বাংলাদেশ

কলকাতার বাংলাদেশ উপ-হাইক‌মিশনে ভিসা সেবা সাময়িক বন্ধ ঘোষণা

  • 5:34 am - January 08, 2026
  • পঠিত হয়েছে:১৬৬ বার
কলকাতার বাংলাদেশ উপ-হাইক‌মিশনে ভিসা সেবা সাময়িক বন্ধ ঘোষণা। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ৮ জানুয়ারি- দিল্লি ও আগরতলার পর এবার কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপ-হাইক‌মিশনেও ভিসা সেবা সাময়িকভাবে বন্ধ করেছে বাংলাদেশ। বুধবার ৭ জানুয়ারি থেকে কলকাতার উপ-হাইক‌মিশনে ব্যবসায়িক ও কর্মসংস্থান ভিসা ছাড়া সব ধরনের ভিসা কার্যক্রম স্থগিত করা হয়েছে।

কলকাতার একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, বুধবার থেকেই উপ-হাইক‌মিশনে কনস্যুলার সেবা ও ভিসা কার্যক্রম বন্ধ রয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ভারতীয় নাগরিকদের জন্য পর্যটকসহ অন্যান্য সব ভিসা প্রদান বন্ধ থাকছে। তবে ব্যবসায়িক ও ওয়ার্ক ভিসা কার্যক্রম সীমিত পরিসরে চালু থাকবে। বাংলাদেশে অবস্থানরত ভারতীয় নাগরিকদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়েই অন্তর্বর্তী সরকার এই সিদ্ধান্ত নিয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।

কলকাতা উপ-হাইক‌মিশনের একজন কর্মকর্তা বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, ব্যবসায়িক ও কর্মসংস্থান ভিসা ছাড়া অন্য সব ধরনের ভিসা সেবা আপাতত বন্ধ রাখা হয়েছে।

এর আগে গত ২২ ডিসেম্বর দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের পাশাপাশি ত্রিপুরার আগরতলায় সহকারী হাইকমিশন এবং শিলিগুড়ির ভিসা সেন্টার থেকেও ভিসা প্রদান ও কনস্যুলার সেবা সাময়িকভাবে স্থগিত করা হয়। ওই সিদ্ধান্তের পর থেকে এখন পর্যন্ত এসব মিশনে ভিসা ও কনস্যুলার কার্যক্রম বন্ধ রয়েছে।

এই শাখার আরও খবর

বন্ডাই সন্ত্রাসী হামলার আগে ইহুদিবিদ্বেষের হুমকি অবমূল্যায়িত হয়েছিল: মাইক বার্জেস

সিডনি: বন্ডাই সন্ত্রাসী হামলার আগে অস্ট্রেলিয়ায় ক্রমবর্ধমান ইহুদিবিদ্বেষের ভয়াবহতা নেতৃত্বস্থানীয় ব্যক্তিরা যথাযথভাবে উপলব্ধি করতে পারেননি বলে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স অর্গানাইজেশনের (এএসআইও) মহাপরিচালক মাইক…

মাদরাসায় সাত বছরের শিশুকে ছয় মাস ধরে বলাৎকার করছিলেন ৬জন

সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লার মারকাযুল উলূম আশ-শরইয়্যাহ মাদরাসায় সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে প্রায় ছয় মাস ধরে বিভিন্ন সময়ে বলাৎকার ও শারীরিক নির্যাতনের অভিযোগ…

বাংলাদেশে পানির লবণাক্ততা: নীরব স্বাস্থ্যঝুঁকিতে উপকূলের মানুষ

বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে নিরাপদ পানীয় জল দিন দিন দুর্লভ হয়ে উঠছে। জলবায়ু পরিবর্তন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, জলোচ্ছ্বাস ও নদীপথে লবণাক্ত পানি প্রবেশের কারণে উপকূলের বিস্তীর্ণ…

বর্ণাঢ্য শোভাযাত্রায় ঢাকায় উদযাপিত হলো জন্মাষ্টমী

যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। জন্মাষ্টমী উপলক্ষে শুক্রবার রাজধানী ঢাকাসহ…

আরজি করের নারী চিকিৎসক ধর্ষণ-হত্যা: সাবেক পৌর চেয়ারম্যান গ্রেপ্তার

কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় মরদেহ দ্রুত সৎকারের অভিযোগে উত্তর ২৪ পরগনার পানিহাটি পৌরসভার সাবেক চেয়ারম্যান ও তৃণমূল…

ব্রিকসে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিয়ে ধোঁয়াশা, তারেকের সফর নিয়ে এখনো অনিশ্চয়তা

আসন্ন ব্রিকস শীর্ষ সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নেবেন কি না, কিংবা তিনি অংশ না নিলে বাংলাদেশের হয়ে অন্য কোনো প্রতিনিধি সম্মেলনে যোগ দেবেন…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au