সর্বশেষ

জকসু নির্বাচন ৬ জানুয়ারি

  • 9:20 pm - December 30, 2025
  • পঠিত হয়েছে:১৬৬ বার
জকসু নির্বাচন ৬ জানুয়ারি। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ৩০ ডিসেম্বর- বেগম খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত হওয়া জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হলভিত্তিক শিক্ষার্থী সংসদ নির্বাচন আগামী ৬ জানুয়ারি অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম বলেন, আজ নির্ধারিত দিনে জকসু নির্বাচন আয়োজনের কথা থাকলেও সার্বিক পরিস্থিতি বিবেচনায় তা স্থগিত করা হয়েছিল। সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৬ জানুয়ারি নতুন করে নির্বাচন আয়োজন করা হবে। এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি শিগগিরই প্রকাশ করা হবে বলেও জানান তিনি।

এর আগে মঙ্গলবার সকালে নির্বাচন শুরুর ঠিক আগমুহূর্তে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবর বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে পৌঁছায়। ওই খবরের পরপরই জরুরি সিন্ডিকেট সভা ডেকে জকসু নির্বাচন স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়।

নির্বাচন স্থগিতের ঘোষণার পর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। একপর্যায়ে নির্বাচনের দাবিতে শিক্ষার্থীদের একটি অংশ আন্দোলনে নামেন এবং দ্রুত নতুন তারিখ ঘোষণার দাবি জানান।

শেষ পর্যন্ত সিন্ডিকেট সভায় আলোচনার মাধ্যমে নির্বাচন আয়োজনের নতুন দিন নির্ধারণ করা হয়। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্ধারিত তারিখ অনুযায়ী শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে জকসু নির্বাচন সম্পন্ন করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হবে।

এই শাখার আরও খবর

জার্মানির রাজ্য নির্বাচনে কট্টর ডানপন্থি এএফডির ঐতিহাসিক জয়

জার্মানির স্যাক্সনি-আনহাল্ট রাজ্যের নির্বাচনে বড় ধরনের জয় পেয়েছে কট্টর ডানপন্থি দল অলটারনেটিভ ফর জার্মানি (এএফডি)। রোববার অনুষ্ঠিত নির্বাচনের বুথফেরত জরিপে দলটি প্রায় ৪৪ শতাংশ ভোট…

মার্কিন নিষেধাজ্ঞার পরও নেতানিয়াহুকে গ্রেপ্তার করতে চান আইসিসি

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ও চাপের মধ্যেও নিজেদের সিদ্ধান্ত থেকে সরে আসবে না আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। আদালতের প্রেসিডেন্ট তোমোকো আকানে জানিয়েছেন, পরিস্থিতি যাই হোক না কেন,…

ভ্যালেন্সিয়াকে ৫-০ গোলে উড়িয়ে শীর্ষে বার্সেলোনা

লা লিগায় দুর্দান্ত ছন্দ ধরে রেখেছে বার্সেলোনা। পয়েন্ট তালিকার তলানিতে থাকা ভ্যালেন্সিয়াকে তাদেরই মাঠে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে টানা জয়ের ধারা অব্যাহত রেখেছে হ্যান্সি ফ্লিকের…

আগে ‘শিবির’, এখন ‘ছাত্রলীগ’: বদলায়নি ট্যাগিংয়ের রাজনীতি

বাংলাদেশের রাজনীতিতে কোনো ব্যক্তিকে রাজনৈতিক দল, সংগঠন বা মতাদর্শের সঙ্গে যুক্ত করে চিহ্নিত করার প্রবণতা দীর্ঘদিনের। সময়ের সঙ্গে রাজনৈতিক পরিস্থিতি ও ক্ষমতার সমীকরণ বদলালেও এই…

দুই মামলায় চিন্ময়ের জামিন হলেও মুক্তি মিলছে না

সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী দুই মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন। তবে তাঁর বিরুদ্ধে আরও মামলা থাকায় আপাতত কারামুক্তি মিলছে না বলে…

দুর্গোৎসবের আবহে সিডনিতে ‘দশেরা এক্সিবিশন’, এক ছাদের নিচে মিলবে দেশীয় ফ্যাশনের বৈচিত্র্য

শতদল তালুকদার, সিডনি: প্রবাসের মাটিতে বাঙালি ও দক্ষিণ এশীয় সংস্কৃতির ঐতিহ্য, নান্দনিকতা এবং উৎসবের আবহকে আরও বর্ণিল করে তুলতে সিডনির গ্রানভিল সেন্টারে অনুষ্ঠিত হতে যাচ্ছে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au