সর্বশেষ

টাইব্রেকারে নাটকীয় জয়ে জাতীয় কাবাডির ফাইনালে আনসার

  • 5:29 am - January 03, 2026
  • পঠিত হয়েছে:১১৯ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ৩ জানুয়ারি-টাইব্রেকার শব্দটি ফুটবলের সঙ্গেই বেশি পরিচিত ক্রীড়াপ্রেমীরা। দাবা ও ক্রিকেটসহ অন্যান্য খেলাতেও রয়েছে সমতা ভাঙার জন্য আলাদা বিধান। জাতীয় কাবাডির চ্যাম্পিয়নশিপে নারী বিভাগের এক সেমিফাইনাল ম্যাচ টাইব্রেকারে নিষ্পত্তি হয়েছে।

নারী বিভাগের প্রথম সেমিফাইনালে বিজিবি ও আনসারের ম্যাচটি ছিল অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। প্রথমার্ধে ১৬-১৫ পয়েন্টে এগিয়ে ছিল আনসার। বিরতির পর বিজিবি একবার আনসারকে অলআউট করে লিড নিলেও শেষ মুহূর্তের নাটকীয়তায় নির্ধারিত সময়ের খেলা ৩২-৩২ পয়েন্ট সমতায় শেষ হয়। এরপর খেলা গড়ায় টাইব্রেকারে। কাবাডির নিয়ম অনুযায়ী দুই দলই পাঁচ বার করে রেইড দেবে। রেইড সফল হলে যুক্ত হবে পয়েন্ট। সেই ভিত্তিতে ৩৯-৩৫ পয়েন্টে জয় পায় বাংলাদেশ আনসার ও ভিডিপি। নারী বিভাগের দ্বিতীয় সেমিফাইনাল অবশ্য ছিল একপেশে। বাংলাদেশ পুলিশ দলের দাপটে দাঁড়াতেই পারেনি রাঙ্গামাটির মেয়েরা। প্রথমার্ধে ৩১-৬ পয়েন্টে এগিয়ে থাকা পুলিশ ম্যাচটি জিতে নেয় ৬২-১৮ পয়েন্টের বিশাল ব্যবধানে।

পুরুষ বিভাগের প্রথম সেমিফাইনালে বিজিবি মুখোমুখি হয়েছিল বাংলাদেশ নৌবাহিনীর। প্রথমার্ধে ২৪-১২ পয়েন্টে এগিয়ে থেকে বিজিবি আধিপত্য বিস্তার করলেও দ্বিতীয়ার্ধে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায় নৌবাহিনী। তবে শেষ পর্যন্ত লড়াই করেও ৩ পয়েন্টের ব্যবধানে হার মানতে হয় তাদের। ৪০-৩৭ পয়েন্টে ম্যাচ জিতে ফাইনালে ওঠে বিজিবি। দ্বিতীয় সেমিফাইনালে সেনাবাহিনী ও বিমানবাহিনীর মধ্যে সমানে সমান লড়াই দেখা গেছে। প্রথমার্ধে দুই দলের পয়েন্ট ছিল ১৩-১৩। দ্বিতীয়ার্ধেও পয়েন্টের লড়াই চলতে থাকে সমানভাবে। শেষ বাঁশি বাজার সময় সেনাবাহিনী ৩৩-৩০ পয়েন্টে বিমানবাহিনীকে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করে।

জাতীয় কাবাডি চ্যাম্পিয়নশিপের ফাইনাল আজ। পুরুষ বিভাগে শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বাংলাদেশ সেনাবাহিনী। একই দিন নারী বিভাগের ফাইনালে লড়বে বাংলাদেশ আনসার এবং বাংলাদেশ পুলিশ। শহীদ ক্যাপ্টেন এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে উভয় বিভাগের ফাইনাল অনুষ্ঠিত হবে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলম প্রধান অতিথি হিসেবে থাকবেন।

এই শাখার আরও খবর

গোলখরা কাটিয়ে সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন আলভারেজ

দীর্ঘ আট মাসের গোলখরা কাটিয়ে স্প্যানিশ ক্লাব আতলেতিকো মাদ্রিদের জয়সূচক গোল করেছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজ। গোল করার পর সমর্থকদের কাছে আগের মন্তব্যের জন্য…

সুন্দরবনের উন্নয়নে ১২০০ কোটি রুপি বরাদ্দের ঘোষণা শুভেন্দুর

পশ্চিমবঙ্গের সুন্দরবন অঞ্চলের উন্নয়নে এক হাজার ২০০ কোটি রুপি বিশেষ বরাদ্দের ঘোষণা দিয়েছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শনিবার (২৪ অক্টোবর) সুন্দরবনে প্রশাসনিক বৈঠক শেষে আয়োজিত…

অনৈতিক প্রস্তাব দিলে শিক্ষকের গালে থাপ্পড় মারতে পারেন শিক্ষার্থীর বাবা

ওটিএন বাংলা রিপোর্ট: শিক্ষার্থীকে অনৈতিক প্রস্তাব দেওয়া শিক্ষকের গালে থাপ্পড় মারার অধিকার তাঁর বাবার রয়েছে বলে মন্তব্য করেছেন ইসলামি আলোচক গিয়াস উদ্দিন তাহেরী। টঙ্গীর একটি…

ফ্রান্সে বিক্ষোভ-সংঘর্ষে গ্রেপ্তার ১ হাজার, উত্তাল প্যারিস-মার্শেই

জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও শিক্ষাপ্রতিষ্ঠানের দুরবস্থার প্রতিবাদে ফ্রান্সে চলমান গণবিক্ষোভের শেষ দিনে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (২৪ অক্টোবর) দেশটির বিভিন্ন শহরে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের…

সাঈদীর মামলার বাদী মানিক পশারীর দাফনে বারবার বাধা, গভীর রাতে কবর খুঁড়লেন মেয়ে ও বোনেরা

পিরোজপুরে মানবতাবিরোধী অপরাধের মামলায় মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে করা মামলার বাদী ও সাক্ষী বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর (৯০) মরদেহ দাফন কাজে বারবার বাধা দেওয়ার…

সাজেক সড়কে অবরোধ অব্যাহত, মাটিরাঙ্গায় অস্ত্র হাতে মহড়া

খাগড়াছড়ির দীঘিনালা-সাজেক সড়কে তৃতীয় দিনের মতো অনির্দিষ্টকালের অবরোধ চলছে। অন্যদিকে, সাজেকে দোকানপাট ভাঙচুর ও লুটপাটের অভিযোগে রাঙামাটি ও খাগড়াছড়িতে আধাবেলার সড়ক ও নৌপথ অবরোধ কর্মসূচি…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au