সর্বশেষ

কঙ্গনার কড়া প্রতিক্রিয়ায় এ আর রহমানকে সরাসরি আক্রমণ

  • 5:56 pm - January 19, 2026
  • পঠিত হয়েছে:৪১ বার

মেলবোর্ন, ১৯ জানুয়ারি- বলিউড অভিনেত্রী ও সাংসদ কঙ্গনা রানাউত অস্কারজয়ী সুরকার এ আর রহমানের সাম্প্রতিক এক মন্তব্যের কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন।  কিছুদিন আগে এক সাক্ষাৎকারে এ আর রহমান দাবি করেন, বলিউডের অন্দরে থাকা কুসংস্কার ও ধর্মীয় বিভাজনের কারণে গত আট বছরে তিনি বহু কাজ হারিয়েছেন। সেই সূত্রেই এবার এ অভিনেত্রীর তোপের মুখে পড়লেন এই সংগীতজ্ঞ।

কঙ্গনা অভিযোগ করেছেন, এর আগে রহমান তার সঙ্গে দেখা করতে অস্বীকৃতি জানিয়েছিলেন এবং তার ছবি ‘ইমারজেন্সি’-তে কাজ করতে চাননি।  কারণ হিসেবে তিনি জানান, এ আর রহমান এটিকে একটি ‘প্রোপাগান্ডা ধরনের ছবি’ বলে মনে করেছিলেন।

শনিবার (১৭ জানুয়ারি) কঙ্গনা তার ইনস্টাগ্রাম স্টোরিতে বিবিসি এশিয়ান নেটওয়ার্কে দেওয়া রহমানের একটি সাক্ষাৎকারের স্ক্রিনশট শেয়ার করেন। সেখানে তিনি সুরকারকে সরাসরি উল্লেখ করে লেখেন, ‘প্রিয় রহমানজি, আমি একটি গেরুয়া দলকে সমর্থন করি বলে চলচ্চিত্র জগতে বহু কুসংস্কার ও পক্ষপাতের মুখে পড়েছি। কিন্তু আপনার মতো এতটা পক্ষপাতদুষ্ট ও ঘৃণ্য মানুষ আমি আর দেখিনি।’

কঙ্গনা জানান, তিনি রহমানের সঙ্গে তার পরিচালিত ছবি ‘ইমারজেন্সি’ নিয়ে আলোচনা করতে এবং ছবির গল্প শোনাতে আগ্রহী ছিলেন। ‘আমি আপনাকে ইমারজেন্সি ছবির গল্প বলতে চেয়েছিলাম। গল্প শোনা তো দূরের কথা, আপনি আমার সঙ্গে দেখা করতেও অস্বীকৃতি জানিয়েছিলেন। আমাকে বলা হয়েছিল, আপনি প্রোপাগান্ডার উদ্দেশ্যে নির্মিত কোনো ছবির অংশ হতে চান না,’ আরও লেখেন তিনি।

উল্লেখ্য, ‘ইমারজেন্সি’ ছবিতে কঙ্গনা প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয় করেন। ছবিটি ১৯৭৫–৭৭ সালের ভারতের জরুরি অবস্থার সময়কালকে কেন্দ্র করে নির্মিত। মুক্তির পর থেকেই এটি রাজনৈতিক ও সামাজিক মহলে ব্যাপক বিতর্কের জন্ম দেয়। ছবিটিতে অনুপম খের, শ্রেয়স তালপাড়ে এবং মিলিন্দ সোমানের মতো অভিজ্ঞ অভিনেতারাও অভিনয় করেছেন।

তবে ছবিটি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া পাওয়ার কথা স্বীকার করলেও কঙ্গনার দাবি, বহু সমালোচক ও রাজনৈতিক ব্যক্তিত্ব এর প্রশংসাও করেছেন। কঙ্গনা বলেন, ‘বিদ্রূপাত্মকভাবে ইমারজেন্সি অনেক সমালোচকের কাছেই একটি মাস্টারপিস হিসেবে বিবেচিত হয়েছে। এমনকি বিরোধী দলের নেতারাও ছবিটির ভারসাম্যপূর্ণ ও সহানুভূতিশীল দৃষ্টিভঙ্গির জন্য আমাকে প্রশংসাসূচক চিঠি পাঠিয়েছেন। কিন্তু আপনি আপনার ঘৃণায় অন্ধ। আপনার জন্য আমার দুঃখ হয়।’

প্রসঙ্গত, ভিকি কৌশলের ঐতিহাসিক সিনেমা ‘ছাওয়া’ নিয়ে এ আর রহমানের সাম্প্রতিক মন্তব্যের পর এই বিতর্ক নতুন মাত্রা পেয়েছে। রহমান ছবিটিকে ‘বিভাজন সৃষ্টিকারী’ বলে উল্লেখ করেন। যদিও একই সঙ্গে তিনি ছবির মূল বিষয়বস্তুর সাহসিকতার কথাও স্বীকার করেন।

সামনেও এই বৈশ্বিক তারকাকে একাধিক বড় প্রকল্পে দেখা যাবে। বর্তমানে এস এস রাজামৌলির বহুল প্রতীক্ষিত ছবিতে অভিনয়ের প্রস্তুতি নিচ্ছেন প্রিয়াঙ্কা, যেখানে তার চরিত্রের নাম মন্দাকিনী। এতে আরও থাকছেন মহেশ বাবু ও পৃথ্বীরাজ সুকুমারন।

এছাড়া  তিনি ফ্র্যাঙ্ক ই. ফ্লাওয়ার্স পরিচালিত অ্যাকশন ড্রামা ‘দ্য ব্লাফ’-এ অভিনয় করেছেন এবং জনপ্রিয় স্পাই থ্রিলার সিরিজ ‘সিটাডেল’-এর দ্বিতীয় সিজনেও রিচার্ড ম্যাডেনের বিপরীতে পূর্বের চরিত্রে ফিরবেন।

এই শাখার আরও খবর

যুক্তরাষ্ট্র থেকে দেশে কবে ফিরবে লিমনের লাশ

মেলবোর্ন, ২৯ এপ্রিল- যুক্তরাষ্ট্রে নিহত বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া সম্পন্ন হতে আরও এক থেকে দুই দিন সময় লাগতে পারে…

অস্ট্রেলিয়ায় পুলিশ হত্যাকারী ডেজি ফ্রিম্যানের ডিভাইসে শত শত শিশু নির্যাতনের ফাইল

মেলবোর্ন, ২৯ এপ্রিল- অস্ট্রেলিয়ায় দুই পুলিশ সদস্যকে গুলি করে হত্যার ঘটনায় অভিযুক্ত ডেজি ফ্রিম্যানের ব্যবহৃত বিভিন্ন ডিভাইস থেকে শত শত শিশু নির্যাতনের ফাইল উদ্ধার করেছে…

আল-কায়েদা নেতার খোঁজে যুক্তরাষ্ট্রের ১ কোটি ডলার পুরস্কার ঘোষণা

মেলবোর্ন, ২৯ এপ্রিল- দক্ষিণ এশিয়ায় সক্রিয় আল-কায়েদার এক শীর্ষ নেতার সন্ধানে বড় অঙ্কের পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার দেশটি ঘোষণা দিয়েছে, আল-কায়েদা ইন দ্য ইন্ডিয়ান…

পশ্চিমবঙ্গের সাত জেলায় দ্বিতীয় দফার ভোটগ্রহণ শুরু

মেলবোর্ন, ২৯ এপ্রিল- পশ্চিমবঙ্গ রাজ্যে বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটগ্রহণ শুরু হয়েছে বুধবার সকাল সাতটা থেকে। সাত জেলার ১৪২টি বিধানসভা আসনে একযোগে চলছে ভোট। সকাল…

কোন পথে বাংলাদেশের বিচার বিভাগের স্বাধীনতা? 

মেলবোর্ন,  ২৯ এপ্রিল- বাংলাদেশে বিচার বিভাগের প্রকৃত স্বাধীনতা নিশ্চিত করা যাবে কীভাবে—এই প্রশ্ন নতুন নয়, তবে সাম্প্রতিক এক সিদ্ধান্তে সেই পুরোনো বিতর্ক আবারও সামনে এসেছে।…

রিজওয়ানার থাবা বসানো গণস্বাস্থ্য কেন্দ্র এখন দখল, দুর্নীতি ও বিতর্কে ঘেরা

মেলবোর্ন, ২৯ এপ্রিল- একাত্তরের মুক্তিযুদ্ধের সময় চারদিকে যুদ্ধ, মৃত্যু আর অনিশ্চয়তার মধ্যে সীমান্তের ওপারে ভারতের ত্রিপুরায় গড়ে উঠেছিল এক অনন্য মানবিক উদ্যোগ ‘বাংলাদেশ ফিল্ড হাসপাতাল’।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au