সর্বশেষ

দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় ১৩ স্কুলশিক্ষার্থী নিহত

  • 4:09 am - January 20, 2026
  • পঠিত হয়েছে:২৯৫ বার
১৯ জানুয়ারি দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে মিনিবাস-ট্রাকের সংঘর্ষের ঘটনাস্থলে পুলিশ ট্রাকের ওপর মিনিবাসের ধ্বংসাবশেষ। ছবি : রয়টার্স

মেলবোর্ন, ২০ জানুয়ারি- দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১৩ জন স্কুলশিক্ষার্থী নিহত হয়েছেন। দেশটির বৃহত্তম শহর জোহানেসবার্গের দক্ষিণে ভ্যান্ডারবাইলপার্ক এলাকায় একটি মিনিবাস ও একটি লরির মুখোমুখি সংঘর্ষে এই প্রাণহানির ঘটনা ঘটে। নিহত সবাই একটি স্কুল মিনিবাসে যাত্রী ছিলেন বলে নিশ্চিত করেছে স্থানীয় কর্তৃপক্ষ।

স্থানীয় শিক্ষা বিভাগের তথ্য অনুযায়ী, সোমবার ১৯ জানুয়ারি স্থানীয় সময় সকাল আনুমানিক ৭টার দিকে দুর্ঘটনাটি ঘটে। শিক্ষার্থীদের বহনকারী মিনিবাসটি স্কুলে যাওয়ার পথে ছিল। সংঘর্ষের পর ঘটনাস্থলেই ১১ জন শিক্ষার্থী মারা যান। পরে হাসপাতালে নেওয়ার পর গুরুতর আহত অবস্থায় আরও দুজনের মৃত্যু হয়। আরও দুই শিক্ষার্থী আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশের মুখপাত্র মাভেলা মাসোন্দো জানান, দুর্ঘটনার সময় মিনিবাসটির চালক একাধিক যানবাহন ওভারটেক করার চেষ্টা করছিলেন। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে মিনিবাসটি একটি লরির সঙ্গে সজোরে ধাক্কা খায়। সংঘর্ষে মিনিবাসটি দুমড়ে-মুচড়ে যায় এবং লরিটির ওপর উঠে যায়।

মাসোন্দো বলেন, এ ঘটনায় ‘অনিচ্ছাকৃত শাস্তিযোগ্য হত্যাকাণ্ড’ সংক্রান্ত একটি মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে। মিনিবাসের চালক আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে লরির চালকের অবস্থা সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি বলে জানান তিনি।

গাউতেং প্রদেশের শিক্ষা বিভাগ জানিয়েছে, নিহত শিক্ষার্থীদের পরিবারকে সহায়তা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে এবং দুর্ঘটনার বিষয়ে পূর্ণাঙ্গ তদন্ত করা হবে।

দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনা একটি দীর্ঘদিনের গুরুতর সমস্যা। দ্রুতগতিতে গাড়ি চালানো, বেপরোয়া ড্রাইভিং এবং সঠিকভাবে যানবাহন রক্ষণাবেক্ষণ না করার কারণে দেশটিতে প্রায়ই মারাত্মক দুর্ঘটনা ঘটে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালে সড়ক দুর্ঘটনায় দেশটিতে ১১ হাজার ৪১৮ জন নিহত হয়েছেন, যা আগের বছরের তুলনায় প্রায় ৬ শতাংশ কম। তবু গড়ে প্রতিদিন ৩১ জন মানুষ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারাচ্ছেন।

সোমবারের দুর্ঘটনাকে ‘মর্মান্তিক’ বলে মন্তব্য করেছেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা। এক বিবৃতিতে তিনি বলেন, দেশের শিশুরাই জাতির সবচেয়ে মূল্যবান সম্পদ। শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে সড়ক আইন কঠোরভাবে মানা এবং শিক্ষার্থী পরিবহনে নিয়োজিত যানবাহন ও সেবাদানকারীদের মান নিশ্চিত করা জরুরি।

এই দুর্ঘটনা আবারও দক্ষিণ আফ্রিকায় শিক্ষার্থীদের নিরাপদ পরিবহন ব্যবস্থা এবং সড়ক নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

সুত্রঃবিবিসি

এই শাখার আরও খবর

এথেন্সে গ্যাস বিস্ফোরণে ৪ মার্কিন নাগরিকসহ নিহত ৬

গ্রিসের রাজধানী এথেন্সের ঐতিহাসিক ও জনপ্রিয় পর্যটন এলাকা প্লাকায় গ্যাস লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণে একটি দোতলা ভবন ধসে অন্তত ছয়জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে চারজন…

মিরপুরে রাড্ডা স্বাস্থ্যসেবা কেন্দ্রে হামলা-ভাঙচুরের নেপথ্যে কী কারণ?

ঢাকার মিরপুরে বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় ব্যাপক উদ্বেগ তৈরি হয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে দুই থেকে আড়াইশো মানুষের একটি…

চুয়েটে নতুন ভিসিকে লাল কার্ড, শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) সদ্য নিয়োগ পাওয়া উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলমকে ‘লাল কার্ড’ দেখিয়ে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। একই সঙ্গে সাবেক উপাচার্য অধ্যাপক…

দক্ষিণ আফ্রিকায় দুই মাসে ১০ নারীর মরদেহ উদ্ধার

দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের পূর্বাঞ্চলীয় একুরহুলেনি এলাকায় গত দুই মাসে ১০ নারীর মরদেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক উদ্বেগ তৈরি হয়েছে। সর্বশেষ শনিবার (২৬ সেপ্টেম্বর) তেম্বিসার ভুসিমুসি এলাকায়…

অসৎ মানুষের হাতে এআই গেলে ১০০ কোটি মানুষের মৃত্যু হতে পারে: বিল গেটস

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের সম্ভাব্য ভয়াবহ ঝুঁকি নিয়ে সতর্ক করেছেন মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস। তার আশঙ্কা, সর্বাধুনিক এআই প্রযুক্তি অসৎ উদ্দেশ্যসম্পন্ন মানুষের হাতে গেলে এমন…

বিদেশি পর্যটক কমছে বাংলাদেশে, ছয় মাসে আগমন কমেছে ২০ শতাংশ

রাজনৈতিক অস্থিরতা, নিরাপত্তা নিয়ে উদ্বেগ এবং পর্যটন অবকাঠামো ও সেবার ঘাটতির কারণে বাংলাদেশে বিদেশি পর্যটকের আগমন ধারাবাহিকভাবে কমছে। চলতি ২০২৬ সালের প্রথম ছয় মাসে দেশে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au