বাংলাদেশ

আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান তুরস্কের নাগরিক

  • 11:25 pm - December 28, 2025
  • পঠিত হয়েছে:১০৭ বার
আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান তুরস্কের নাগরিক। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৮ ডিসেম্বর- কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক ও মানবাধিকার কর্মী জুলকারনাঈন সায়ের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের তুরস্কের নাগরিকত্ব পাওয়া নিয়ে একাধিক প্রশ্ন তুলেছেন। পোস্টে সংযুক্ত একটি পাসপোর্টের তথ্যের ভিত্তিতে তিনি দাবি করেন, মাহমুদুর রহমান তুরস্কের নাগরিক এবং ওই পাসপোর্ট ব্যবহার করে তিনি সম্প্রতি বিদেশ ভ্রমণও করেছেন।

মাহমুদুর রহমানকে তুরস্কের নাগরিক দাবি করা পাসপোর্ট। ছবিঃ সংগৃহীত

ফেসবুক পোস্টে জুলকারনাঈন সায়ের প্রশ্ন তোলেন, কী প্রক্রিয়ায় মাহমুদুর রহমান তুরস্কের নাগরিকত্ব পেয়েছেন। নাগরিকত্ব পেতে তিনি কোনো বিনিয়োগ করেছেন কি না, করলে তার পরিমাণ কত এবং সেই অর্থের উৎস কী ছিল, সে বিষয়েও স্পষ্ট ব্যাখ্যার দাবি জানান তিনি। আর যদি অর্থ বিনিয়োগ না করে নাগরিকত্ব পেয়ে থাকেন, তবে কোন বিবেচনায় তুরস্ক সরকার তাকে সে দেশের নাগরিকত্ব দিয়েছে, সেই প্রশ্নও তোলেন তিনি।

জুলকারনাঈন সায়েরের ফেসবুক পোস্ট

পোস্টে আরও বলা হয়, মাহমুদুর রহমান বাংলাদেশি নাগরিক হিসেবে ২০১৮ সালে মালয়েশিয়া যাওয়ার পর থেকে ২০২৪ সালে তুরস্কের নাগরিক হিসেবে দেশে ফেরার আগ পর্যন্ত বিভিন্ন দেশে অবস্থান করলেও কোথাও চাকরি বা আর্থিকভাবে লাভজনক কোনো কাজের সঙ্গে যুক্ত ছিলেন না বলে জানা যায়। সে ক্ষেত্রে ওই সময়ের ব্যয় নির্বাহের অর্থের উৎস কী ছিল, তা নিয়েও প্রশ্ন তোলেন জুলকারনাঈন সায়ের।

তিনি উল্লেখ করেন, তুরস্কে নাগরিকত্ব পেতে সাধারণত বড় অঙ্কের বিনিয়োগের প্রয়োজন হয়। সেই অর্থ বাংলাদেশ থেকে বৈধ পথে পাঠানো সম্ভব ছিল কি না, নাকি অন্য কোনো মাধ্যমে অর্থ পাঠানো হয়েছে, তা নিয়েও তিনি সন্দেহ প্রকাশ করেন। একই সঙ্গে তিনি প্রশ্ন তোলেন, কোনো বিশেষ সংস্থা বা গোষ্ঠীর পক্ষ থেকে এটি পুরস্কার হিসেবে দেওয়া হয়েছে কি না।

ফেসবুক পোস্টের শেষাংশে জুলকারনাঈন সায়ের আশা প্রকাশ করেন, মাহমুদুর রহমান নিজেই এসব প্রশ্নের ব্যাখ্যা দেবেন এবং বিষয়টি পরিষ্কার করবেন।

এ বিষয়ে মাহমুদুর রহমানের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এই শাখার আরও খবর

ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ১৫৭

মেলবোর্ন, ২৫ জুন- দেশে ডেঙ্গু পরিস্থিতি আবারও উদ্বেগজনক হয়ে উঠছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দুই জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আরও…

যুক্তরাষ্ট্রের স্টুডেন্ট ভিসায় আসছে বড় পরিবর্তন

মেলবোর্ন, ২৫ জুন- আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ভিসা ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তনের উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির স্বরাষ্ট্র নিরাপত্তা বিভাগ (ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি-ডিএইচএস) দীর্ঘদিন ধরে চালু থাকা…

কলকাতার তারাতলায় নির্মীয়মাণ ভবনের ছাদধস, নিহত ৩

মেলবোর্ন, ২৫ জুন-  ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার তারাতলা এলাকায় নির্মীয়মাণ একটি বহুতল ভবনের ছাদ ধসে অন্তত তিন শ্রমিক নিহত হয়েছেন। বুধবার দুপুরে ঘটে যাওয়া এ…

সিরিয়ায় মার্কিন বিমান হামলায় আইএসের শীর্ষ নেতা নিহত

মেলবোর্ন, ২৫ জুন- সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে যুক্তরাষ্ট্রের পরিচালিত এক নির্ভুল বিমান হামলায় জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)-এর শীর্ষ নেতা আলী হুসাইন আল-উলাইউই নিহত হয়েছেন। মার্কিন সেন্ট্রাল কমান্ড…

বিরতির পর ফের বাংলাদেশে ভারতীয় রেল কোচ, জুলাইয়ে আসছে প্রথম চালান

মেলবোর্ন, ২৫ জুন- বাংলাদেশের রেল যোগাযোগ ব্যবস্থাকে আরও আধুনিক ও শক্তিশালী করতে ভারত থেকে আবারও যাত্রীবাহী রেল কোচ আমদানি শুরু হচ্ছে। আগামী জুলাই মাসে প্রায়…

হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করল ওমান

মেলবোর্ন, ২৪ জুন- বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্যপথ হরমুজ প্রণালিতে আন্তর্জাতিক জাহাজ চলাচল নির্বিঘ্ন রাখতে একটি অস্থায়ী সামুদ্রিক করিডোর চালুর ঘোষণা দিয়েছে ওমান। আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থা…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au