সর্বশেষ

মুছাব্বির হত্যায় শুটারসহ গ্রেপ্তার তিন: ডিবি

  • 5:16 pm - January 10, 2026
  • পঠিত হয়েছে:৮৮ বার

মেলবোর্ন ১০ জানুয়ারি: ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান ওরফে মুছাব্বির হত্যাকাণ্ডে সরাসরি জড়িত শুটারসহ তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। গাজীপুর ও মানিকগঞ্জে পৃথক অভিযানে তাদের আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ।

ডিবির এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, গ্রেপ্তারদের মধ্যে রয়েছে হত্যাকাণ্ডের ‘প্রাইম শুটার’ জিনাত এবং ঘটনাটির পরিকল্পনাকারী হিসেবে সন্দেহভাজন বিল্লাল। অপর একজন তাদের সহযোগী বলে ধারণা করা হচ্ছে। গ্রেপ্তারদের জিজ্ঞাসাবাদ চলছে এবং হত্যাকাণ্ডের নেপথ্যের উদ্দেশ্য ও নির্দেশদাতাদের শনাক্তে তদন্ত জোরদার করা হয়েছে।

বুধবার রাত সোয়া ৮টার দিকে রাজধানীর কারওয়ান বাজারের বিপরীতে স্টার হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের পাশে আহ্ছানউল্লা টেকনোলজি ইনস্টিটিউটের গলিতে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন মুছাব্বির। এ সময় তার সঙ্গে থাকা সুফিয়ান বেপারি ওরফে মাসুদ গুলিবিদ্ধ হন। তিনি কারওয়ান বাজার ভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এবং বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে দেখা গেছে, হত্যার প্রায় ২৫ মিনিট আগে মোটরসাইকেলে করে ঘটনাস্থলে পৌঁছায় প্রধান দুই সন্দেহভাজন। গলির মুখে আগে থেকেই অপেক্ষায় থাকা এক সহযোগীর কাছে মোটরসাইকেলটি রেখে তারা ভেতরের অন্ধকার অংশে ওত পেতে থাকে। হত্যাকাণ্ড নিশ্চিত হওয়ার পর গলির মুখে থাকা ব্যক্তি মোটরসাইকেল নিয়ে ফার্মগেটের দিকে পালিয়ে যায়।

পুলিশের দাবি, সিসিটিভি ফুটেজে অন্তত চারজনের সম্পৃক্ততা স্পষ্টভাবে ধরা পড়েছে। গুলি করার পর দুজনকে দ্রুত পালিয়ে যেতে দেখা যায়। অপর একজন ঘটনাস্থলের আশপাশে এমনভাবে ঘোরাফেরা করছিল যে, শুরুতে তাকে সন্দেহ করা হয়নি। পরে অন্য একটি ফুটেজে তাকে বাকি সন্দেহভাজনদের সঙ্গে আলোচনা করতে দেখা যায়। আরেকজন গলির মুখে অবস্থান করছিল বলে শনাক্ত হয়েছে।

হত্যাকাণ্ডের ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখা গেছে নিহতের পরিবার ও রাজনৈতিক সহকর্মীদের মধ্যে। গ্রেপ্তারের দাবিতে গতকাল দুপুরে তেজগাঁও থানার সামনে বিক্ষোভ করেন স্বজন, শুভাকাঙ্ক্ষী ও দলীয় নেতাকর্মীরা। পরে তারা কারওয়ান বাজার এলাকায় বিক্ষোভ মিছিল করেন।

তেজগাঁও থানার ওসি ক্যশৈন্যু মারমা বলেন, নতুন সিসিটিভি ফুটেজে চারজন সন্দেহভাজনের মুখ অনেকটাই স্পষ্ট হয়েছে। এগুলোর মাধ্যমে দ্রুত তাদের শনাক্ত করা সম্ভব হবে বলে আশা করছে পুলিশ। তবে এখনো হত্যার সুনির্দিষ্ট কারণ নিশ্চিত হওয়া যায়নি। আধিপত্য বিস্তার, পূর্বশত্রুতা কিংবা অন্য কোনো উদ্দেশ্য ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

এ ঘটনায় বৃহস্পতিবার তেজগাঁও থানায় একটি হত্যা মামলা দায়ের করেন মুছাব্বিরের স্ত্রী সুরাইয়া বেগম। মামলায় অজ্ঞাতপরিচয় চার থেকে পাঁচজনকে আসামি করা হয়েছে। তিনি জানান, তার স্বামী দীর্ঘদিন ধরে হত্যার হুমকিতে ছিলেন এবং প্রায়ই বলতেন, তার অনেক শত্রু তৈরি হয়েছে। তবে কারা জড়িত, সে বিষয়ে নির্দিষ্ট করে কিছু বলেননি।

পুলিশ বলছে, কিলিং মিশনে সরাসরি অংশগ্রহণকারী ও এর পেছনের পরিকল্পনাকারীদের আইনের আওতায় আনতে তদন্ত অব্যাহত রয়েছে।

এই শাখার আরও খবর

ধানক্ষেতের পাশের গর্তে নারী-পুরুষের অর্ধগলিত লাশ

যশোরের কেশবপুর উপজেলায় ধানক্ষেতের পাশের একটি শ্যালো মেশিন ঘরের গর্ত থেকে অজ্ঞাতপরিচয় এক নারী ও এক পুরুষের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাতে উপজেলার…

আতঙ্কে রাতে আত্মীয়দের বাড়িতে থাকছেন মানিক পশারীর মেয়ে ও বোন

বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীকে দাফনে বাধা দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে তাঁর পরিবারের সদস্যদের মধ্যে এখনও আতঙ্ক বিরাজ করছে। সরাসরি কারও কাছ থেকে হুমকি না পেলেও…

আবারও কলকাতায় বাংলাদেশ উপহাইকমিশন ঘেরাও

বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপর নির্যাতনের অভিযোগ তুলে আবারও কলকাতায় বাংলাদেশ উপহাইকমিশন ঘেরাওয়ের চেষ্টা করেছে একটি সংগঠন। শনিবার ‘বঙ্গসেনা’ নামের সংগঠনটির উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিল থেকে…

এইচএসসিতে প্রায় অর্ধেক পরীক্ষার্থী ফেল, ২২ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার কেন?

চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষায় পাসের হার নেমে এসেছে ৫২ দশমিক ১২ শতাংশে। অর্থাৎ পরীক্ষায় অংশ নেওয়া প্রায় অর্ধেক শিক্ষার্থীই অকৃতকার্য হয়েছেন।…

আলোচনা চায় যুক্তরাষ্ট্র, ইরানকে চিঠি পাঠিয়েছেন জেডি ভ্যান্স: আব্বাস আরাগচি

ইরানের সঙ্গে উচ্চপর্যায়ের আলোচনা শুরু করতে প্রস্তাব দিয়ে চিঠি পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের পাঠানো ওই চিঠিকে ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছে তেহরান। তবে…

স্বাধীনতাবিরোধী জামায়াত ঠিক করে দিতে পারে না কে মুক্তিযোদ্ধা, কে নন: ২৮ বিশিষ্টজন

পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফন ও রাষ্ট্রীয় গার্ড অব অনার প্রদানে বাধা দেওয়ার ঘটনায় নিন্দা, ক্ষোভ ও উদ্বেগ জানিয়েছেন দেশের ২৮ বিশিষ্ট নাগরিক। তাঁরা…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au