সর্বশেষ

ওমানে সড়ক দূর্ঘটনায় একই পরিবারের ৩ বাংলাদেশি নিহত

  • 9:18 pm - January 10, 2026
  • পঠিত হয়েছে:১৫৯ বার
ওমানে সড়ক দূর্ঘটনায় একই পরিবারের ৩ বাংলাদেশি নিহত। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১০ জানুয়ারি- মধ্যপ্রাচ্যের দেশ ওমানে মাজার জিয়ারতের পথে সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার একই পরিবারের তিনজন প্রবাসী নিহত হয়েছেন। দুর্ঘটনা ঘটেছে শুক্রবার (৯ জানুয়ারি) বাংলাদেশ সময় রাত ৮টায় সালালা শহরে। নিহতরা হলেন ফটিকছড়ির সুন্দরপুর ইউনিয়নের ছোট ছিলোনিয়া গ্রামের শফিউর আলমের স্ত্রী বিলকিস বেগম, তাদের একমাত্র ছেলে মুহাম্মদ সাকিবুল হাসান (সবুজ) এবং বিলকিস বেগমের মেয়ের স্বামী মুহাম্মদ দিদার।

স্থানীয় প্রশাসনের বরাতে জানা গেছে, সাকিব ও তার ভগ্নিপতি দিদার সপরিবারে মাসকাট থেকে সালালাহ মাজার জিয়ারতের উদ্দেশ্যে গিয়েছিলেন। ফেরার পথে তাদের গাড়ির সঙ্গে একটি উট ধাক্কা খায়, যা গাড়িটিকে দুমড়ে-মুচড়ে দেয়। দুর্ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন, যাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে ছিলেন সাকিবের বোন, তার স্ত্রী এবং তাদের ছোট মেয়ে। স্বজনরা জানান, তাদের শারীরিক অবস্থা আশঙ্কাজনক।

ওমানে থাকা নিহতদের চাচা মো. জাহাঙ্গীর জানিয়েছেন, পরিবারের সবাই মিলে কয়েক দিন ধরে মাজার জিয়ারত ও ভ্রমণ করছিলেন। তিনি বলেন, “আমার ভাবি, ভাতিজা আর মেয়ের জামাই একসঙ্গে চলে যাবে, কখনো কল্পনাও করিনি। এটা মেনে নেওয়া খুব কষ্টকর।”

ফটিকছড়ি সুন্দরপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ শহিদুল আজম বলেন, দুর্ঘটনার খবর পাওয়া মাত্র ছোট ছিলোনিয়া গ্রামে শোকের ছায়া নেমেছে। একই পরিবারের তিনজনের মর্মান্তিক মৃত্যু পুরো এলাকায় শোকের ছায়া তৈরি করেছে।

এই শাখার আরও খবর

নিখোঁজের ৮ ঘণ্টা পর গর্ত থেকে শিশু বিথি রায়ের মরদেহ উদ্ধার

কুড়িগ্রাম সদর উপজেলায় নিখোঁজ হওয়ার প্রায় আট ঘণ্টা পর বিথি রায় নামে ছয় বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত ৮টার দিকে…

যুক্তরাজ্যে ফিরলেও রাজপরিবারের দায়িত্বে ফিরছেন না হ্যারি-মেগান

যুক্তরাজ্যে প্রিন্স হ্যারি ও তাঁর স্ত্রী মেগান মার্কেলের ফেরার খবরে রাজপরিবারের সঙ্গে তাঁদের সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এর মধ্যেই হ্যারি ও মেগানের…

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর স্বাধীন নজরদারি প্রতিষ্ঠান গঠনের আহ্বান ফলকার টুর্কের

বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকাণ্ডের ওপর নজরদারি এবং তাদের জবাবদিহি নিশ্চিত করতে একটি শক্তিশালী ও স্বাধীন জাতীয় প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার…

গণপতি পরিবারের ছয়-সাত ভরি স্বর্ণ গেল কোথায়? উদ্ধার সম্ভব নয় কেন বলছে পুলিশ?

রংপুর নগরের মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় একাধিক প্রশ্নের উত্তর এখনও মেলেনি। এর মধ্যে সবচেয়ে বড় প্রশ্নগুলোর একটি হলো, হত্যার…

ডেঙ্গুতে ৪২ হাজারের বেশি আক্রান্ত, মৃত্যু ১১৭

বাংলাদেশে চলতি বছর ডেঙ্গু পরিস্থিতির দ্রুত অবনতি হচ্ছে। বছরের শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪২ হাজার ৫৯০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে…

সুন্দরবন ও বাঘ সংরক্ষণে বাংলাদেশ-ভারতের পরবর্তী বৈঠক বাংলাদেশে

সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণ এবং রয়েল বেঙ্গল টাইগার রক্ষায় বাংলাদেশ ও ভারত বিদ্যমান সহযোগিতা কাঠামোর আওতায় পরবর্তী বৈঠকগুলো বাংলাদেশে আয়োজনের বিষয়ে সম্মত হয়েছে। একই সঙ্গে আন্তসীমান্ত…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au