সর্বশেষ

১১ হাজার ভোটারের অংশগ্রহণে অস্কারের মনোনয়ন ভোটগ্রহণ শুরু

  • 7:08 pm - January 13, 2026
  • পঠিত হয়েছে:২৪৬ বার

মেলবোর্ন, ১৩ জানুয়ারি- সিনেমাজগতের মর্যাদাপূর্ণ আসর অস্কারের মনোনয়ন পর্বের আনুষ্ঠানিক ভোটগ্রহণ শুরু হয়েছে। আজ মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৯টা থেকে শুরু হওয়া এই প্রক্রিয়া চলবে আগামী ১৬ জানুয়ারি বিকেল ৫টা পর্যন্ত। তারপরেই নির্ধারিত হবে কোন চলচ্চিত্রগুলো এ বছরের সোনালি ট্রফি জয়ের দৌড়ে টিকে থাকবে।

অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সের মোট ১১ হাজার সদস্য ১৯টি ভিন্ন ভিন্ন শাখায় তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। আগামী ২২ জানুয়ারি চূড়ান্ত মনোনয়ন তালিকা ঘোষণা করা হবে।

সাম্প্রতিক বছরগুলোতে অ্যাকাডেমির সদস্যপদে আন্তর্জাতিক চলচ্চিত্রকারদের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় ভোটের ফলাফলে বড় ধরনের রদবদলের সম্ভাবনা দেখছেন বিশ্লেষকরা। বিশেষ করে আন্তর্জাতিক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে গোল্ডেন গ্লোব বিজয়ী ক্লেবার মেন্ডোসা ফিলহোর ‘দ্য সিক্রেট এজেন্ট’ এবং এই ছবির জন্য সেরা অভিনেতার পুরস্কার পাওয়া ওয়াগনার মউরা অস্কারের মনোনয়নে বড় চমক দেখাতে পারেন।

এবারের অস্কারে প্রথমবারের মতো যুক্ত হচ্ছে ‘অ্যাচিভমেন্ট ইন কাস্টিং’ বা সেরা অভিনয়শিল্পী নির্বাচন বিভাগ। নতুন এই ক্যাটাগরি নিয়ে ভোটারদের মধ্যে যেমন উৎসাহ আছে, তেমনি রয়েছে খানিকটা অনিশ্চয়তাও।

বিগত কয়েক দশকের রীতি অনুযায়ী, গোল্ডেন গ্লোবের জয়জয়কার অস্কারের মনোনয়নে বড় ভূমিকা রাখে। তবে গিল্ড অ্যাওয়ার্ডস এবং আন্তর্জাতিক সদস্যদের ভিন্নমতের কারণে অনেকসময় হিসেবে গরমিলও দেখা যায়।

১৬ জানুয়ারি ভোটগ্রহণ শেষ হওয়ার পর সারা বিশ্বের নজর থাকবে ২২ জানুয়ারির দিকে, যেদিন আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে ৯৮তম অস্কারের চূড়ান্ত মনোনয়ন তালিকা।

সূত্র: ভ্যারাইটি

এই শাখার আরও খবর

পারিবারিক বন্ধুর হামলায় পা হারালেন অস্ট্রেলিয়ার নারী এমপি, সর্বশেষ যা জানা যাচ্ছে

অস্ট্রেলিয়ায় স্বতন্ত্র নারী সংসদ সদস্য হেলেন হেইন্সকে গাড়িচাপা দিয়ে হত্যাচেষ্টার ঘটনায় নতুন করে রহস্য তৈরি হয়েছে হামলাকারীর পরিচয় ঘিরে। ৬৫ বছর বয়সী এই এমপির ওপর…

ইরানে ফের হামলার ইঙ্গিত নেতানিয়াহুর, ট্রাম্পের সঙ্গে আলোচনা

ইরানে আবারও হামলা চালানোর ইঙ্গিত দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তিনি ইরানের সরকারের পতন ঘটানোর বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ। এ…

যুদ্ধ এড়াতে ইরান-যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল পাকিস্তান ও কাতার

মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধের ঝুঁকি এড়াতে ইরান ও যুক্তরাষ্ট্রের কাছে নতুন একটি প্রস্তাব দিয়েছে মধ্যস্থতাকারী দেশ পাকিস্তান ও কাতার। মঙ্গলবার (২০ অক্টোবর) দুই দেশের কাছে…

বিজয়া দশমী ও প্রতিমা বিসর্জন: বিদায়ের বেদনা, ঐতিহ্য, ধর্মীয় তাৎপর্য ও সম্প্রীতির মহামিলন

শরতের নির্মল আকাশ, সাদা কাশফুলের দোলা, শিউলি ফুলের স্নিগ্ধ সুবাস, ঢাকের মধুর বাদ্য আর চারদিকে উৎসবের আমেজ—এসবের মধ্য দিয়েই বাঙালির হৃদয়ে আবির্ভূত হয় শারদীয় দুর্গোৎসব।…

সৌদি আরবে মৃত্যুদণ্ড: আমার মাইয়ার লাশ আইনা দাও, আমি ওরে দেহুম

‘আমি কেমনে বাঁচুম রে, আমার সুইটিরে আইনা দ্যাও রে। আমার মাইয়ার লাশ আইনা দাও, আমি ওরে দেহুম।’ সৌদি আরবে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া মেয়ে সুইটি আক্তারের…

ধামরাইয়ের ৫২০ কেজির অষ্টধাতুর দুর্গাপ্রতিমা, হবে না বিসর্জন

ওটিএন বাংলা ডেস্ক: ঢাকার ধামরাইয়ের বণিকবাড়িতে ৫২০ কেজি ওজনের অষ্টধাতুর দুর্গাপ্রতিমার পূজা চলছে। আগামীকাল বুধবার পূজা শেষে এটি দেওয়া হবে না বিসর্জন। এটিই এখানকার রীতি।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au