‘এখনো সময় আছে’, জুলাইপন্থীদের উদ্দেশে মাহফুজ আলম
মেলবোর্ন, ২০ জুন- জুলাই আন্দোলনের রাজনৈতিক ভবিষ্যৎ, মধ্যবিত্ত সমাজের ভূমিকা এবং রাষ্ট্র রূপান্তরের প্রশ্নে গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা মাহফুজ আলম। তিনি মনে…
মেলবোর্ন ১১ জানুয়ারি- বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা। শনিবার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপির কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদসহ শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। তবে বৈঠকে কী বিষয় নিয়ে আলোচনা হয়েছে, সে বিষয়ে বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য জানানো হয়নি।
এর আগে শনিবার তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করতে গুলশান কার্যালয়ে যান ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা। বৈঠকটি সৌজন্য সাক্ষাৎ হলেও চলমান রাজনৈতিক প্রেক্ষাপটে এ নিয়ে নানা আলোচনা তৈরি হয়েছে।
একই দিনে তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত মুস্তাফা ওসমান। শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি দুজনের মধ্যে একটি সংক্ষিপ্ত বৈঠক হয়।
এ ছাড়া বিএনপি চেয়ারম্যানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ইউরোপীয় পার্লামেন্টের সদস্য এবং ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান পর্যবেক্ষক ড. ইভারস আইজাবস। প্রায় এক ঘণ্টা ধরে চলা এ বৈঠক শেষে বিকেল চারটার একটু আগে ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষক দল বিএনপির কার্যালয় ত্যাগ করে।
এর আগে শুক্রবার বিকেল সাড়ে চারটার দিকে তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার। সে সময় প্রায় ৩০ মিনিটের বেশি সময় ধরে দুজনের মধ্যে বৈঠক হয়।
একাধিক দেশের কূটনীতিকদের সঙ্গে ধারাবাহিক এসব বৈঠককে কেন্দ্র করে বিএনপির গুলশান কার্যালয়কে ঘিরে রাজনৈতিক ও কূটনৈতিক অঙ্গনে বাড়তি আগ্রহ তৈরি হয়েছে।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au