বিশ্ব

জাপানে তীব্র তাপপ্রবাহ, ১০৪ ডিগ্রি ফারেনহাইট ছাড়াল তাপমাত্রা

  • 12:53 am - July 22, 2026
  • পঠিত হয়েছে:২১৬ বার
প্রখর রোদ থেকে বাঁচতে ছাতা হাতে এক নারী। ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ২১ জুলাই- জাপানে তীব্র তাপপ্রবাহে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। মঙ্গলবার দেশটির মধ্যাঞ্চলের তিনটি শহরে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস বা ১০৪ ডিগ্রি ফারেনহাইট অতিক্রম করেছে। এর পরিপ্রেক্ষিতে প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে ‘কোকুশোবি’ (চরম তাপদাহ দিবস) ঘোষণা করেছে জাপান আবহাওয়া সংস্থা।

সংস্থাটির তথ্য অনুযায়ী, গিফু প্রিফেকচারের তাজিমি শহরে সর্বোচ্চ ৪০.৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। একই প্রিফেকচারের গুজো শহরে তাপমাত্রা ছিল ৪০.০ ডিগ্রি সেলসিয়াস এবং পাশের আইচি প্রিফেকচারের টোয়োটা শহরে পৌঁছেছে ৪০.১ ডিগ্রি সেলসিয়াসে।

জাপানি সংবাদমাধ্যম কিয়োদো নিউজ জানায়, চলতি বছরের এপ্রিল মাসে ‘কোকুশোবি’ শব্দটি আনুষ্ঠানিকভাবে চালু করে জাপান আবহাওয়া সংস্থা। কোনো এলাকায় তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি হলে দিনটিকে ‘চরম তাপদাহ দিবস’ হিসেবে ঘোষণা করা হয়। এর লক্ষ্য হলো প্রাণঘাতী তাপপ্রবাহের ঝুঁকি সম্পর্কে জনগণকে আরও সতর্ক করা এবং প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নিতে উৎসাহিত করা।

আবহাওয়া সংস্থার ব্যাখ্যায় বলা হয়েছে, রোববার থেকে জাপানের বিস্তীর্ণ এলাকাজুড়ে একটি শক্তিশালী উচ্চচাপ বলয় সক্রিয় রয়েছে। এর প্রভাবে ভূপৃষ্ঠ এবং বায়ুমণ্ডলের ওপরের স্তরের বাতাস অস্বাভাবিকভাবে উষ্ণ হয়ে পড়েছে, ফলে দ্রুত বেড়েছে তাপমাত্রা।

কর্তৃপক্ষ নাগরিকদের অপ্রয়োজনীয়ভাবে বাইরে না যাওয়া, পর্যাপ্ত পানি পান করা, শীতাতপ নিয়ন্ত্রিত বা শীতল স্থানে অবস্থান করা এবং হিটস্ট্রোকের লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসা নেওয়ার পরামর্শ দিয়েছে।

এই শাখার আরও খবর

সিপিবির মিছিলে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে হামলা, মারধর

ঢাকায় পুরানা পল্টনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলটির নেতা-কর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে। সুনামগঞ্জে নারী বাউলশিল্পীদের গান গাইতে বাধা দেওয়ার প্রতিবাদে মানববন্ধন…

হুজুরদের ভয়ে শেষ পর্যন্ত দেশ ছাড়লেন যৌন নিপীড়নের শিকার শিশুর বাবা শাহজালাল রুমি

ওটিএন বাংলা রিপোর্ট : গাজীপুরের টঙ্গীতে মাদ্রাসায় সাত বছর বয়সী মেয়েশিশুকে যৌন নিপীড়নের অভিযোগের ঘটনায় আলোচনায় আসা বাবা বডিবিল্ডার শাহজালাল রুমি দেশ ছেড়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে…

ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য প্রত্যাহার ও অপসারণের দাবি জানল টিআইবি

সরকারের অনুমতি পেলে আইনশৃঙ্খলা রক্ষায় প্রয়োজনে পুলিশ ক্রসফায়ার করবে বলে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) যে বক্তব্য দিয়েছেন, তার তীব্র নিন্দা জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংস্থাটি…

ইরানের সঙ্গে আলোচনায় সৌদি-পাকিস্তান-তুরস্ক, সৌদিকে সামরিক সহায়তা দেবে মিসর

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ ও সামরিক উত্তেজনা কমাতে ইরানের রাজধানী তেহরানে বৈঠক করেছেন সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের শীর্ষ কর্মকর্তারা। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে…

রিয়াদ বিমানবন্দরে আবারও হামলার দাবি হুতিদের, পাল্টা অভিযানে সৌদি জোট

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা এবং দেশটির বিভিন্ন অঞ্চলে অপরিশোধিত তেল পরিবহনের পাম্পিং স্টেশনগুলোতে ড্রোন হামলার দাবি…

সুনামগঞ্জে পুলিশের উপস্থিতিতে কৃপেশ রায়ের বাড়িতে মব, পরে গ্রেপ্তার

সুনামগঞ্জের তাহিরপুরে হিন্দু যুবক কৃপেশ রায়ের বাড়িতে পুলিশের উপস্থিতিতে একদল লোক জড়ো হয়ে মব সৃষ্টি করেছে। এ সময় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au