সর্বশেষ

ম্যানচেস্টার ডার্বিতে জয় ইউনাইটেডের

  • 5:52 am - January 18, 2026
  • পঠিত হয়েছে:১৩২ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ১৮ জানুয়ারি-ওল্ড ট্রাফোর্ডের ডাগআউটে মাইকেল ক্যারিকের প্রত্যাবর্তনটা হলো স্বপ্নের মতো। কোচের দায়িত্ব নিয়ে প্রথম ম্যাচেই পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটিকে কেউই প্রতিপক্ষ হিসেবে পেতে চাইবেন না। কিন্তু রেড ডেভিলদের অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব নিয়ে এই কঠিন পরীক্ষার মুখেই পড়েছিলেন ক্যারিক। ইউনাইটেডের সোনালী প্রজন্মের অন্যতম এই সেনানী সেই চ্যালেঞ্জ তুড়ি মেরে উড়িয়ে দিলেন, ঘরের মাঠের ডার্বিতে অবিস্মরণীয় জয় এনে দিলেন দলকে।

ওল্ড ট্রাফোর্ডে ম্যানচেস্টার ডার্বিতে জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। ব্রুনো এমবেউমো এবং প্যাট্রিক দরগুর গোলে ২-০ ব্যবধানে সিটিকে হারিয়েছে ক্যারিকের শিষ্যরা। এদিন ম্যাচের দুটি গোলই হয়েছে দ্বিতীয়ার্ধে।

রেড ডেভিলরা জৌলুস হারালেও ম্যানচেস্টার এখনও পুরোপুরি নীল হয়ে ওঠেনি। স্যার অ্যালেক্স ফার্গুসনের শিষ্য হয়ে মাইকেল ক্যারিক অন্তত এটা হতে দিতে পারেন না। ঘরের মাঠে এবারের মতো জানান দিলেন- ম্যানচেস্টার ইজ রেড।

গার্দিওলার দলের জন্য বাড়তি দুশ্চিন্তা হয়ে এসেছে আর্লিং হলান্ডের চোট শঙ্কা। প্রথমার্ধেই অস্বস্তি নিয়ে খেলা হলান্ডকে দ্বিতীয়ার্ধের ৮০ মিনিটে মাঠ থেকে তুলে নেন সিটির কোচ।

এই জয়ের পর ২২ ম্যাচে ৯ জয় ও ৮ ড্রয়ে ৩৫ পয়েন্ট নিয়ে লিভারপুলকে পেছনে ফেলে চার নম্বরে উঠেছে ইউনাইটেড। তবে লিভারপুল একটি ম্যাচ কম খেলেছে। রাতে অবনমন অঞ্চলে থাকা বার্নলিকে হারালেই হারানো জায়গা ফিরে পাবে আর্নে স্লটের দল।

এই হারে শীর্ষে থাকা আর্সেনালের চেয়ে আরও পিছিয়ে পড়ল সিটি। ২২ ম্যাচে ১৩ জয় ও ৪ ড্রয়ে ৪৩ পয়েন্ট নিয়ে দুইয়ে সিটি। এক ম্যাচ কম খেলা আর্সেনালের সংগ্রহ ৪৯ পয়েন্ট।
ঘরের মাঠে বলের দখলে ইউনাইটেড বেশ পিছিয়ে থাকলেও আক্রমণে এগিয়ে ছিল। ১০টি শট নিয়ে ৭টিই লক্ষ্যে রেখেছে ক্যারিকের শিষ্যরা। অন্যদিকে সিটির ৭ শটের একটিও লক্ষ্যে ছিল না।

এই শাখার আরও খবর

বৃষ্টি-ঘূর্ণিঝড়ের ধরন বদলে দিচ্ছে এল নিনো, বিশ্ব আবহাওয়ায় যে পাঁচ বড় প্রভাব

ইন্দোনেশিয়ায় ভয়াবহ দাবানল, প্রশান্ত মহাসাগরে বাড়ছে হারিকেনের তৎপরতা, ভারতে কমেছে মৌসুমি বৃষ্টি। ২০২৭ সাল পর্যন্ত প্রভাব থাকার আশঙ্কা বিশ্ব আবহাওয়া সংস্থার প্রশান্ত মহাসাগরের পানির অস্বাভাবিক…

গাজীপুরে গাড়ি চাপায় সন্তানসহ তপন চন্দ্র দাসের মৃত্যু

গাজীপুরের টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গাড়ির ধাক্কায় বাবা ও ছেলে নিহত হয়েছেন। শনিবার (২৪ অক্টোবর) ভোরে টঙ্গীর গাজীপুরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন তপন…

বিক্ষোভ ঘিরে ফ্রান্সজুড়ে কঠোর নিরাপত্তা, ৭০ হাজার পুলিশ মোতায়েন

ফ্রান্সে বিক্ষোভ ও সহিংসতা মোকাবিলায় দেশজুড়ে প্রায় ৭০ হাজার পুলিশ সদস্য মোতায়েন করেছে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সরকার। শনিবার (২৪ অক্টোবর) বিক্ষোভকারীদের কর্মসূচিকে কেন্দ্র করে এই…

পূজার ছুটি শেষে বাসায় ফিরে দেখেন, ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি

একটি ডাইং কারখানা গড়ে তোলার স্বপ্ন নিয়ে গ্রামের জমি বিক্রি করেছিলেন সুখন চৌধুরী (৫০)। জমি বিক্রি করে পাওয়া ৫০ লাখ টাকা রেখেছিলেন নরসিংদী শহরের ভাড়া…

সাজেকে সেনাবাহিনীর লাঠিচার্জে শতাধিক আদিবাসী আহত

রাঙামাটির সাজেকে আন্দোলনকারীদের ওপর বাংলাদেশ সেনাবাহিনীর লাঠিচার্জে শতাধিক আদিবাসী আহত হয়েছেন বলে অভিযোগ করেছে মানবাধিকার সংগঠন এশিয়ান সেন্টার ফর হিউম্যান রাইটস (এসিএইচআর)। শুক্রবার প্রকাশিত এক…

পোল্যান্ড থেকে প্রত্যর্পণের পর হত্যার অভিযোগে অভিযুক্ত ২৬ বছর বয়সী যুবক

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের মিড-নর্থ কোস্ট এলাকায় একটি ক্যাবিনেটের ভেতর থেকে মরদেহ উদ্ধারের তিন বছর পর হত্যার অভিযোগে এক যুবককে অভিযুক্ত করা হয়েছে। পোল্যান্ড থেকে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au