সর্বশেষ

কেন শাহরুখ কখনোই চাননি ছেলে তারকা হোক?

  • 9:11 pm - December 25, 2025
  • পঠিত হয়েছে:৮১ বার

মেলবোর্ন, ২৫ ডিসেম্বর- ২০২৫ সালটি আরিয়ান খানের জন্য গুরুত্বপূর্ণ। নিজের পরিচালিত প্রথম ওয়েব সিরিজ ‘দ্য ব্যাড্স অফ বলিউড’ সাড়া ফেলেছে ওটিটিতে। শাহরুখ-পুত্র হলেও রাতারাতি নিজস্ব পরিচিতি তৈরি করেছেন আরিয়ান। কিন্তু একসময়ে শাহরুখ জানিয়েছিলেন, তিনি কখনওই পুত্রকে তারকা হতে দেবেন না।

‘দিলওয়ালে’ ছবিমুক্তির আগে এক সাক্ষাৎকারে, শাহরুখ এমনই একটি মন্তব্য করেছিলেন। কিন্তু সেই মন্তব্য ফের আলোচনায় উঠে এসেছে। কেন এমন মন্তব্য করেছিলেন শাহরুখ? অতীতে আর একটি সাক্ষাৎকারে শাহরুখ মন্তব্য করেছিলেন, পুত্র আরিয়ান যত দিন না তারকা হয়ে উঠছেন, তত দিন যেন তার নিজের খ্যাতি বজায় থাকে।

‘দিলওয়ালে’ ছবিমুক্তির আগের সেই সাক্ষাৎকারে এই মন্তব্য নিয়ে প্রশ্ন করা হয়েছিল শাহরুখকে। প্রথমে তিনি এই মন্তব্যের কথা স্বীকারই করেননি। দ্বিতীয়ত, কথাপ্রসঙ্গে তিনি বলে বসেন, আমি আমার পুত্রকে কখনও আমার মতো তারকা হতেই দেব না। আগের মন্তব্যের পিছনে যুক্তি দিতে গিয়ে এই মন্তব্য করেছিলেন শাহরুখ।

পরে অবশ্য শাহরুখ জানিয়েছিলেন, তিনি মজা করে অনেক সময়ে নানা রকমের মন্তব্য করে থাকেন। সেটাকে মজা হিসাবেই সকলের গ্রহণ করা উচিত। এর মধ্যে কোনও গভীর অর্থ না খোঁজাই সমীচীন।

এই শাখার আরও খবর

বিশ্বকাপ ফাইনালে লাল কার্ডের পর মুখ খুললেন এনজো ফার্নান্দেজ

মেলবোর্ন, ২৩ জুলাই: স্পেনের কাছে ১-০ গোলে হেরে বিশ্বকাপ শিরোপা হারানোর পর প্রথমবারের মতো মুখ খুলেছেন আর্জেন্টিনার মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ। ফাইনালে লাল কার্ড দেখে মাঠ…

অস্ট্রেলিয়ায় লাইসেন্সপ্রাপ্ত ব্যাংক হিসেবে যাত্রা শুরু রেভলুটের, ব্যাংকিং খাতে বাড়ল নতুন প্রতিযোগিতা

মেলবোর্ন, ২৩ জুলাই: বিশ্বের অন্যতম শীর্ষ ফিনটেক প্রতিষ্ঠান রেভলুট ব্যাংক আনুষ্ঠানিকভাবে অস্ট্রেলিয়ায় লাইসেন্সপ্রাপ্ত ব্যাংক হিসেবে কার্যক্রম শুরু করেছে। দেশটির আর্থিক নিয়ন্ত্রক সংস্থার কাছ থেকে ব্যাংকিং…

ফিফার রেকর্ডে নেই লাল কার্ড, তবু পারেদেসের বিরুদ্ধে তদন্তে শাস্তির আশঙ্কা

মেলবোর্ন, ২৩ জুলাই: স্পেনের কাছে ১-০ গোলে বিশ্বকাপ ফাইনালে হারের পর ম্যাচ শেষে মাঠে ঘটে যাওয়া উত্তপ্ত সংঘর্ষের জেরে আর্জেন্টিনার মিডফিল্ডার লিয়েন্দ্রো পারেদেসকে লাল কার্ড…

বাংলাদেশের ‘জুলাই শহীদ’ গেজেটে অনিয়ম, বাখের আলী ‘কবির’ হলেন যেভাবে

মেলবোর্ন, ২৩ জুলাই:  বাংলাদেশ সরকারের প্রকাশিত ‘জুলাই শহীদ’ গেজেট নিয়ে একাধিক প্রশ্ন তুলেছে ফ্রিল্যান্স সাংবাদিক ও অবসরপ্রাপ্ত কয়েকজন পুলিশ কর্মকর্তার সমন্বয়ে গঠিত অনানুষ্ঠানিক জোট MARK&AUA।…

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলার দাবি, তদন্ত চলছে

মেলবোর্ন, ২৩ জুলাই: ইরানের হরমুজ প্রণালিতে অবস্থিত কৌশলগত গুরুত্বপূর্ণ লারাক দ্বীপে মার্কিন বাহিনী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে দাবি করেছে দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম। বুধবার…

ইংল্যান্ডে বাড়ছে কম বয়সী নারীদের টাইপ-২ ডায়াবেটিস, উদ্বেগ বিশেষজ্ঞদের

মেলবোর্ন, ২৩ জুলাই: ইংল্যান্ডে ২০ থেকে ২৯ বছর বয়সী নারীদের মধ্যে টাইপ-২ ডায়াবেটিসের হার উদ্বেগজনকভাবে বাড়ছে বলে সতর্ক করেছেন ইম্পেরিয়াল কলেজ লন্ডনের গবেষকরা। তাদের মতে,…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au