সর্বশেষ

৩ বছরের বিরতির পর ৩৪ শহরে ৭৯ কনসার্ট নিয়ে বিটিএস

  • 7:40 pm - January 16, 2026
  • পঠিত হয়েছে:২৪১ বার

মেলবোর্ন, ১৬ জানুয়ারি- দক্ষিণ কোরিয়ার বিখ্যাত কে-পপ ব্যান্ড বিটিএস তিন বছরের বিরতির পর রেকর্ড ভাঙা বিশ্ব ট্যুরে ফিরছে। দলটি জানিয়েছে, এটি হবে ‘এ যাবৎকালের সবচেয়ে বড়’ কে-পপ ট্যুর।

কোরিয়া টাইমসের খবরে বলা হয়েছে, এই ট্যুর চলতি বছরের এপ্রিল থেকে শুরু হয়ে আগামী বছরের মার্চ পর্যন্ত চলবে। বিটিএস ৩৪টি শহরে মোট ৭৯টি কনসার্ট আয়োজন করবে।

বুধবার মধ্যরাতে বৈশ্বিক ফ্যানডম প্ল্যাটফর্ম উইভার্সে বিটিএস ওয়ার্ল্ড ট্যুরের পোস্টার প্রকাশ করা হয়, যেখানে বিভিন্ন দেশের কনসার্টের সূচিও তুলে ধরা হয়েছে। ট্যুর শুরু হবে দক্ষিণ কোরিয়ার গিয়ংগি প্রদেশের গোইয়াং স্টেডিয়ামে ৯, ১০ ও ১২ এপ্রিল তিন দিনের কনসার্ট দিয়ে।

ট্যুরের সময় বিটিএস উত্তর আমেরিকা, ইউরোপ, ওশেনিয়া, পূর্ব এশিয়া ও দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে কনসার্ট করবে। আয়োজক প্রতিষ্ঠান লাইভ নেশন জানিয়েছে, এটি কোনো কে-পপ গ্রুপের একক ট্যুরে সর্বাধিক কনসার্টের রেকর্ড।

বিটিএস প্রথমবারের মতো মার্কিন যুক্তরাষ্ট্রের কয়েকটি শহরে কনসার্ট করবে। এছাড়া আর্জেন্টিনা, পেরু ও কলম্বিয়াতেও শো আয়োজনের পরিকল্পনা রয়েছে। দলের ১৩ বছরের পথচলা উদযাপন হিসেবে দক্ষিণ কোরিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর বুসানে ১২ ও ১৩ জুন কনসার্ট হবে।

আগামী বছর জাপান ও মধ্যপ্রাচ্যে আরও কিছু কনসার্টের তারিখ ঘোষণা করা হবে। বিটিএসের শেষ ট্যুর হয়েছিল ২০২২ সালে লাস ভেগাসে ‘বিটিএস পারমিশন টু ড্যান্স অন স্টেজ’। এরপর দলের সদস্যরা দেশীয় বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ এবং একক ক্যারিয়ার নিয়ে ব্যস্ত ছিলেন।

এই বিরতির পর দলটি আবার কনসার্ট মঞ্চে ফিরছে। পাশাপাশি, প্রায় ৩ বছর ৯ মাস পর নতুন অ্যালবাম প্রকাশের পরিকল্পনা রয়েছে। আগের অ্যালবাম ‘প্রুফ’ প্রকাশ হয়েছিল ২০২২ সালের জুনে। নতুন অ্যালবাম প্রকাশ হবে আগামী ২০ মার্চ।

এই শাখার আরও খবর

পশ্চিমবঙ্গের সাত জেলায় দ্বিতীয় দফার ভোটগ্রহণ শুরু

মেলবোর্ন, ২৯ এপ্রিল- পশ্চিমবঙ্গ রাজ্যে বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটগ্রহণ শুরু হয়েছে বুধবার সকাল সাতটা থেকে। সাত জেলার ১৪২টি বিধানসভা আসনে একযোগে চলছে ভোট। সকাল…

কোন পথে বাংলাদেশের বিচার বিভাগের স্বাধীনতা? 

মেলবোর্ন,  ২৯ এপ্রিল- বাংলাদেশে বিচার বিভাগের প্রকৃত স্বাধীনতা নিশ্চিত করা যাবে কীভাবে—এই প্রশ্ন নতুন নয়, তবে সাম্প্রতিক এক সিদ্ধান্তে সেই পুরোনো বিতর্ক আবারও সামনে এসেছে।…

রিজওয়ানার থাবা বসানো গণস্বাস্থ্য কেন্দ্র এখন দখল, দুর্নীতি ও বিতর্কে ঘেরা

মেলবোর্ন, ২৯ এপ্রিল- একাত্তরের মুক্তিযুদ্ধের সময় চারদিকে যুদ্ধ, মৃত্যু আর অনিশ্চয়তার মধ্যে সীমান্তের ওপারে ভারতের ত্রিপুরায় গড়ে উঠেছিল এক অনন্য মানবিক উদ্যোগ ‘বাংলাদেশ ফিল্ড হাসপাতাল’।…

৯ গোলের রোমাঞ্চে কাঁপল প্যারিস, বায়ার্নকে হারাল পিএসজি

মেলবোর্ন, ২৯ এপ্রিল- চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালের প্রথম লেগে ৯ গোলের রোমাঞ্চকর ম্যাচে জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখকে ৫-৪ ব্যবধানে হারিয়ে ফাইনালের পথে এগিয়ে গেছে ফরাসি জায়ান্ট…

শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের বর্তমান কমিটির পদত্যাগ

মেলবোর্ন, ২৯ এপ্রিল-  সরকারের নির্দেশনার পর পদত্যাগ করেছেন শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড–এর বর্তমান কমিটির সদস্যরা। মঙ্গলবার (২৮ এপ্রিল) বিশেষ সভা ডেকে আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্তের কথা জানান…

বৃষ্টির পানিতে পা ডুবিয়ে পরীক্ষা দিল পরীক্ষার্থীরা

মেলবোর্ন, ২৯ এপ্রিল- প্রবল বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতায় বিপর্যস্ত হয়ে পড়েছে কুমিল্লা নগরী। মাত্র সোয়া এক ঘণ্টার বৃষ্টিতেই শহরের বিভিন্ন এলাকায় পানি জমে যাওয়ায় এসএসসি পরীক্ষার্থীদের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au