সর্বশেষ

শনিবার দুপুর পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছে পরিচালক নাজমুলকে: মিঠু

  • 2:24 am - January 17, 2026
  • পঠিত হয়েছে:১৫৭ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ১৭ জানুয়ারি- বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের এক বক্তব্যে উত্তাল দেশের ক্রিকেটাঙ্গন। ক্রিকেটারদের নিয়ে তার করা বিরুপ মন্তব্যের প্রতিবাদস্বরূপ বৃহস্পতিবার বিপিএলের ম্যাচে খেলতে নামেননি ক্রিকেটাররা। খেলোয়াড়দের নিয়ে এমন মন্তব্য করায় বিসিবির পক্ষ থেকে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

গতকাল বিপিএলের ম্যাচ পরিদর্শনে মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে এসে সেই বিষয়ের অগ্রগতি সম্পর্কে জানালেন বিসিবি পরিচালক এবং বিপিএলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু।

এর আগে খেলোয়াড়দের সঙ্গে সভা করে তাদেরকে মাঠে ফেরানোর জন্য রাজি করায় বিসিবি। সেই সভা শেষে সংবাদ সম্মেলনে কারণ দর্শানো নোটিশ নিয়ে নাজমুলের প্রতিক্রিয়ার কথা জিজ্ঞেস করা হলে মিঠু জানান, নাজমুলের ঠিকানা তারা জানেন না, তাই নোটিশটা পাঠানো যাচ্ছে না। তবে আজ মিঠু জানিয়েছেন, নাজমুলের সঙ্গে তার যোগাযোগ হয়েছে, উত্তরের জন্য অপেক্ষা করছেন তারা।

এ প্রসঙ্গে মিঠু বলেন, ‘তার ফোন বাজছে, তিনি হয়তো আমাদের ফোন নেন (ধরেন) না। আমি যোগাযোগ করেছি, তার সঙ্গে কথা বলেছি। এখন যে পরিস্থিতি হয়েছে সেটা নিয়ে কথা বলেছি। হাই-হ্যালো করেছি, এই ব্যাপারটা নিয়ে কথা বলিনি। কালকেই তো বলে দিয়েছি এই আমরা কী করছি। আজ স্থানীয় সময় ১১টা পর্যন্ত তার উত্তর দেওয়ার সময় আছে। আমরা তার উত্তরের অপেক্ষা করছি।’

বেঁধে দেয়া সময়ের মধ্যে নাজমুল ইসলাম জবাব না দিলে কী করবে বিসিবি, এমন প্রশ্নের জবাবে মিঠু বলেন, ‘আমাদের ডিসিপ্লিন কমিটির চেয়ারম্যানের কাছে জমা দেওয়ার কথা (কারণ দর্শানোর নোটিশ)। তিনি পরবর্তী ধাপটা দেখবেন। খেলোয়াড়দের সঙ্গে আমাদের কথা হয়েছে, প্রক্রিয়া চলতে থাকবে।

নাজমুল ইসলামের এই মন্তব্যের প্রভাব নিয়ে কথা বলতে গিয়ে মিঠু বলেন, ‘একেকজনের ব্যক্তিগত ব্যাপার। আমি হলে হয়তো এই মন্তব্যই করতাম না। আমার কাছে তার এটা মোকাবিলা করা উচিত। তার আসা উচিত এবং এটা (বক্তব্য) পরিষ্কার করা উচিত। এই বক্তব্যের কারণে আমাদের কতটা ক্ষতি হয়েছে চিন্তা করেন, একটা দিন খেলা হয়নি। আরেকটা দিন খেলা না হলে বিপিএল হওয়ার সময়ই ছিল না। দর্শকদের কষ্ট হয়েছে, সবাই-ই একটা সমস্যায় পড়ে গিয়েছিলাম।’

এর আগে গতকাল সারা দিন ছিল উৎকণ্ঠা ও উত্তেজনায় ভরপুর এক দিন। বিসিবি পরিচালকের মন্তব্যের জের ধরে গত পরশু রাতে বিপিএল খেলতে মাঠে না নামার ঘোষণা দেন ক্রিকেটাররা। তারা ওই পরিচালকের পদত্যাগ দাবি করে মাঠে না নামার আল্টিমেটাম দেন। ম্যাচের নির্ধারিত সময়ের আগে ক্রিকেটারদের নানাভাবে অনুরোধ এবং আশ্বাস দিয়েও ফেরানো যায়নি মাঠে। কোনো আশ্বাসেই খেলতে রাজি ছিলেন না তারা।

গতকাল দিনের প্রথম ম্যাচ ছিল নোয়াখালী-চট্টগ্রামের। নির্ধারিত সময়ে সেটা না হলেও বিসিবি পরিচালককে ৪৮ ঘণ্টার মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেয় বিসিবি। পরে তাকে বিসিবির অর্থ বিভাগের দায়িত্ব থেকেও সরিয়ে দেয় সংস্থাটি। কিন্তু দ্বিতীয় ম্যাচেও মাঠে ফিরতে আগ্রহ দেখাননি ক্রিকেটাররা।

ফলে গুঞ্জন শোনা যায়, বিপিএলকে অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করে দিতে পারে বিসিবি। কিছুক্ষণ সে ঘোষণাও আসে। তবে রাত ৯টার দিকে এক বিবৃতি দিয়ে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) জানায়, দুই শর্তে মাঠে ফিরতে প্রস্তুত ক্রিকেটাররা। এম নাজমুল ইসলামকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে এবং তার পদত্যাগের কার্যক্রম চলমান রাখতে হবে।

কোয়াবের এই বিবৃতির পর বিপিএলের ভবিষ্যত নিয়ে একটি সভায় বসে বিসিবি। সেখানে আলোচনা চলমান থাকাবস্থায় রাতে কোয়াবের একটি দলও যায় বিসিবির গুলশান কার্যালয়ে। সেই সভা শেষেই মাঠে নামার ঘোষণা দেন ক্রিকেটাররা।

এই শাখার আরও খবর

সিডনিতে চালু হচ্ছে দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দর, ২৪ ঘণ্টা চলবে ফ্লাইট

অস্ট্রেলিয়ার সিডনিতে দীর্ঘ আট দশকের পরিকল্পনা ও কয়েক দশকের রাজনৈতিক টানাপোড়েনের পর চালু হচ্ছে দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দর। রোববার (২৫ অক্টোবর) ওয়েস্টার্ন সিডনির ব্যাজেরিস ক্রিকে নবনির্মিত…

আমাকে হত্যার টার্গেটটা মিস হয়ে গেছে : আসিফ আকবর

ওটিএন বাংলা রিপোর্ট সংগীতশিল্পী আসিফ আকবরকে হত্যার উদ্দেশ্যেই তাঁর গাড়িতে গুলি চালানো হয়েছে বলে আশঙ্কা করছেন তিনি নিজেই। শনিবার (২৪ অক্টোবর) ভোরে রাজধানীর মগবাজারে তাঁর…

বৃষ্টি-ঘূর্ণিঝড়ের ধরন বদলে দিচ্ছে এল নিনো, বিশ্ব আবহাওয়ায় যে পাঁচ বড় প্রভাব

ইন্দোনেশিয়ায় ভয়াবহ দাবানল, প্রশান্ত মহাসাগরে বাড়ছে হারিকেনের তৎপরতা, ভারতে কমেছে মৌসুমি বৃষ্টি। ২০২৭ সাল পর্যন্ত প্রভাব থাকার আশঙ্কা বিশ্ব আবহাওয়া সংস্থার প্রশান্ত মহাসাগরের পানির অস্বাভাবিক…

গাজীপুরে গাড়ি চাপায় সন্তানসহ তপন চন্দ্র দাসের মৃত্যু

গাজীপুরের টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গাড়ির ধাক্কায় বাবা ও ছেলে নিহত হয়েছেন। শনিবার (২৪ অক্টোবর) ভোরে টঙ্গীর গাজীপুরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন তপন…

বিক্ষোভ ঘিরে ফ্রান্সজুড়ে কঠোর নিরাপত্তা, ৭০ হাজার পুলিশ মোতায়েন

ফ্রান্সে বিক্ষোভ ও সহিংসতা মোকাবিলায় দেশজুড়ে প্রায় ৭০ হাজার পুলিশ সদস্য মোতায়েন করেছে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সরকার। শনিবার (২৪ অক্টোবর) বিক্ষোভকারীদের কর্মসূচিকে কেন্দ্র করে এই…

পূজার ছুটি শেষে বাসায় ফিরে দেখেন, ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি

একটি ডাইং কারখানা গড়ে তোলার স্বপ্ন নিয়ে গ্রামের জমি বিক্রি করেছিলেন সুখন চৌধুরী (৫০)। জমি বিক্রি করে পাওয়া ৫০ লাখ টাকা রেখেছিলেন নরসিংদী শহরের ভাড়া…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au