খেলা

ড্রেসিংরুমে কী ঘটেছিল? ফাইনালের আগে মেসির ‘সব ভুলে যাও’ মন্তব্যে নতুন প্রশ্ন

  • 12:34 am - July 22, 2026
  • পঠিত হয়েছে:১৭৫ বার
ড্রেসিংরুমে কী ঘটেছিল? ফাইনালের আগে মেসির ‘সব ভুলে যাও’ মন্তব্যে নতুন প্রশ্ন ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ২১ জুলাই: ভাইরাল ভিডিও ঘিরে সামাজিক মাধ্যমে জল্পনা; ম্যাচের আগে সতীর্থদের শান্ত থাকার আহ্বান জানান আর্জেন্টিনা অধিনায়ক।

পুরো টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত ছন্দে থাকা আর্জেন্টিনা ফাইনালে যেন নিজেদের ছায়া হয়ে ছিল। আক্রমণে ছিল না ধার, রক্ষণেও ছিল অস্থিরতা। গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজের কয়েকটি গুরুত্বপূর্ণ সেভ না থাকলে ব্যবধান আরও বড় হতে পারত। এমন হতাশাজনক পারফরম্যান্সের পর এবার ফাইনালের আগে ড্রেসিংরুমের একটি ভিডিও ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

ভিডিওতে দেখা যায়, মাঠে নামার আগে সতীর্থদের উদ্দেশে লিওনেল মেসি বারবার শান্ত থাকার আহ্বান জানাচ্ছেন। একই সঙ্গে তিনি সবাইকে ‘সবকিছু ভুলে গিয়ে’ কেবল খেলায় মনোযোগ দেওয়ার পরামর্শ দেন। মেসিকে বলতে শোনা যায়, ‘আরে, সবাই শান্ত হও। চলো আমরা শান্ত থাকি। শুধু খেলার কথা ভাবি, ঠিক আছে? শান্ত থাকো। চলো আমরা সবকিছু ভুলে যাই। শুধু খেলি, শুধু খেলায় মনোযোগ দিই।’

মেসির এই বক্তব্য সামনে আসার পর থেকেই প্রশ্ন উঠেছে, ম্যাচ শুরুর আগে ড্রেসিংরুমে এমন কী ঘটেছিল, যার কারণে অধিনায়ককে সতীর্থদের এভাবে শান্ত করতে হয়েছিল। ভাইরাল ভিডিওটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের আলোচনা চলছে। অনেকের ধারণা, ম্যাচের আগে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছিল।  আর্জেন্টিনার সংবাদ মাধ্যম গুলোও বিষয়টি নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে। প্রশ্ন উঠেছে, ফাইনালের আগে সামাজিক মাধ্যমে আবেগঘন বার্তা দেওয়া মেসি কেন ড্রেসিংরুম থেকে বের হওয়ার সময় সতীর্থদের ‘সবকিছু ভুলে যেতে’ বললেন?

টিওয়াইসি স্পোর্টসের প্রকাশিত ভিডিওতে দেখা যায়, ড্রেসিংরুমের দরজার সামনে দাঁড়িয়ে মেসি বলেন, ‘সবাই শান্ত হও। আসল বিষয় হলো আমাদের শান্ত থাকতে হবে। এসো, সবকিছু ভুলে যাই। আমরা শুধু খেলি। চলো শুধু খেলায় মন দিই।’ ভিডিওতে সতীর্থদের স্বাভাবিক ভাবেই দাঁড়িয়ে থাকতে দেখা গেলেও, মেসির এই মন্তব্যের প্রকৃত প্রেক্ষাপট এখনও স্পষ্ট নয়। ফলে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ব্যাখ্যা ও জল্পনা ছড়িয়ে পড়েছে।

এদিকে মাঠের খেলায় স্পেন ছিল স্পষ্টতই এগিয়ে। পুরো ম্যাচে আর্জেন্টিনা অন টার্গেটে একটি শটও নিতে পারেনি। লিওনেল মেসিও ছিলেন নিষ্প্রভ। এমন পারফরম্যান্সের সঙ্গে ভাইরাল ভিডিওটি যুক্ত করে অনেকেই নানা প্রশ্ন তুললেও, ম্যাচের আগে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছিল, এমন দাবির পক্ষে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রমাণ পাওয়া যায়নি।

 

এই শাখার আরও খবর

শেষবার কি ছেলেকে দেখে যেতে পারবেন চিন্ময় কৃষ্ণ দাসের মা?

দীর্ঘদিন ধরে অসুস্থ শ্রীচিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মা বর্তমানে চট্টগ্রামের মা ও শিশু হাসপাতালে অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন। ছেলের কারাবন্দি জীবনের প্রায় দুই বছর পার…

বাংলাদেশে সার নিয়ে আসলে কী চলছে?

আমন মৌসুমে প্রয়োজনীয় সার না পেয়ে বিপাকে পড়েছেন দেশের বিভিন্ন এলাকার কৃষক। কোথাও সার পাওয়া যাচ্ছে না, কোথাও নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে।…

ডেঙ্গুতে এ বছর একদিনে সর্বোচ্চ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৭১

দেশে ডেঙ্গু পরিস্থিতির আরও অবনতি হয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার…

গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার পক্ষে স্লোগান, সন্ত্রাসবিরোধী আইনে আয়োজক গ্রেপ্তার

গোপালগঞ্জ পৌর পার্কে কনসার্ট আয়োজনের আগে পুলিশের অনুমতি না নেওয়া এবং অনুষ্ঠান চলাকালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে স্লোগান দেওয়ার ঘটনায় এফএনএফ কনভেনশন হল অ্যান্ড…

বেদখল হচ্ছে ঝিলংজা কেন্দ্রীয় মহাশ্মশানের জায়গা, ক্ষুব্ধ সনাতন ধর্মাবলম্বীরা

কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা কেন্দ্রীয় মহাশ্মশানের জায়গা দিন দিন সংকুচিত হয়ে আসছে বলে অভিযোগ উঠেছে। শ্মশানসংলগ্ন এলাকায় বসবাসকারীদের কেউ কেউ নিজেদের বসতি সম্প্রসারণের জন্য শ্মশানের…

শেখ হাসিনার দেশে ফেরার সময় সঙ্গে থাকতে পারেন আন্তর্জাতিক পর্যবেক্ষকরা

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দেশে ফেরার সময় তাঁর সঙ্গে একদল আন্তর্জাতিক স্বাধীন পর্যবেক্ষককে রাখার পরিকল্পনা করা হচ্ছে। আওয়ামী লীগের নেতৃত্বের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au