সর্বশেষ

সংগীতের আড়াল ভেঙে রুপালি পর্দায় এ আর রহমান

  • 8:32 pm - January 02, 2026
  • পঠিত হয়েছে:১৯ বার

মেলবোর্ন, ২ জানুয়ারি- নতুন বছরে মুক্তি পেতে যাওয়া ‘মুনওয়াক’ সিনেমার মাধ্যমে অভিনয় দুনিয়ায় পা রাখতে চলেছেন বলিউডের অস্কারজয়ী সংগীতশিল্পী এআর রহমান। এবার সংগীতকে আড়াল করে রুপালি পর্দায় অভিষেক হতে চলেছে তার। সংগীতের আঙিনা মাতিয়ে অভিনেতা হিসেবে নিজেকে ধরা দিচ্ছেন সংগীতাঙ্গনের এ জনপ্রিয় সংগীতশিল্পী। বছরের প্রথম দিনেই সামাজিক মাধ্যমে এ খবরটি নেটিজেনদের মাঝে প্রকাশ্যে আসতে তৈরি হয়েছে কৌতূহল।

এআর রহমান অভিনয়ের পাশাপাশি এ সিনেমায় পাঁচটি গানও গেয়েছেন। যেহেতু সিনেমায় ‘ইন্ডিয়ান মাইকেল জ্যাকসন’খ্যাত প্রভু দেবা রয়েছেন, তাই এতে উচ্চমানের নাচের দৃশ্য থাকবে তা নিশ্চিত। তবে দর্শককে চমকে দেওয়ার মতো বেশ কিছু দৃশ্য অপেক্ষা করছে বলে জানিয়েছেন সিনেমাসংশ্লিষ্টরা।

গত বছর থেকে গুঞ্জন— এক ভিন্ন অবতারে দেখা যাবে এআর রহমানকে। এবার ‘মুনওয়াক’সিনেমায় তার অভিনয়ের খবর আসতে নিশ্চিত হওয়া গেল বিষয়টি। কমেডি ঘরানার ‘মুনওয়াক’ সিনেমাটি পরিচালনা করছেন মনোজ এনএস। প্রযোজনার দায়িত্বে রয়েছে ‘বিহাইন্ড উডস প্রোডাকশন।

এ বিষয়ে গণমাধ্যমকে পরিচালক মনোজ এনএস জানিয়েছেন, সিনেমায় রহমানকে কিছুটা ‘অ্যাংরি ইয়াংম্যান’ ঘরানার এক পরিচালকের চরিত্রে দেখা যাবে। চরিত্রটি কাল্পনিক হলেও এতে গল্পের গুরুত্বপূর্ণ মোড় রয়েছে।

তিনি বলেন, ছবির গান রেকর্ডিংয়ের পর যখন আমি তাকে অভিনয়ের প্রস্তাব দিই এবং চরিত্রটি সম্পর্কে বিস্তারিত বলি— তিনি সঙ্গে সঙ্গেই রাজি হয়ে যান। শুটিং সেটে তাকে দারুণ প্রাণবন্ত ও সাবলীল অভিনয় করতে দেখা গেছে।

 

এই শাখার আরও খবর

জাতিসংঘে বড় পদের আশায় কূটনৈতিক তৎপরতায় ব্যস্ত খালিলুর রহমান

মেলবোর্ন,২৯ এপ্রিল- বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খালিলুর রহমানকে ঘিরে কূটনৈতিক অঙ্গনে নানা আলোচনা-সমালোচনা তৈরি হয়েছে। খুব শিগগিরই তাঁর চীন সফরের প্রস্তুতির খবরের মধ্যেই ঢাকায় গুঞ্জন ছড়িয়েছে, জাতিসংঘ…

বাংলাদেশের ৫ জেলায় বন্যার আশঙ্কা, ৪ নদীর পানি বিপৎসীমার ওপরে

বন্যা। ফাইল ছবি মেলবোর্ন, ২৯ এপ্রিল- দেশজুড়ে টানা ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের কারণে বাংলাদেশের পাঁচটি জেলায় বন্যার আশঙ্কা দেখা দিয়েছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও…

কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুললেন মমতা 

মেলবোর্ন, ২৯ এপ্রিল-পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে দ্বিতীয় দফার ভোটের আগের রাত থেকেই কেন্দ্রীয় বাহিনী এলাকায় অত্যাচার চালাচ্ছে বলে গুরুতর অভিযোগ তুলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটের…

আরও পেছাল শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালুর সময় 

মেলবোর্ন, ২৯ এপ্রিল- ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহুল প্রতীক্ষিত তৃতীয় টার্মিনাল চালুর সময় আরও পিছিয়ে যাচ্ছে। সরকারের পরিকল্পনা অনুযায়ী চলতি বছরের ডিসেম্বরেই এটি চালুর…

৯ মাসেই ব্যাংক থেকে এক লাখ কোটি টাকা ঋণ নিয়েছে  সরকার

মেলবোর্ন, ২৩ এপ্রিল–     দৈনন্দিন খরচ, উন্নয়ন ব্যয় এবং বাজেট ঘাটতি সামাল দিতে ব্যাংক খাতের ওপর সরকারের নির্ভরতা বাড়ছে। রাজস্ব আদায়ে প্রত্যাশিত গতি না থাকায়…

যুক্তরাষ্ট্র থেকে দেশে কবে ফিরবে লিমনের লাশ

মেলবোর্ন, ২৯ এপ্রিল- যুক্তরাষ্ট্রে নিহত বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া সম্পন্ন হতে আরও এক থেকে দুই দিন সময় লাগতে পারে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au