সর্বশেষ

অস্কার আর টিভিতে নয়, সরাসরি দেখা যাবে ইউটিউবে

  • 3:35 am - December 22, 2025
  • পঠিত হয়েছে:৯৮ বার

মেলবোর্ন, ২২ ডিসেম্বর- চলচ্চিত্রের সবচেয়ে মর্যাাদাপূর্ণ পুরস্কার অস্কার সম্প্রচার এতদিন হয়ে এসেছে টেলিভিশন স্টেশন এবিসির পর্দায়। সেই প্রথা থাকছে না। ২০২৯ সাল থেকে অস্কার আর টিভিতে নয়, সরাসরি দেখা যাবে ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম ইউটিউবে।

সিএনএন লিখেছে, দ্য অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। ইউটিউবের সঙ্গে দ্য অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেসে এই ‘গ্লোবাল এক্সক্লুসিভ’ চুক্তি হয়েছে ২০৩৩ সাল পর্যন্ত। ২০২৯ সাল থেকে চারবছর অস্কার প্রচারের একক স্বত্ব থাকবে কেবল ইউটিউবের হাতে।

এত দিন অস্কার সম্প্রচারের স্বত্ব ছিল ডিজনি-মালিকানাধীন টেলিভিশন চ্যানেল এবিসির হাতে। ২০২৮ সাল পর্যন্ত এবিসিতেই অস্কার দেখতে পাবেন দর্শকরা। ২০২৮ সালে অস্কারের শতবর্ষপূর্তির আয়োজনটি সম্প্রচারের মাধ্যমেই বিদায় নেবে এবিসি।

ইউটিউবের প্রধান নির্বাহী কর্মকর্তা নীল মোহন বলেন,  আমাদের জন্য অস্কার অন্যতম গুরুত্বপূর্ণ এক সাংস্কৃতিক প্রতিষ্ঠান । বিশ্বের নানা প্রান্তের দর্শকের কাছে শিল্প ও বিনোদনের এই উদ্যাপনকে পৌঁছে দিতে একাডেমির সঙ্গে যুক্ত হতে পেরে আমরা আনন্দিত। এটি নতুন প্রজন্মকে চলচ্চিত্রের প্রতি আরও আগ্রহী করবে। এছাড়া অস্কারের ঐতিহাসিক ঐতিহ্যের প্রতি বিশ্বস্ত থাকবে।”

তবে ইউটিউবের হাতে অস্কার সম্প্রচারের দায়িত্ব যাওয়া নিয়ে মিশ্র প্রতিক্রিয়া এসেছে হলিউডে। ইউটিউব বা স্ট্রিমিং সাইটগুলো প্রথাগত সিনেমার গল্পের ধরন বদলে দিচ্ছে বলে মন্তব্য করেছেন কেউ কেউ।

এই শাখার আরও খবর

ফিফা সভাপতির পদত্যাগ চান লা লিগা সভাপতি তেবাস

মেলবোর্ন, ২২ জুলাই- ফিফা সভাপতি জিয়ান্নি ইনফ্যান্তিনোর বিরুদ্ধে আবারও কঠোর অবস্থান নিয়েছেন স্পেনের লা লিগা সভাপতি হ্যাভিয়ের তেবাস। বিশ্বকাপে অংশগ্রহণকারী দলের সংখ্যা ৪৮ থেকে বাড়িয়ে…

বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের স্মৃতি ও মুক্তিযুদ্ধের ভাস্কর্য ভেঙে ফেলার ঘৃণ্য রাজনীতি

মেলবোর্ন, ২২ জুলাই- ​স্বাধীনতার লাল সূর্য ছিনিয়ে আনতে যে তরুণেরা নিজেদের বুক পেতে দিয়েছিলেন, তাঁদের স্মৃতিচিহ্ন আজ নিজ দেশেই পরিকল্পিতভাবে মুছে ফেলার যে অপচেষ্টা চলছে, তা…

মিথেন গ্যাস লিক ও বিস্ফোরণে সিকিমের সুড়ঙ্গে ভয়াবহ বিপর্যয়,মৃতের সংখ্যা ২০ ছাড়ানোর আশঙ্কা

মেলবোর্ন, ২২ জুলাই- ভারতের সিকিমে নির্মীয়মাণ একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গে ভয়াবহ দুর্ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। প্রাথমিক তদন্তে ধারণা করা…

শিশুকে বলাৎকারের পর হুজুর মাথায় হাত দিয়ে বলেন ‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’

মেলবোর্ন, ২২ জুলাই- কুষ্টিয়ার কুমারখালীতে ১০ বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ উঠেছে একই মাদরাসার এক শিক্ষকের বিরুদ্ধে। গতকাল মঙ্গলবার (২১ জুলাই) বিকেল ৫টার দিকে…

পারেদেসকে লাল কার্ড দেওয়ার খবর নাকচ করলো ফিফা

মেলবোর্ন, ২২ জুলাই- ২০২৬ ফুটবল বিশ্বকাপের ফাইনালে স্পেন ও আর্জেন্টিনার ম্যাচ শেষে সংঘর্ষের ঘটনায় আর্জেন্টাইন মিডফিল্ডার লিয়েন্দ্রো পারেদেসকে লাল কার্ড দেখানো হয়েছে বলে যে খবর ছড়িয়ে…

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে উচ্ছ্বাস কর্মকারের ঝুলন্ত মরদেহ উদ্ধার

মেলবোর্ন, ২২ জুলাই- চার দিন ধরে নিখোঁজ থাকার পর বরিশাল বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মরদেহ বিশ্ববিদ্যালয়সংলগ্ন ভাড়া বাসা থেকে উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২১ জুলাই) গভীর রাতে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au