সর্বশেষ

তাইওয়ানে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

  • 4:44 am - December 28, 2025
  • পঠিত হয়েছে:১৫৯ বার
ভূমিকম্প। ছবি: রয়টার্স

মেলবোর্ন, ২৭ ডিসেম্বর- তাইওয়ানের উত্তর–পূর্ব উপকূলীয় এলাকায় রিখটার স্কেলে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। শনিবার স্থানীয় সময় রাতের দিকে সাগরে উৎপত্তি হওয়া এই ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে শক্তিশালী কম্পনের কারণে রাজধানী তাইপেসহ বিভিন্ন এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

তাইওয়ানের কেন্দ্রীয় আবহাওয়া প্রশাসন জানায়, শনিবার রাত ১১টা ৫ মিনিটে ইয়িলান কাউন্টির উপকূলীয় অঞ্চলের কাছে সাগরে ভূমিকম্পটি আঘাত হানে। ভূ-পৃষ্ঠ থেকে প্রায় ৭৩ কিলোমিটার গভীরে এর উৎপত্তি হয়। আবহাওয়া দপ্তরের তথ্যমতে, ইয়িলান শহরের উত্তর–পূর্ব উপকূল থেকে আনুমানিক ৩২ কিলোমিটার দূরে ছিল ভূমিকম্পের কেন্দ্রস্থল।

এই ভূমিকম্পের কম্পন রাজধানী তাইপের বিভিন্ন ভবনে স্পষ্টভাবে অনুভূত হয়। হঠাৎ কেঁপে ওঠায় আতঙ্কিত হয়ে অনেক বাসিন্দা বাড়িঘর ছেড়ে খোলা জায়গায় নেমে আসেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও ভবন দুলে ওঠার ভিডিও ও অভিজ্ঞতা শেয়ার করেন স্থানীয়রা।

তাইওয়ানের জাতীয় অগ্নিনির্বাপণ সংস্থা জানিয়েছে, ভূমিকম্পের পরপরই ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে জরিপ কার্যক্রম শুরু করা হয়েছে। এখন পর্যন্ত বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া না গেলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

এর আগেও চলতি মাসের ১৮ ডিসেম্বর তাইওয়ানে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। ওই ভূমিকম্পের উৎপত্তি হয়েছিল ভূপৃষ্ঠ থেকে ৩১ দশমিক ৬ কিলোমিটার গভীরে এবং এর কেন্দ্রস্থল ছিল পূর্বাঞ্চলীয় শহর হুয়ালিয়েন থেকে প্রায় ১৮ কিলোমিটার দূরে সাগরে।

ভৌগোলিক অবস্থানের কারণে তাইওয়ান ভূমিকম্পপ্রবণ এলাকা হিসেবে পরিচিত। দ্বীপটি দুটি টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত হওয়ায় এখানে প্রায়ই ভূমিকম্প অনুভূত হয়। অতীতে ভয়াবহ ভূমিকম্পের অভিজ্ঞতাও রয়েছে দেশটির। ২০১৬ সালে দক্ষিণ তাইওয়ানে এক শক্তিশালী ভূমিকম্পে শতাধিক মানুষের প্রাণহানি ঘটে। এর আগে ১৯৯৯ সালে ৭ দশমিক ৩ মাত্রার এক ভয়াবহ ভূমিকম্পে দুই হাজারেরও বেশি মানুষ নিহত হন।

সূত্র: রয়টার্স

এই শাখার আরও খবর

বন্ডাই সন্ত্রাসী হামলার আগে ইহুদিবিদ্বেষের হুমকি অবমূল্যায়িত হয়েছিল: মাইক বার্জেস

সিডনি: বন্ডাই সন্ত্রাসী হামলার আগে অস্ট্রেলিয়ায় ক্রমবর্ধমান ইহুদিবিদ্বেষের ভয়াবহতা নেতৃত্বস্থানীয় ব্যক্তিরা যথাযথভাবে উপলব্ধি করতে পারেননি বলে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স অর্গানাইজেশনের (এএসআইও) মহাপরিচালক মাইক…

মাদরাসায় সাত বছরের শিশুকে ছয় মাস ধরে বলাৎকার করছিলেন ৬জন

সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লার মারকাযুল উলূম আশ-শরইয়্যাহ মাদরাসায় সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে প্রায় ছয় মাস ধরে বিভিন্ন সময়ে বলাৎকার ও শারীরিক নির্যাতনের অভিযোগ…

বাংলাদেশে পানির লবণাক্ততা: নীরব স্বাস্থ্যঝুঁকিতে উপকূলের মানুষ

বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে নিরাপদ পানীয় জল দিন দিন দুর্লভ হয়ে উঠছে। জলবায়ু পরিবর্তন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, জলোচ্ছ্বাস ও নদীপথে লবণাক্ত পানি প্রবেশের কারণে উপকূলের বিস্তীর্ণ…

বর্ণাঢ্য শোভাযাত্রায় ঢাকায় উদযাপিত হলো জন্মাষ্টমী

যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। জন্মাষ্টমী উপলক্ষে শুক্রবার রাজধানী ঢাকাসহ…

আরজি করের নারী চিকিৎসক ধর্ষণ-হত্যা: সাবেক পৌর চেয়ারম্যান গ্রেপ্তার

কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় মরদেহ দ্রুত সৎকারের অভিযোগে উত্তর ২৪ পরগনার পানিহাটি পৌরসভার সাবেক চেয়ারম্যান ও তৃণমূল…

ব্রিকসে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিয়ে ধোঁয়াশা, তারেকের সফর নিয়ে এখনো অনিশ্চয়তা

আসন্ন ব্রিকস শীর্ষ সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নেবেন কি না, কিংবা তিনি অংশ না নিলে বাংলাদেশের হয়ে অন্য কোনো প্রতিনিধি সম্মেলনে যোগ দেবেন…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au