সর্বশেষ

বড় পর্দায় প্রত্যাবর্তন ইমরান খানের

  • 5:13 pm - January 19, 2026
  • পঠিত হয়েছে:২০১ বার

মেলবোর্ন, ১৯ জানুয়ারি- দীর্ঘ এক দশকের অপেক্ষার অবসান করে অবশেষে বলিউডে ফিরলেন ইমরান খান। ২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত ‘কাট্টি বাট্টি’ সিনেমার পর অভিনয় থেকে দূরে সরে যাওয়া এই অভিনেতা এবার ‘হ্যাপি প্যাটেল: খতরনাক জাসুস’ ছবির মাধ্যমে বড় পর্দায় প্রত্যাবর্তন করলেন। যদিও ক্যামিও চরিত্রে ছিলেন, তবুও ইমরানের প্রত্যাবর্তন ঘিরে ভক্তদের মাঝে ব্যাপক উন্মাদনা দেখা গেছে।

কিন্তু অভিনেতার হিন্দি সিনেমায় ফেরার সময়েও বারবার সেই পুরোনো প্রশ্নই ঘুরেফিরে আসছে, কেনো বলিউড ছেড়েছিলেন ইমরান খান? কারণ এ অভিনেতা যখন বলিউড থেকে সরে গিয়েছিলেন, তখন তার ক্যারিয়ার যথেষ্ট স্থিতিশীলই ছিল।

অতীতে ফিল্ম কম্প্যানিকে দেওয়া এক সাক্ষাৎকারে ইমরান জানান, ইন্ডাস্ট্রিতে অর্থকেন্দ্রিক মানসিকতা ও পরিবেশ তাকে ধীরে ধীরে অস্বস্তিতে ফেলেছিল। তার ভাষায়, অভিনেতাদের সাফল্য তখন সৃজনশীলতার চেয়ে পারিশ্রমিক, বক্স অফিস আয়, ব্র্যান্ড ভ্যালু ও জনসমাগমের মাধ্যমেই মাপা হচ্ছিল। শুরুতে এসব বিষয় তাকে প্রভাবিত না করলেও সময়ের সঙ্গে সঙ্গে তিনিও সংখ্যার হিসাবেই সিনেমার স্ক্রিপ্ট ও চরিত্রের মূল্যায়ন করতে শুরু করেন- যা তাকে নিজের কাজের প্রতি সন্দিহান করে তোলে।

ইমরান আরও বলেন, তিনি বুঝতে পারেন যে আবেগ ও সৃজনশীল সন্তুষ্টির জায়গা থেকে তিনি সরে যাচ্ছেন। ‘কাট্টি বাট্টি’র বাণিজ্যিক ব্যর্থতাও তার সিদ্ধান্তে প্রভাব ফেলেছিল, তবে সেটি কোনো হঠাৎ সিদ্ধান্ত ছিল না। বরং মাসের পর মাস, বছরের পর বছর ধরে তৈরি হওয়া এক উপলব্ধির ফলেই তিনি অভিনয় থেকে সরে দাঁড়ান। শেষ পর্যন্ত তার মনে হয়েছিল, অভিনয়ের সুযোগের পেছনে দৌড়ানোর আগ্রহ আর আগের মতো নেই।

এছাড়াও অর্থ যে কখনোই তার প্রধান চালিকা শক্তি ছিল না, সেটিও খোলাখুলিভাবে স্বীকার করেছেন ইমরান। সামদিশের আনফিল্টার্ড অনুষ্ঠানে তিনি জানান, ক্যারিয়ারের শুরুতে তিনি তীব্র বেতন বৈষম্যের মুখোমুখি হন।একই সাক্ষাৎকারে ইমরান জানিয়েছিলেন যে, তার ক্যারিয়ারে এক সিনেমায় সর্বোচ্চ পারিশ্রমিক ছিল ১২ কোটি টাকা।

তবে সবকিছু পেছনে ফেলে এবার নতুন অধ্যায় শুরু করলেন ইমরান। শুক্রবার (১৬ জানুয়ারি) এই অভিনেতার নতুন সিনেমা ‘হ্যাপি প্যাটেল: খতরনাক জাসুস’ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে।

ছবিটির পরিচালক বীর দাস। নির্মাতা এতে অভিনয়ও করেছেন। আরও অভিনয় করেছেন মিথিলা পালকার ও শারিব হাশমি। আর বিশেষ ক্যামিও চরিত্রে আছেন আমির খান।

এই শাখার আরও খবর

হাসানের ৭ উইকেটে ওরচেস্টারশায়ারকে হারাল কেন্ট

ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে কেন্টকে জয় এনে দিয়েছেন বাংলাদেশের ডানহাতি পেসার হাসান মাহমুদ। ওরচেস্টারশায়ারের বিপক্ষে ম্যাচে দুই ইনিংস মিলিয়ে ৭ উইকেট…

২০২৭ সালে যুক্তরাষ্ট্রে গৃহযুদ্ধের আশঙ্কার পূর্বাভাস

২০২৭ সালে যুক্তরাষ্ট্রে ব্যাপক দাঙ্গা ও গৃহযুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ‘চীনা নস্ট্রাডামুস’ নামে পরিচিত রাজনৈতিক বিশ্লেষক জিয়াং জুয়েকিন। তার…

অবশেষে প্রকাশিত হচ্ছে সোনিয়া গান্ধীর বহুলপ্রতীক্ষিত স্মৃতিকথা

দীর্ঘ অপেক্ষার পর অবশেষে প্রকাশিত হতে যাচ্ছে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর বহুল আলোচিত স্মৃতিকথা ‘বিলংগিং: আ জার্নি অব লাভ’। পাণ্ডুলিপি নিয়ে মতভেদের কারণে ভারতের অন্যতম…

উত্তরার হোটেলকক্ষে চীনা নাগরিকের মরদেহ উদ্ধার

রাজধানীর উত্তরার একটি হোটেলকক্ষ থেকে লি শিংচিয়াং নামে এক চীনা নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ৪০ বছর। শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে উত্তরার…

কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর অভিযানে লস্কর কমান্ডার নিহত

ভারতশাসিত জম্মু-কাশ্মীরের বাডগাম জেলার ইউসমার্গ এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে পাকিস্তানভিত্তিক জঙ্গিগোষ্ঠী লস্কর-ই-তৈয়বার (এলইটি) কমান্ডার ইয়াসির নিহত হয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার গোয়েন্দা…

যুক্তরাষ্ট্র থেকে ইউরোপের দেশগুলো সরিয়ে নিচ্ছে সোনার মজুদ

চলতি সপ্তাহে উত্তর আমেরিকা থেকে ৮৬ টন সোনা সরিয়ে লন্ডনের ব্যাংক অব ইংল্যান্ডে স্থানান্তর করেছে নেদারল্যান্ডসের কেন্দ্রীয় ব্যাংক। ক্রমবর্ধমান ভূরাজনৈতিক অস্থিরতার মধ্যে গুরুতর কোনো সংকট…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au