সর্বশেষ

শেষ দিনে ইসিতে উপচে পড়া ভিড়, ১৩১ প্রার্থীর আপিল

  • 2:24 am - January 10, 2026
  • পঠিত হয়েছে:৮৫ বার

মেলবোর্ন, ১০ জানুয়ারি- রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে প্রার্থিতা ফিরে পাওয়ার আশায় শেষ দিনে নির্বাচন কমিশনে উপচে পড়া ভিড় দেখা গেছে। নির্ধারিত সময় পেরিয়ে গেলেও রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সামনে স্থাপিত কেন্দ্রীয় আপিল বুথে সন্ধ্যা পর্যন্ত চলে আবেদন গ্রহণ। শুক্রবার একদিনেই ১৩১ জন মনোনয়নপ্রার্থী নির্বাচন কমিশনে আপিল করেছেন।

শুক্রবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত আপিল দাখিলের সময় নির্ধারিত থাকলেও, এর আগেই যারা নির্বাচন ভবনে উপস্থিত হন, তাদের সবাইকে সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নেয় কমিশন। ফলে বিকেল ৫টার পরও প্রায় এক ঘণ্টা ধরে, সন্ধ্যা ৬টা পর্যন্ত আপিল গ্রহণ কার্যক্রম অব্যাহত থাকে।

কেন্দ্রীয় আপিল বুথের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জানান, সকাল থেকেই নির্বাচন ভবনের সামনে প্রার্থীদের ভিড় বাড়তে থাকে। অনেকেই মনোনয়ন বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে শেষ সুযোগ কাজে লাগাতে ব্যস্ত ছিলেন। দীর্ঘ অপেক্ষার পরও কেউ কেউ সন্ধ্যা পর্যন্ত বুথে অবস্থান করেন।

নির্বাচন কমিশনের জনসংযোগ শাখার পরিচালক রুহুল আমিন মল্লিক বলেন, নির্ধারিত সময়ের মধ্যে যারা ভবনে উপস্থিত হয়েছেন, তাদের সবাইকে আপিল করার সুযোগ দেওয়া হয়েছে। সময় যতই লাগুক, আবেদন গ্রহণ শেষ না করে কাউকে ফেরানো হয়নি।

ইসি কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, গত চার দিনে রিটার্নিং কর্মকর্তাদের আদেশের বিরুদ্ধে মোট ৪৬৯টি আপিল আবেদন জমা পড়েছে। এর মধ্যে বৃহস্পতিবার সবচেয়ে বেশি, ১৭৪টি আপিল দায়ের হয়। ওই দিন মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে ১৬৪টি এবং মনোনয়নপত্র গ্রহণের সিদ্ধান্তের বিরুদ্ধে ১০টি আপিল করা হয়।

নির্বাচন কমিশন সূত্র জানায়, সংশোধিত তফসিল অনুযায়ী ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি পর্যন্ত আপিল দায়েরের সুযোগ ছিল। এসব আপিলের শুনানি শুরু হবে আগামী ১০ জানুয়ারি থেকে এবং চলবে ১৮ জানুয়ারি পর্যন্ত। শুনানি অনুষ্ঠিত হবে আগারগাঁওয়ের নির্বাচন ভবনের বেজমেন্টে অবস্থিত অডিটোরিয়ামে। পরিকল্পনা অনুযায়ী প্রতিদিন গড়ে প্রায় ৭০টি আপিলের শুনানি নেওয়া হবে।

তফসিল অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। ২১ জানুয়ারি রিটার্নিং কর্মকর্তারা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ দেবেন। নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি এবং তা চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। আগামী ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

এই শাখার আরও খবর

ধানক্ষেতের পাশের গর্তে নারী-পুরুষের অর্ধগলিত লাশ

যশোরের কেশবপুর উপজেলায় ধানক্ষেতের পাশের একটি শ্যালো মেশিন ঘরের গর্ত থেকে অজ্ঞাতপরিচয় এক নারী ও এক পুরুষের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাতে উপজেলার…

আতঙ্কে রাতে আত্মীয়দের বাড়িতে থাকছেন মানিক পশারীর মেয়ে ও বোন

বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীকে দাফনে বাধা দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে তাঁর পরিবারের সদস্যদের মধ্যে এখনও আতঙ্ক বিরাজ করছে। সরাসরি কারও কাছ থেকে হুমকি না পেলেও…

আবারও কলকাতায় বাংলাদেশ উপহাইকমিশন ঘেরাও

বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপর নির্যাতনের অভিযোগ তুলে আবারও কলকাতায় বাংলাদেশ উপহাইকমিশন ঘেরাওয়ের চেষ্টা করেছে একটি সংগঠন। শনিবার ‘বঙ্গসেনা’ নামের সংগঠনটির উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিল থেকে…

এইচএসসিতে প্রায় অর্ধেক পরীক্ষার্থী ফেল, ২২ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার কেন?

চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষায় পাসের হার নেমে এসেছে ৫২ দশমিক ১২ শতাংশে। অর্থাৎ পরীক্ষায় অংশ নেওয়া প্রায় অর্ধেক শিক্ষার্থীই অকৃতকার্য হয়েছেন।…

আলোচনা চায় যুক্তরাষ্ট্র, ইরানকে চিঠি পাঠিয়েছেন জেডি ভ্যান্স: আব্বাস আরাগচি

ইরানের সঙ্গে উচ্চপর্যায়ের আলোচনা শুরু করতে প্রস্তাব দিয়ে চিঠি পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের পাঠানো ওই চিঠিকে ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছে তেহরান। তবে…

স্বাধীনতাবিরোধী জামায়াত ঠিক করে দিতে পারে না কে মুক্তিযোদ্ধা, কে নন: ২৮ বিশিষ্টজন

পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফন ও রাষ্ট্রীয় গার্ড অব অনার প্রদানে বাধা দেওয়ার ঘটনায় নিন্দা, ক্ষোভ ও উদ্বেগ জানিয়েছেন দেশের ২৮ বিশিষ্ট নাগরিক। তাঁরা…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au