সর্বশেষ

মোস্তাফিজকে বাদ দেওয়ার প্রতিবাদে বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধের আহ্বান আসিফ নজরুলের

  • 2:54 pm - January 04, 2026
  • পঠিত হয়েছে:১৩৭ বার
মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।ছবিঃ প্রথম আলো

মেলবোর্ন, ৪ জানুয়ারি- ভারতীয় প্রিমিয়ার লিগে (আইপিএল) বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে দল থেকে বাদ দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। একই সঙ্গে তিনি বাংলাদেশে আইপিএলের সম্প্রচার বন্ধ করার উদ্যোগ নিতে তথ্য ও সম্প্রচার উপদেষ্টার প্রতি আহ্বান জানিয়েছেন।

শনিবার (৩ জানুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে আসিফ নজরুল বলেন, বিসিসিআইয়ের নির্দেশে কলকাতা নাইট রাইডার্স মোস্তাফিজকে দল থেকে বাদ দিয়েছে, যা গ্রহণযোগ্য নয়। তিনি লিখেছেন, উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর কাছে নতি স্বীকার করে বাংলাদেশের একজন ক্রিকেটারকে অবমাননা করা হয়েছে, এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি।

ফেসবুক পোস্টে তিনি আরও বলেন, “আমি তথ্য ও সম্প্রচার উপদেষ্টাকে অনুরোধ করেছি, বাংলাদেশে আইপিএল খেলার সম্প্রচার যেন বন্ধ করে দেওয়া হয়। বাংলাদেশের ক্রিকেট, ক্রিকেটার এবং দেশকে অবমাননা কোনো অবস্থাতেই মেনে নেওয়া হবে না।”

কলকাতা নাইট রাইডার্সের সিদ্ধান্তে শুধু আইপিএল নয়, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ক্রিকেটারদের নিরাপত্তা নিয়েও শঙ্কা প্রকাশ করেন ক্রীড়া উপদেষ্টা। আগামী ফেব্রুয়ারিতে ভারতে অনুষ্ঠেয় বিশ্বকাপে বাংলাদেশের চারটি ম্যাচ রয়েছে, যার মধ্যে তিনটি কলকাতায় এবং একটি মুম্বাইয়ে অনুষ্ঠিত হওয়ার কথা।

এই প্রেক্ষাপটে আসিফ নজরুল জানান, বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) তিনি নির্দেশ দিয়েছেন, যেন আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে পুরো বিষয়টি লিখিতভাবে ব্যাখ্যা করা হয়। একই সঙ্গে তিনি বিসিবিকে অনুরোধ করতে বলেছেন, বাংলাদেশের বিশ্বকাপের ম্যাচগুলো যেন বিকল্প স্বাগতিক দেশ শ্রীলঙ্কায় স্থানান্তর করা হয়।

ক্রীড়া উপদেষ্টা বলেন, যেখানে চুক্তিবদ্ধ থাকা সত্ত্বেও একজন বাংলাদেশি ক্রিকেটার ভারতে খেলতে পারেন না, সেখানে পুরো জাতীয় দলের নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক। এ অবস্থায় দেশের স্বার্থ ও ক্রিকেটারদের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের প্রধান দায়িত্ব।

মোস্তাফিজ ইস্যুতে আসিফ নজরুলের এই অবস্থান বাংলাদেশ-ভারত ক্রীড়াঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

এই শাখার আরও খবর

গোলখরা কাটিয়ে সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন আলভারেজ

দীর্ঘ আট মাসের গোলখরা কাটিয়ে স্প্যানিশ ক্লাব আতলেতিকো মাদ্রিদের জয়সূচক গোল করেছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজ। গোল করার পর সমর্থকদের কাছে আগের মন্তব্যের জন্য…

সুন্দরবনের উন্নয়নে ১২০০ কোটি রুপি বরাদ্দের ঘোষণা শুভেন্দুর

পশ্চিমবঙ্গের সুন্দরবন অঞ্চলের উন্নয়নে এক হাজার ২০০ কোটি রুপি বিশেষ বরাদ্দের ঘোষণা দিয়েছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শনিবার (২৪ অক্টোবর) সুন্দরবনে প্রশাসনিক বৈঠক শেষে আয়োজিত…

অনৈতিক প্রস্তাব দিলে শিক্ষকের গালে থাপ্পড় মারতে পারেন শিক্ষার্থীর বাবা

ওটিএন বাংলা রিপোর্ট: শিক্ষার্থীকে অনৈতিক প্রস্তাব দেওয়া শিক্ষকের গালে থাপ্পড় মারার অধিকার তাঁর বাবার রয়েছে বলে মন্তব্য করেছেন ইসলামি আলোচক গিয়াস উদ্দিন তাহেরী। টঙ্গীর একটি…

ফ্রান্সে বিক্ষোভ-সংঘর্ষে গ্রেপ্তার ১ হাজার, উত্তাল প্যারিস-মার্শেই

জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও শিক্ষাপ্রতিষ্ঠানের দুরবস্থার প্রতিবাদে ফ্রান্সে চলমান গণবিক্ষোভের শেষ দিনে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (২৪ অক্টোবর) দেশটির বিভিন্ন শহরে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের…

সাঈদীর মামলার বাদী মানিক পশারীর দাফনে বারবার বাধা, গভীর রাতে কবর খুঁড়লেন মেয়ে ও বোনেরা

পিরোজপুরে মানবতাবিরোধী অপরাধের মামলায় মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে করা মামলার বাদী ও সাক্ষী বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর (৯০) মরদেহ দাফন কাজে বারবার বাধা দেওয়ার…

সাজেক সড়কে অবরোধ অব্যাহত, মাটিরাঙ্গায় অস্ত্র হাতে মহড়া

খাগড়াছড়ির দীঘিনালা-সাজেক সড়কে তৃতীয় দিনের মতো অনির্দিষ্টকালের অবরোধ চলছে। অন্যদিকে, সাজেকে দোকানপাট ভাঙচুর ও লুটপাটের অভিযোগে রাঙামাটি ও খাগড়াছড়িতে আধাবেলার সড়ক ও নৌপথ অবরোধ কর্মসূচি…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au