সর্বশেষ

গাজীপুরে ইটভাটায় জাসাস নেতাকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা

  • 11:08 pm - December 24, 2025
  • পঠিত হয়েছে:২২০ বার
ফরিদ সরকার। ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ২৪ ডিসেম্বর- গাজীপুরের শ্রীপুরে মোবাইল ফোনে ডেকে নিয়ে একটি ইটভাটায় কুপিয়ে হত্যা করা হয়েছে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) এক নেতাকে। নিহত ফরিদ সরকার (৪১) শ্রীপুর উপজেলার গোসিংগা ইউনিয়ন জাসাসের যুগ্ম সম্পাদক ছিলেন। বুধবার ভোররাতে গোসিংগা ইউনিয়নের কেবিএম ব্রিকস নামের একটি ইটভাটায় এ হত্যাকাণ্ড ঘটে।

নিহত ফরিদ সরকার নারায়ণপুর গ্রামের বাসিন্দা ও জামাল উদ্দিন সরকারের ছেলে। পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে রাতের খাবার শেষে ফরিদ একটি ফোনকল পেয়ে ইটভাটায় যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন। তিনি ওই ইটভাটায় মাটি সরবরাহের কাজ করতেন।

ফরিদের বাবা জামাল উদ্দিন সরকার বলেন, গভীর রাতে এক স্বজনের মাধ্যমে তারা জানতে পারেন ফরিদ নাকি সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন। পরে ইটভাটায় গিয়ে তাকে রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখা যায়। শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের একাধিক আঘাত ছিল। প্রথমে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ইটভাটার কর্মচারী জাকির হোসেন ও মিনারুল ইসলাম জানান, রাত ২টার দিকে ফরিদ ইটভাটায় আসেন। রাত ৩টার দিকে চারজন দুর্বৃত্ত রাম দা ও লাঠি নিয়ে এসে তাকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে। আতঙ্কে তারা পাশের থাকার ঘরে দরজা বন্ধ করে লুকিয়ে থাকেন এবং শুধু চিৎকারের শব্দ শুনতে পান।

ইটভাটার ব্যবস্থাপক প্রদীপ সরকার বলেন, ভোররাত ৪টার দিকে চিৎকার ও কথাকাটাকাটির শব্দ শুনে বের হয়ে অফিস কক্ষের সামনে একজনকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন।

স্থানীয় ইউপি সদস্য খোরশেদ আলম রফিক জানান, ইটভাটার ম্যানেজারের কাছ থেকে খবর পেয়ে তিনি বিষয়টি নিহতের স্বজনদের জানান। পরে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাছির আহমদ বলেন, ঘটনাস্থল থেকে কিছু আলামত সংগ্রহ করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তদন্ত চলছে, এ মুহূর্তে বিস্তারিত বলা সম্ভব নয়।

এই শাখার আরও খবর

অস্ট্রেলিয়ার বিপক্ষে অঘটনের আশায় বাংলাদেশ নারী দল

অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে ইতিহাস গড়ার স্বপ্ন দেখছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। আগামীকাল শুক্রবার ব্রিসবেনের অ্যালান বোর্ডার ফিল্ডে শুরু হচ্ছে দুই দলের তিন ম্যাচের ওয়ানডে…

সাহিত্যে নোবেল পেলেন কানাডার অ্যান কার্সন

২০২৬ সালের সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন কানাডার খ্যাতিমান লেখক ও কবি অ্যান কার্সন। ধ্রুপদি সাহিত্যিক ঐতিহ্যের সঙ্গে কৌতুকপূর্ণ সংলাপের মাধ্যমে সমকালীন সাহিত্যে নতুন রূপ ও…

পোল্যান্ডের স্কুলে ছুরিকাঘাতে নিহত ১, আহত ২

পোল্যান্ডের একটি স্কুলে ১৫ বছর বয়সী এক সাবেক শিক্ষার্থীর ছুরিকাঘাতের ঘটনায় একজন নিহত ও দুজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (৮ অক্টোবর) স্থানীয় সময় সকাল ৯টার দিকে…

তুচ্ছ ঘটনায় ঢাবি অধ্যাপককে সব ক্লাস থেকে অব্যাহতি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক তাসনিম সিরাজ মাহবুবকে সব ধরনের ক্লাস থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। নেকাব পরা…

যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার সেনা কর্মকর্তাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক বাংলাদেশ সেনাপ্রধানের

অস্ট্রেলিয়ার পার্থে যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার শীর্ষ সেনা কর্মকর্তাদের সঙ্গে পৃথক দ্বিপক্ষীয় বৈঠক করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। সোমবার অনুষ্ঠিত এসব বৈঠক ‘ল্যান্ড ফোর্সেস ইন্টারন্যাশনাল…

হরমুজে নৌ চলাচলের নিরাপদ করিডর গঠনে ওমানের সঙ্গে ইরানের সমঝোতা

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে জাহাজের প্রবেশ ও বের হওয়ার জন্য নিরাপদ নৌ চলাচলের করিডর গঠনে ওমানের সঙ্গে সমঝোতায় পৌঁছেছে ইরান। তেহরান বলছে, প্রণালিতে বাণিজ্যিক জাহাজ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au