বাংলাদেশ

রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের নেতাকে গুলি করে হত্যা

  • 3:03 am - January 08, 2026
  • পঠিত হয়েছে:১১৬ বার
ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ৮ জানুয়ারি- রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত আজিজুর রহমান মুছাব্বির ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক। এ ঘটনায় আনোয়ার হোসেন নামে আরও একজন গুলিবিদ্ধ হয়েছেন।

বুধবার রাতের দিকে রাজধানীর তেজগাঁও থানাধীন বসুন্ধরা মার্কেটের পেছনে তেজতুরি বাজার এলাকায় এই হামলার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, হঠাৎ করে দুর্বৃত্তরা মুছাব্বির ও তাঁর সঙ্গে থাকা ব্যক্তিদের লক্ষ্য করে গুলি চালায়। গুলিবিদ্ধ অবস্থায় ঘটনাস্থল থেকে তাঁদের উদ্ধার করা হয়।

ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) ফজলুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গুলিবিদ্ধ দুইজনকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকরা আজিজুর রহমান মুছাব্বিরকে মৃত ঘোষণা করেন। আহত আনোয়ার হোসেনকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতাল, বিআরবিতে ভর্তি করা হয়েছে।

হামলার কারণ ও জড়িতদের পরিচয় এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে হামলাকারীদের শনাক্তের চেষ্টা চলছে।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানানো হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এই শাখার আরও খবর

দুই মামলায় চিন্ময়ের জামিন হলেও মুক্তি মিলছে না

সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী দুই মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন। তবে তাঁর বিরুদ্ধে আরও মামলা থাকায় আপাতত কারামুক্তি মিলছে না বলে…

দুর্গোৎসবের আবহে সিডনিতে ‘দশেরা এক্সিবিশন’, এক ছাদের নিচে মিলবে দেশীয় ফ্যাশনের বৈচিত্র্য

শতদল তালুকদার, সিডনি: প্রবাসের মাটিতে বাঙালি ও দক্ষিণ এশীয় সংস্কৃতির ঐতিহ্য, নান্দনিকতা এবং উৎসবের আবহকে আরও বর্ণিল করে তুলতে সিডনির গ্রানভিল সেন্টারে অনুষ্ঠিত হতে যাচ্ছে…

অস্ট্রিয়ায় মুসলিম ব্রাদারহুড নিষিদ্ধের উদ্যোগ

‘রাজনৈতিক ইসলাম’ ও উগ্রবাদ ছড়িয়ে পড়ার অভিযোগে মুসলিম ব্রাদারহুডসহ কয়েকটি সংগঠনকে নিষিদ্ধ করার উদ্যোগ নিয়েছে অস্ট্রিয়া সরকার। দেশটির সংবিধানের আওতায় এসব সংগঠনের ওপর নিষেধাজ্ঞা আরোপের…

ইয়েমেনে ভয়াবহ সংঘর্ষ, একদিনেই নিহত ১৪১

ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার-সমর্থিত বাহিনী ও ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের মধ্যে ভয়াবহ সংঘর্ষে অন্তত ১৪১ যোদ্ধা নিহত হয়েছেন। শনিবার দুপুর থেকে রোববার ভোর পর্যন্ত কয়েকটি…

সন্তানকে সম্পত্তি দানের পরও বাবা-মায়ের অধিকার, সংসদে বিল পাস

সন্তান বা নাতি-নাতনিকে সম্পত্তি দান করার পরও দাতার জীবদ্দশায় ওই সম্পত্তি ভোগ ও দখলে রাখার অধিকার নিশ্চিত করতে ‘সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল, ২০২৬’ জাতীয় সংসদে…

বিতর্কিত ১০০ কোটি ডলারের এলএনজি চুক্তি, বড় ধরণের জ্বালানি সংকটের আশঙ্কায় বাংলাদেশ

বাংলাদেশের জ্বালানি খাত বড় ধরনের সংকটের মুখে পড়তে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে। এর মধ্যেই রাজনৈতিক তৎপরতার মাধ্যমে উচ্চ ব্যয়ের একটি নতুন ভাসমান তরলীকৃত প্রাকৃতিক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au