সর্বশেষ

মালদ্বীপের কাছে বড় ব্যবধানে হার বাংলাদেশের

  • 3:16 am - January 17, 2026
  • পঠিত হয়েছে:১৬৭ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ১৭ জানুয়ারি- থাইল্যান্ডের ব্যাংককে চলছে নারী ও পুরুষ সাফ ফুটসাল টুর্নামেন্ট। পুরুষদের ইভেন্টে বাংলাদেশ ৬-১ গোলে মালদ্বীপের কাছে হেরেছে।

ম্যাচের শুরু থেকেই মালদ্বীপের প্রাধান্য ছিল। প্রথমার্ধেই ৪-০ গোলে এগিয়ে যায় তারা। প্রথমার্ধের শেষ মুহূর্তে বাংলাদেশ এক গোল করে। দ্বিতীয়ার্ধে অবশ্য বাংলাদেশ নিয়ন্ত্রিত ফুটবল খেলে। এরপরও বাংলাদেশ আরও দুটি গোল হজম করে। কয়েকটি গোলের সুযোগ তৈরি করলেও তারা পরাজয়ের ব্যবধান কমাতে পারেনি।

সাফ পুরুষ ফুটসাল টুর্নামেন্টে বাংলাদেশ প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে দুর্দান্ত খেলেছিল। প্রথমে দুই গোলে এগিয়ে ছিল। পরে ভারত ২-২ সমতা আনে। এরপর দ্বিতীয়ার্ধে ভারত দুই দফা লিড নেয়। বাংলাদেশ দুই বার গোল করে এক পয়েন্ট নিশ্চিত করে মাঠ ছাড়ে। দ্বিতীয় ম্যাচে মালদ্বীপের বিপক্ষে সেই রকম পারফরম্যান্স দেখা যায়নি। মালদ্বীপ ফুটসালে অত্যন্ত অভ্যস্ত। মালে শহরে সন্ধ্যার পর বিনোদনের অংশই ফুটসাল, রাতভর খেলা চলে।

পুরুষ দল দুই ম্যাচ খেলেও এখনো জয় পায়নি। তবে নারী দল প্রথম ম্যাচেই জিতেছে। ভারতের বিপক্ষে ৩-১ গোলে জিতেছে। অধিনায়ক সাবিনা খাতুন জোড়া ও সুমাইয়া এক গোল করেন। আগামীকাল বাংলাদেশ নারী ফুটসাল দল ভুটানের মুখোমুখি হবে। দুই বিভাগেই সাফের ছয় দেশ খেলছে। প্রতি দল পাঁচ ম্যাচ খেলার পর সর্বোচ্চ পয়েন্টধারী দল চ্যাম্পিয়ন হবে।

এই শাখার আরও খবর

সিডনিতে চালু হচ্ছে দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দর, ২৪ ঘণ্টা চলবে ফ্লাইট

অস্ট্রেলিয়ার সিডনিতে দীর্ঘ আট দশকের পরিকল্পনা ও কয়েক দশকের রাজনৈতিক টানাপোড়েনের পর চালু হচ্ছে দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দর। রোববার (২৫ অক্টোবর) ওয়েস্টার্ন সিডনির ব্যাজেরিস ক্রিকে নবনির্মিত…

আমাকে হত্যার টার্গেটটা মিস হয়ে গেছে : আসিফ আকবর

ওটিএন বাংলা রিপোর্ট সংগীতশিল্পী আসিফ আকবরকে হত্যার উদ্দেশ্যেই তাঁর গাড়িতে গুলি চালানো হয়েছে বলে আশঙ্কা করছেন তিনি নিজেই। শনিবার (২৪ অক্টোবর) ভোরে রাজধানীর মগবাজারে তাঁর…

বৃষ্টি-ঘূর্ণিঝড়ের ধরন বদলে দিচ্ছে এল নিনো, বিশ্ব আবহাওয়ায় যে পাঁচ বড় প্রভাব

ইন্দোনেশিয়ায় ভয়াবহ দাবানল, প্রশান্ত মহাসাগরে বাড়ছে হারিকেনের তৎপরতা, ভারতে কমেছে মৌসুমি বৃষ্টি। ২০২৭ সাল পর্যন্ত প্রভাব থাকার আশঙ্কা বিশ্ব আবহাওয়া সংস্থার প্রশান্ত মহাসাগরের পানির অস্বাভাবিক…

গাজীপুরে গাড়ি চাপায় সন্তানসহ তপন চন্দ্র দাসের মৃত্যু

গাজীপুরের টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গাড়ির ধাক্কায় বাবা ও ছেলে নিহত হয়েছেন। শনিবার (২৪ অক্টোবর) ভোরে টঙ্গীর গাজীপুরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন তপন…

বিক্ষোভ ঘিরে ফ্রান্সজুড়ে কঠোর নিরাপত্তা, ৭০ হাজার পুলিশ মোতায়েন

ফ্রান্সে বিক্ষোভ ও সহিংসতা মোকাবিলায় দেশজুড়ে প্রায় ৭০ হাজার পুলিশ সদস্য মোতায়েন করেছে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সরকার। শনিবার (২৪ অক্টোবর) বিক্ষোভকারীদের কর্মসূচিকে কেন্দ্র করে এই…

পূজার ছুটি শেষে বাসায় ফিরে দেখেন, ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি

একটি ডাইং কারখানা গড়ে তোলার স্বপ্ন নিয়ে গ্রামের জমি বিক্রি করেছিলেন সুখন চৌধুরী (৫০)। জমি বিক্রি করে পাওয়া ৫০ লাখ টাকা রেখেছিলেন নরসিংদী শহরের ভাড়া…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au