সর্বশেষ

‘গরুচোর’ উল্লেখ করে মসজিদের মাইকে ঘোষণা, পরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • 2:18 pm - January 11, 2026
  • পঠিত হয়েছে:৯৭ বার
রোকনুজ্জামান

মেলবোর্ন ১১ জানুয়ারি- নীলফামারীর সৈয়দপুরে গরু চুরির অপবাদে মসজিদের মাইকে নাম ধরে ঘোষণার পর এক যুবক ‘আত্মহত্যা’ করেছেন বলে অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, প্রকাশ্যে অপমান ও সামাজিক হেয় প্রতিপন্নের ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়ে রোকনুজ্জামান নামের ওই যুবক নিজের জীবন শেষ করেন।

শনিবার নীলফামারীর সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ি ইউনিয়নের দক্ষিণ সোনাখুলি গ্রামের গুয়াবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রোকনুজ্জামান (২৭) পেশায় একজন ফল ব্যবসায়ী ছিলেন।

স্থানীয়রা জানান, শুক্রবার রাতে এলাকায় গরু চুরির সঙ্গে জড়িত সন্দেহে রোকনুজ্জামান ও তাঁর চাচাতো ভাই মুসলিমকে কয়েকজন আটক করেন। খবর পেয়ে ঘটনাস্থলে যান বোতলাগাড়ি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোস্তফা ইসলাম। তাঁর উপস্থিতিতে উভয় পক্ষের মধ্যে মুচলেকা নিয়ে বিষয়টি মীমাংসা করা হয়।

তবে পরিবারের অভিযোগ, মীমাংসার পরও শনিবার সকালে গরুর মালিক আব্দুর রশিদ স্থানীয় মসজিদের মাইকে রোকনুজ্জামান ও মুসলিমের নাম উল্লেখ করে তাঁদের গরুচোর হিসেবে ঘোষণা দেন। একই সঙ্গে ভবিষ্যতে এলাকায় কোনো গরু চুরি হলে তাঁদের ধরে রাখার আহ্বান জানানো হয়।

সকালে এই মাইকিং শুনে রোকনুজ্জামান মানসিকভাবে ভেঙে পড়েন বলে জানান স্বজনেরা। দুপুরের দিকে নিজ ঘর থেকে তাঁর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

নিহতের বোন নিতু বেগম বলেন, রাতে বিষয়টি মীমাংসা হওয়ার পরও মসজিদের মাইকে ভাইকে চোর বলা হয়েছে। এই অপমান তিনি সহ্য করতে পারেননি।

ইউপি সদস্য মোস্তফা ইসলাম বলেন, স্থানীয়দের আটক করার পর মুচলেকার মাধ্যমে সমস্যার সমাধান করা হয়েছিল। পরে মাইকিংয়ের বিষয়টি তিনি জানতে পারেন।

এ বিষয়ে জানতে গরুর মালিক আব্দুর রশিদের বাড়িতে গেলে তাঁকে পাওয়া যায়নি। তাঁর মোবাইল ফোনও বন্ধ ছিল।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম রেজা বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রোকনুজ্জামান গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। ঘটনার বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে।

এই শাখার আরও খবর

এআইচালিত সাইবার হামলায় অস্ট্রেলিয়ার গুরুত্বপূর্ণ সেবা অচল হওয়ার আশঙ্কা

ওটিএন বাংলা: সংস্থাটির ২০২৫–২৬ অর্থবছরের বার্ষিক সাইবার হুমকি প্রতিবেদনে বলা হয়েছে, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের দ্রুত অগ্রগতি সাইবার নিরাপত্তার পরিবেশ বদলে দিচ্ছে। রাষ্ট্রসমর্থিত হ্যাকার ও…

ফ্রান্স ও জার্মানিতে বিক্ষোভে সংঘর্ষ, প্যারিসে পেট্রলবোমায় পুলিশ সদস্য দগ্ধ

ওটিএন বাংলা: জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, বৈষম্য এবং শিক্ষা ও জনসেবার অবনতির প্রতিবাদে ফ্রান্স ও জার্মানিতে ব্যাপক বিক্ষোভ হয়েছে। স্থানীয় সময় শনিবার কয়েকটি শহরে পুলিশের সঙ্গে…

ধানক্ষেতের পাশের গর্তে নারী-পুরুষের অর্ধগলিত লাশ

যশোরের কেশবপুর উপজেলায় ধানক্ষেতের পাশের একটি শ্যালো মেশিন ঘরের গর্ত থেকে অজ্ঞাতপরিচয় এক নারী ও এক পুরুষের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাতে উপজেলার…

আতঙ্কে রাতে আত্মীয়দের বাড়িতে থাকছেন মানিক পশারীর মেয়ে ও বোন

বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীকে দাফনে বাধা দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে তাঁর পরিবারের সদস্যদের মধ্যে এখনও আতঙ্ক বিরাজ করছে। সরাসরি কারও কাছ থেকে হুমকি না পেলেও…

আবারও কলকাতায় বাংলাদেশ উপহাইকমিশন ঘেরাও

বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপর নির্যাতনের অভিযোগ তুলে আবারও কলকাতায় বাংলাদেশ উপহাইকমিশন ঘেরাওয়ের চেষ্টা করেছে একটি সংগঠন। শনিবার ‘বঙ্গসেনা’ নামের সংগঠনটির উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিল থেকে…

এইচএসসিতে প্রায় অর্ধেক পরীক্ষার্থী ফেল, ২২ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার কেন?

চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষায় পাসের হার নেমে এসেছে ৫২ দশমিক ১২ শতাংশে। অর্থাৎ পরীক্ষায় অংশ নেওয়া প্রায় অর্ধেক শিক্ষার্থীই অকৃতকার্য হয়েছেন।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au