সর্বশেষ

আজ আসছে আইসিসির প্রতিনিধি দল, আগের অবস্থানেই অনড় বিসিবি

  • 3:11 am - January 17, 2026
  • পঠিত হয়েছে:২১৯ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ১৭ জানুয়ারি-  টি-টোয়েন্টি বিশ্বকাপ ইস্যুতে আজ ঢাকায় আসছে আইসিসির একটি প্রতিনিধি দল। নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশের ভারত যেতে আপত্তি এবং ভেন্যু স্থানান্তরের বিষয়ে আলাপ করবে বিসিবি এবং আইসিসির প্রতিনিধি দল। এই বৈঠকেও বিসিবি আগের অবস্থানেই থাকবে বলে জানিয়েছেন সংস্থাটির পরিচালক ইফতেখার রহমান মিঠু।

বিপিএলের ম্যাচ দেখতে মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে এসেছিলেন মিঠু। সেখানেই গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘আজ আসছে (আইসিসির প্রতিনিধি দল)। পুরো প্রোগ্রামটার বিষয়ে সভাপতি (আমিনুল ইসলাম বুলবুল) জানেন। সভাপতি, সহ-সভাপতিরা বসবেন (প্রতিনিধি দলের সঙ্গে)। আশা করছি একটা ভালো ফলাফলের।’

বিশ্বকাপ ইস্যুতে আইসিসির সঙ্গে বিসিবির যোগাযোগের পুরো প্রক্রিয়া নিয়ে মিঠু বলেন, ‘প্রথমে আমরা একটা মেইল দিয়েছি, তারা উত্তর দিয়েছে। আমরা আবার মেইল দিয়েছি, তারপরে একটা জুম মিটিং হয়েছে। মিটিংয়ের পর এখন তারা বলছে সামনাসামনি বসে সমাধান করতে চায়। আমাদের অবস্থান একটাই, আমরা আগের অবস্থান থেকে সরিনি। দেখা যাক, কাল কী ফলাফল আসে। আমরাও চাই খেলাটা হোক।’

তবে নিজেদের অবস্থান থেকে বিসিবি একটুও সরবে না বলে জানিয়ে মিঠু বলেন, ‘ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনা হবে, ক্রীড়া মন্ত্রণালয়ের সঙ্গেও হয়তো হবে (আইসিসির প্রতিনিধি দলের)। আমাদের অবস্থান একেবারে পরিষ্কার। আমাদের বোর্ড, সরকার- সবাই আমরা মনে করি আমাদের দল সেখানে নিরাপদ না। শুধু খেলোয়াড়ই নয়, সমর্থক এবং সাংবাদিকরাও। এটা নিয়েই আলাপ হবে। সভাপতি নিজেই এটা সামলাচ্ছেন। দেখা যাক কী হয়। বিষয়টি তো এখনও এক জায়গায়ই দাঁড়িয়ে আছে, এটা ইতিবাচক যে তারা আসছেন এটাকে সামনে এগিয়ে নেয়ার জন্য।’

এর আগে আইপিএলের নিলামে বিক্রি হওয়ার পরেও ভারতের উগ্রবাদীদের কারণে মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেয় বিসিসিআই। এরপর নিরাপত্তা ইস্যুতে ভারতে গিয়ে বিশ্বকাপ খেলতে আপত্তি জানায় বিসিবি। তারা বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় আয়োজনের অনুরোধ জানিয়েছে। বিসিবির সঙ্গে আইসিসির এই বিষয়ে আলোচনা এখনো চলমান রয়েছে।

এই শাখার আরও খবর

সিডনিতে চালু হচ্ছে দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দর, ২৪ ঘণ্টা চলবে ফ্লাইট

অস্ট্রেলিয়ার সিডনিতে দীর্ঘ আট দশকের পরিকল্পনা ও কয়েক দশকের রাজনৈতিক টানাপোড়েনের পর চালু হচ্ছে দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দর। রোববার (২৫ অক্টোবর) ওয়েস্টার্ন সিডনির ব্যাজেরিস ক্রিকে নবনির্মিত…

আমাকে হত্যার টার্গেটটা মিস হয়ে গেছে : আসিফ আকবর

ওটিএন বাংলা রিপোর্ট সংগীতশিল্পী আসিফ আকবরকে হত্যার উদ্দেশ্যেই তাঁর গাড়িতে গুলি চালানো হয়েছে বলে আশঙ্কা করছেন তিনি নিজেই। শনিবার (২৪ অক্টোবর) ভোরে রাজধানীর মগবাজারে তাঁর…

বৃষ্টি-ঘূর্ণিঝড়ের ধরন বদলে দিচ্ছে এল নিনো, বিশ্ব আবহাওয়ায় যে পাঁচ বড় প্রভাব

ইন্দোনেশিয়ায় ভয়াবহ দাবানল, প্রশান্ত মহাসাগরে বাড়ছে হারিকেনের তৎপরতা, ভারতে কমেছে মৌসুমি বৃষ্টি। ২০২৭ সাল পর্যন্ত প্রভাব থাকার আশঙ্কা বিশ্ব আবহাওয়া সংস্থার প্রশান্ত মহাসাগরের পানির অস্বাভাবিক…

গাজীপুরে গাড়ি চাপায় সন্তানসহ তপন চন্দ্র দাসের মৃত্যু

গাজীপুরের টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গাড়ির ধাক্কায় বাবা ও ছেলে নিহত হয়েছেন। শনিবার (২৪ অক্টোবর) ভোরে টঙ্গীর গাজীপুরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন তপন…

বিক্ষোভ ঘিরে ফ্রান্সজুড়ে কঠোর নিরাপত্তা, ৭০ হাজার পুলিশ মোতায়েন

ফ্রান্সে বিক্ষোভ ও সহিংসতা মোকাবিলায় দেশজুড়ে প্রায় ৭০ হাজার পুলিশ সদস্য মোতায়েন করেছে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সরকার। শনিবার (২৪ অক্টোবর) বিক্ষোভকারীদের কর্মসূচিকে কেন্দ্র করে এই…

পূজার ছুটি শেষে বাসায় ফিরে দেখেন, ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি

একটি ডাইং কারখানা গড়ে তোলার স্বপ্ন নিয়ে গ্রামের জমি বিক্রি করেছিলেন সুখন চৌধুরী (৫০)। জমি বিক্রি করে পাওয়া ৫০ লাখ টাকা রেখেছিলেন নরসিংদী শহরের ভাড়া…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au