সিডনির ব্যাজেরিস ক্রিকে নবনির্মিত ওয়েস্টার্ন সিডনি আন্তর্জাতিক বিমানবন্দর। ছবিঃ সংগৃহীত
মেলবোর্ন ১৬ জানুয়ারি-বিপিএল স্থগিত না করতে বিসিবিকে অনুরোধ ফ্র্যাঞ্চাইজিগুলোর ক্রিকেটারদের বয়কট ইস্যু কোনোভাবেই সমাধান হচ্ছে না। এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি। এর মধ্যে বিপিএলের চলতি আসর এখানেই স্থগিত করতে চেয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
এদিন বিসিবির সঙ্গে জরুরী সভায় বিপিএল স্থগিত না করতে বিসিবিকে অনুরোধ করেছে ফ্র্যাঞ্চাইজিগুলো। বিসিবির একজন শীর্ষ কর্তা ওটিএন বাংলাকে এটি নিশ্চিত করেছেন। এবারের আসরে ৬টি দল অংশ নিয়েছিলো। সিলেট পর্বের পর এদিন শুরু হওয়ার কথা ছিলো ঢাকা পর্ব। এবারের আসরে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে রাজশাহী।