সর্বশেষ

বিপিএল ফাইনাল ম্যাচের সময় পরিবর্তন

  • 9:24 am - January 19, 2026
  • পঠিত হয়েছে:১৮৩ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ১৮ জানুয়ারি-বিপিএলের প্লে-অফের চার দল নিশ্চিত হয়েছে। প্লে-অফে খেলবে রাজশাহী, চট্টগ্রাম, রংপুর ও সিলেট। এই চার দল থেকেই ফাইনালে যাবে যেকোনো দুইটি দল। ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে মিরপুরের ২৩ জানুয়ারি। পূর্ব নির্ধারিত সময় থেকে এক ঘণ্টা এগিয়ে আনা হয়েছে ফাইনাল ম্যাচ শুরু সময়।

প্লে-অফের প্রথম ম্যাচ কোয়ালিফায়ার ১-এ মুখোমুখি হবে চট্টগ্রাম ও রাজশাহী। এই ম্যাচের জয়ী দল সরাসরি ফাইনালে জায়গা করে নেবে, আর পরাজিত দল পাবে ফাইনালে ওঠার আরেকটি সুযোগ। এই ম্যাচটি অনুষ্ঠিত হবে ২০ জানুয়ারি স্থানীয় সময় সন্ধ্যা ৬টায়।

অন্যদিকে এলিমিনেটর ম্যাচে লড়বে রংপুর ও সিলেট। এই ম্যাচে হার মানেই টুর্নামেন্ট থেকে বিদায়, তাই দুই দলের জন্যই ম্যাচটি ‘ডু অর ডাই’। এই ম্যাচটি অনুষ্ঠিত হবে ২০ জানুয়ারি দুপুর একটায়।

তারপর এলিমিনেটর ২ অনুষ্ঠিত হবে ২১ জানুয়ারি বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়। কোয়ালিফায়ার-১ এর পরাজিত দল ও এলিমিনেটরের জয়ী দল খেলবে এই ম্যাচটি। এই ম্যাচের জয়ী দল যাবে ফাইনালে।

ফাইনাল অনুষ্ঠিত হবে ২৩ জানুয়ারি। ম্যাচটি শুরু হবে সন্ধ্যা স্থানীয় সময় সন্ধ্যা ৬টায়। তবে আগে ম্যাচটি শুরুর সময় নির্ধারণ করা হয়েছিল ৭টায়। ১৮ জানুয়ারি বিসিবি নিশ্চিত করেছে এই সময় পরিবর্তনের বিষয়টি।

গ্রুপ পর্বের খেলা শেষে পয়েন্ট টেবিলে সবার শীর্ষে আছে রাজশাহী ওয়ারিয়র্স। ১০ ম্যাচে দলটির পয়েন্ট ১৬। ১২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে চট্টগ্রাম রয়্যালস। রান রেটে পিছিয়ে তৃতীয় স্থানে থাকা রংপুর রাইডার্সের পয়েন্টও ১২ এবং চতুর্থ স্থানে থাকা সিলেট টাইটান্সের পয়েন্ট ১০।

এই শাখার আরও খবর

বৃষ্টি-ঘূর্ণিঝড়ের ধরন বদলে দিচ্ছে এল নিনো, বিশ্ব আবহাওয়ায় যে পাঁচ বড় প্রভাব

ইন্দোনেশিয়ায় ভয়াবহ দাবানল, প্রশান্ত মহাসাগরে বাড়ছে হারিকেনের তৎপরতা, ভারতে কমেছে মৌসুমি বৃষ্টি। ২০২৭ সাল পর্যন্ত প্রভাব থাকার আশঙ্কা বিশ্ব আবহাওয়া সংস্থার প্রশান্ত মহাসাগরের পানির অস্বাভাবিক…

গাজীপুরে গাড়ি চাপায় সন্তানসহ তপন চন্দ্র দাসের মৃত্যু

গাজীপুরের টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গাড়ির ধাক্কায় বাবা ও ছেলে নিহত হয়েছেন। শনিবার (২৪ অক্টোবর) ভোরে টঙ্গীর গাজীপুরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন তপন…

বিক্ষোভ ঘিরে ফ্রান্সজুড়ে কঠোর নিরাপত্তা, ৭০ হাজার পুলিশ মোতায়েন

ফ্রান্সে বিক্ষোভ ও সহিংসতা মোকাবিলায় দেশজুড়ে প্রায় ৭০ হাজার পুলিশ সদস্য মোতায়েন করেছে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সরকার। শনিবার (২৪ অক্টোবর) বিক্ষোভকারীদের কর্মসূচিকে কেন্দ্র করে এই…

পূজার ছুটি শেষে বাসায় ফিরে দেখেন, ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি

একটি ডাইং কারখানা গড়ে তোলার স্বপ্ন নিয়ে গ্রামের জমি বিক্রি করেছিলেন সুখন চৌধুরী (৫০)। জমি বিক্রি করে পাওয়া ৫০ লাখ টাকা রেখেছিলেন নরসিংদী শহরের ভাড়া…

সাজেকে সেনাবাহিনীর লাঠিচার্জে শতাধিক আদিবাসী আহত

রাঙামাটির সাজেকে আন্দোলনকারীদের ওপর বাংলাদেশ সেনাবাহিনীর লাঠিচার্জে শতাধিক আদিবাসী আহত হয়েছেন বলে অভিযোগ করেছে মানবাধিকার সংগঠন এশিয়ান সেন্টার ফর হিউম্যান রাইটস (এসিএইচআর)। শুক্রবার প্রকাশিত এক…

পোল্যান্ড থেকে প্রত্যর্পণের পর হত্যার অভিযোগে অভিযুক্ত ২৬ বছর বয়সী যুবক

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের মিড-নর্থ কোস্ট এলাকায় একটি ক্যাবিনেটের ভেতর থেকে মরদেহ উদ্ধারের তিন বছর পর হত্যার অভিযোগে এক যুবককে অভিযুক্ত করা হয়েছে। পোল্যান্ড থেকে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au