আলী খামেনির শেষকৃত্যের সময়সূচি ঘোষণা করল ইরান
মেলবোর্ন, ২৪ জুন- চলতি বছরের শুরুতে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলায় নিহত ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষকৃত্যানুষ্ঠানের বিস্তারিত সময়সূচি ঘোষণা করেছে…
মেলবোর্ন, ৩ জানুয়ারি- সব পক্ষ যদি বাস্তব রাজনৈতিক সদিচ্ছা দেখায়, তাহলে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে নতুন চুক্তি হওয়া সম্ভব বলে মন্তব্য করেছে রাশিয়া। তবে মস্কো স্পষ্ট করে জানিয়েছে, শুধু চুক্তিতে স্বাক্ষর করলেই সমাধান আসবে না; এর সঠিক ও নিয়মিত বাস্তবায়নই হবে মূল চ্যালেঞ্জ।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা ওলেগ পোস্টনিকভ রাষ্ট্রীয় সংবাদমাধ্যম স্পুতনিককে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ২০১৫ সালের ইরান পারমাণবিক চুক্তি বা জেসিপিওএ (JCPOA) স্পষ্টভাবে দেখিয়েছে, কোনো চুক্তির কার্যকারিতা নির্ভর করে বাস্তবায়নের ওপর। কেবল কাগজে সই করে দায়িত্ব শেষ করা যায় না।
পোস্টনিকভ বলেন, আলোচনায় অংশ নেওয়া দেশগুলো সত্যিই সমাধানে পৌঁছাতে চায় কি না, সেটাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। তার মতে, আলোচনা সীমাবদ্ধ থাকা উচিত ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি নিয়ে। তিনি ইরানের ওপর বাড়তি চাপ সৃষ্টি বা বৈষম্যমূলক শর্ত আরোপের বিরোধিতা করেন।
এদিকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরান পারমাণবিক চুক্তি নিয়ে সদস্য দেশগুলোর মধ্যে মতপার্থক্য এখনো কাটেনি। ২০১৫ সালে গৃহীত রেজুলেশন ২২৩১-এর আওতায় নির্দিষ্ট সময়ের জন্য ইরানের পারমাণবিক কর্মসূচির ওপর নজরদারি ও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল।
ইরানের দাবি, ওই রেজুলেশনের মেয়াদ গত বছরের ১৮ অক্টোবর শেষ হয়ে গেছে এবং বর্তমানে কোনো নিষেধাজ্ঞা কার্যকর নেই। তবে যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি আবার নিষেধাজ্ঞা পুনর্বহালের উদ্যোগ নিচ্ছে, যা তেহরান সরাসরি প্রত্যাখ্যান করেছে। এ ইস্যুতে চীন ও রাশিয়া ইরানের অবস্থানকে সমর্থন দিচ্ছে।
অন্যদিকে যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানির যুক্তি, ইরান চুক্তির শর্ত মানছে না বলেই স্বয়ংক্রিয়ভাবে নিষেধাজ্ঞা ফিরে আসা উচিত। তবে রাশিয়া ও চীন বলছে, যুক্তরাষ্ট্র একতরফাভাবে চুক্তি থেকে সরে যাওয়ার পর সেই প্রক্রিয়া আর কার্যকর নেই।
এই অবস্থায় ইরান পারমাণবিক ইস্যুতে নতুন চুক্তির সম্ভাবনা থাকলেও, তা বাস্তবায়নে আন্তর্জাতিক ঐকমত্য ও রাজনৈতিক সদিচ্ছাই যে নির্ধারক হবে, সে বার্তাই দিল মস্কো।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au