

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে নবজাতকসহ ৩ লাশ উদ্ধার

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি তালাবদ্ধ ভাড়া বাসা থেকে নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর চারতলা বাড়ির…

জাতিসংঘে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন, বদলাবে প্রচলিত মানচিত্রের ধারণা

বিশ্বের প্রচলিত মানচিত্রে আফ্রিকার আয়তন বাস্তবের তুলনায় ছোট করে দেখানোর দীর্ঘদিনের সমালোচনার মধ্যে ‘ইকুয়াল আর্থ’ নামে নতুন ধরনের বিশ্ব মানচিত্র ব্যবহারে উৎসাহ দেওয়ার প্রস্তাব অনুমোদন…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au