বাংলাদেশ

তদন্তে বাধা দেওয়ার অভিযোগে মমতার বিরুদ্ধে ইতির মামলা

  • 11:32 pm - January 08, 2026
  • পঠিত হয়েছে:৭৯ বার

মেলবোর্ন, ৮ জানুয়ারি-  কলকাতায় প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি ঘিরে তৈরি হওয়া নাটকীয় পরিস্থিতির পর কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। তদন্তে বাধা দেওয়া হয়েছে অভিযোগ তুলে কেন্দ্রীয় সংস্থাটি হাইকোর্টে মামলা দায়েরের অনুমতি চেয়েছে। আদালত সেই অনুমতি দিয়েছে এবং শুক্রবার এই মামলার শুনানি হতে পারে বলে জানা গেছে।

বৃহস্পতিবার সকালে দিল্লির একটি আর্থিক প্রতারণা মামলার সূত্র ধরে আই-প্যাকের কর্ণধার প্রতীক জৈনের অফিস ও লাউডন স্ট্রিটের বাড়িতে তল্লাশি অভিযান চালায় ইডি। তল্লাশির সময় শেক্সপিয়ার থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর মধ্যে আবাসনের প্রধান গেটের কাছে বচসা হয়। কেন্দ্রীয় বাহিনীর দাবি, পুলিশকে বাইরে থাকতে অনুরোধ করা হলেও তারা অতিসক্রিয় ভূমিকা নেয়, যা তদন্তে বিঘ্ন সৃষ্টি করে।

ইডির অভিযোগ, তল্লাশি শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই সেখানে পৌঁছন কলকাতা পুলিশের কমিশনার মনোজ বর্মা। তার কিছু সময় পর ঘটনাস্থলে উপস্থিত হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি দ্রুত বাড়ির ভেতরে প্রবেশ করেন এবং কিছুক্ষণ পর বেরিয়ে আসেন। সে সময় তার হাতে একটি সবুজ ফাইল দেখা যায়।

সাংবাদিকদের সামনে মুখ্যমন্ত্রী বলেন, প্রতীক জৈন তার দলের ইনচার্জ হওয়ায় তিনি দলের সংক্রান্ত নথি ও হার্ডডিস্ক সংগ্রহ করে এনেছেন। তার অভিযোগ, ইডি দলের প্রার্থী তালিকা, পরিকল্পনা ও কৌশল সংক্রান্ত তথ্য সংগ্রহের চেষ্টা করছিল। তিনি এটিকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে কটাক্ষ করেন।

এই ঘটনাপ্রবাহের পরই ইডি কলকাতা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করে। বিচারপতি শুভ্রা ঘোষ এ দিন ইডিকে সমস্ত প্রাসঙ্গিক নথি আদালতে জমা দেওয়ার পরামর্শ দেন এবং মামলার অনুমতি দেন। কেন্দ্রীয় সংস্থার তরফে জানানো হয়েছে, তদন্তে বাধা দেওয়া এবং আইনি কর্তব্য পালনে হস্তক্ষেপের অভিযোগেই এই মামলা করা হয়েছে।

এই ঘটনার মাধ্যমে কেন্দ্রীয় সংস্থা ও রাজ্য প্রশাসনের মধ্যে সংঘাত আরও প্রকাশ্যে এসেছে। এখন হাইকোর্টের শুনানির দিকে তাকিয়ে রয়েছে রাজনৈতিক ও প্রশাসনিক মহল।

এই শাখার আরও খবর

দুই মামলায় চিন্ময়ের জামিন হলেও মুক্তি মিলছে না

সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী দুই মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন। তবে তাঁর বিরুদ্ধে আরও মামলা থাকায় আপাতত কারামুক্তি মিলছে না বলে…

দুর্গোৎসবের আবহে সিডনিতে ‘দশেরা এক্সিবিশন’, এক ছাদের নিচে মিলবে দেশীয় ফ্যাশনের বৈচিত্র্য

শতদল তালুকদার, সিডনি: প্রবাসের মাটিতে বাঙালি ও দক্ষিণ এশীয় সংস্কৃতির ঐতিহ্য, নান্দনিকতা এবং উৎসবের আবহকে আরও বর্ণিল করে তুলতে সিডনির গ্রানভিল সেন্টারে অনুষ্ঠিত হতে যাচ্ছে…

অস্ট্রিয়ায় মুসলিম ব্রাদারহুড নিষিদ্ধের উদ্যোগ

‘রাজনৈতিক ইসলাম’ ও উগ্রবাদ ছড়িয়ে পড়ার অভিযোগে মুসলিম ব্রাদারহুডসহ কয়েকটি সংগঠনকে নিষিদ্ধ করার উদ্যোগ নিয়েছে অস্ট্রিয়া সরকার। দেশটির সংবিধানের আওতায় এসব সংগঠনের ওপর নিষেধাজ্ঞা আরোপের…

ইয়েমেনে ভয়াবহ সংঘর্ষ, একদিনেই নিহত ১৪১

ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার-সমর্থিত বাহিনী ও ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের মধ্যে ভয়াবহ সংঘর্ষে অন্তত ১৪১ যোদ্ধা নিহত হয়েছেন। শনিবার দুপুর থেকে রোববার ভোর পর্যন্ত কয়েকটি…

সন্তানকে সম্পত্তি দানের পরও বাবা-মায়ের অধিকার, সংসদে বিল পাস

সন্তান বা নাতি-নাতনিকে সম্পত্তি দান করার পরও দাতার জীবদ্দশায় ওই সম্পত্তি ভোগ ও দখলে রাখার অধিকার নিশ্চিত করতে ‘সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল, ২০২৬’ জাতীয় সংসদে…

বিতর্কিত ১০০ কোটি ডলারের এলএনজি চুক্তি, বড় ধরণের জ্বালানি সংকটের আশঙ্কায় বাংলাদেশ

বাংলাদেশের জ্বালানি খাত বড় ধরনের সংকটের মুখে পড়তে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে। এর মধ্যেই রাজনৈতিক তৎপরতার মাধ্যমে উচ্চ ব্যয়ের একটি নতুন ভাসমান তরলীকৃত প্রাকৃতিক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au