গোলখরা কাটিয়ে সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন আলভারেজ
দীর্ঘ আট মাসের গোলখরা কাটিয়ে স্প্যানিশ ক্লাব আতলেতিকো মাদ্রিদের জয়সূচক গোল করেছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজ। গোল করার পর সমর্থকদের কাছে আগের মন্তব্যের জন্য…
মেলবোর্ন ৪ জানুয়ারি -২০২০ সালের অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপজয়ী দলের পেসার শাহীন আলমের দুঃসময়ে পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘদিনের ইনজুরি, পারিবারিক অসচ্ছলতা ও আর্থিক সংকটে থাকা এই ক্রিকেটারকে তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।
রাজধানীর মিরপুরে বিএনপির কেন্দ্রীয় ক্রীড়াবিষয়ক সম্পাদক ও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হকের বাসভবনে শাহীন আলমের হাতে এই সহায়তা তুলে দেওয়া হয়।
দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত ২০২০ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশের ঐতিহাসিক শিরোপা জয়ে শাহীন আলম ছিলেন অন্যতম পেস বোলিং ভরসা।
তবে ইনজুরির কারণে নিয়মিত ক্রিকেটের বাইরে চলে যেতে হয় তাকে। বর্তমানে কুড়িগ্রামের এই ক্রিকেটার আর্থিক সংকটে ভুগছেন। চলমান প্রথম বিভাগ ক্রিকেট লিগে কোনো দল না পাওয়ায় তাঁর উপার্জনের পথও বন্ধ হয়ে পড়ে।
অনুদান হস্তান্তরের সময় আমিনুল হক বলেছেন, ‘বিশ্বকাপজয়ী একজন ক্রিকেটার দেশের সম্পদ।
শাহীন আলমের মতো প্রতিভাবান খেলোয়াড়ের পাশে দাঁড়ানো সামাজিক ও নৈতিক দায়িত্ব।’ তারেক রহমানের এই উদ্যোগ শাহীনকে আবারও মাঠে ফেরার অনুপ্রেরণা দেবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
ক্রিকেট বোর্ডের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন আমিনুল হক। তিনি বলেন, ‘খেলোয়াড়দের কল্যাণে আরো বেশি দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন।
শাহীন আলমের মতো খেলোয়াড়দের বিষয়ে বোর্ডের বাড়তি নজর দেওয়া উচিত।’
সহায়তা পেয়ে আবেগাপ্লুত শাহীন আলম তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানান এবং দ্রুত সুস্থ হয়ে আবারও ক্রিকেটে ফেরার প্রত্যয় ব্যক্ত করেন।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au