বাংলাদেশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

২৯৮ আসনের নির্বাচনে প্রতিদ্বন্দ্বী ১৯৬৭ জন

  • 2:03 pm - January 21, 2026
  • পঠিত হয়েছে:১৬৯ বার

মেলবোর্ন, ২১ জানুয়ারি-  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের মধ্য দিয়ে প্রতিদ্বন্দ্বিতার চূড়ান্ত চিত্র সামনে এসেছে। মঙ্গলবার শেষ দিনে ২৯৮টি আসনে ৩০৫ জন প্রার্থী তাদের মনোনয়ন প্রত্যাহার করার পর এখন ভোটের মাঠে রয়েছেন মোট ১৯৬৭ জন। বাকি দুটি আসনে আইনি প্রক্রিয়া ও সংশোধিত তফসিল অনুযায়ী প্রার্থী চূড়ান্ত করার কাজ চলমান রয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

বুধবার প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। এর পরদিন বৃহস্পতিবার থেকে শুরু হবে আনুষ্ঠানিক নির্বাচনি প্রচার। নির্বাচন কমিশনের হিসাবে এবার প্রায় ৫০টি রাজনৈতিক দল নির্বাচনে অংশ নিচ্ছে। এর বাইরে শতাধিক স্বতন্ত্র প্রার্থীও বিভিন্ন আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন, যা নির্বাচনের মাঠকে আরও প্রতিযোগিতামূলক করে তুলছে।

নির্বাচন কমিশন জানিয়েছে, প্রচারপর্বে আচরণবিধি প্রতিপালনে তারা কঠোর থাকবে। আগাম প্রচার, পোস্টার-ব্যানার ব্যবহার, শোডাউন কিংবা রাষ্ট্রীয় সুযোগ-সুবিধার অপব্যবহার বরদাস্ত করা হবে না। ইতোমধ্যে আগাম প্রচারের অভিযোগের পরিপ্রেক্ষিতে কয়েকটি রাজনৈতিক দলকে সতর্ক করেছে কমিশন। নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ বলেন, প্রতীক বরাদ্দের পর থেকে আচরণবিধি মানা নিশ্চিত করতে মাঠ প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে সক্রিয় রাখা হবে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং ভোটারদের নির্বিঘ্নে ভোটকেন্দ্রে যাওয়ার পরিবেশ তৈরিতে নানা পদক্ষেপের কথা জানিয়েছে কমিশন। ভোটের পরিবেশ ও সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে বুধবার প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে। একই সঙ্গে সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় কয়েকজন প্রার্থীর জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন।

নির্বাচন বিশ্লেষকদের মতে, প্রার্থিতা প্রত্যাহারের পর প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে নির্বাচনের মূল আমেজ শুরু হবে। প্রচার চলাকালে সহিংসতা, আচরণবিধি লঙ্ঘন এবং অপতথ্য ছড়ানোর আশঙ্কা থাকে। এসব বিষয়ে কমিশন যদি শুরু থেকেই দৃঢ় অবস্থান নেয়, তবে শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা সম্ভব হবে বলে মনে করেন তারা।

আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচন কমিশনের দাবি, অংশগ্রহণমূলক এই নির্বাচনে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট নিশ্চিত করতে তারা শেষ মুহূর্ত পর্যন্ত কঠোর নজরদারি বজায় রাখবে।

এই শাখার আরও খবর

নিজেদের স্বার্থেই রাশিয়ার তেল কেনে ভারত: রুশ রাষ্ট্রদূত

রাশিয়ার তেল ভারত নিজেদের জ্বালানি নিরাপত্তা ও জাতীয় স্বার্থের কথা বিবেচনা করেই কেনে, রাশিয়াকে ইউক্রেন যুদ্ধের অর্থায়নে সহায়তা করার জন্য নয় বলে মন্তব্য করেছেন ভারতে…

ধ্বংসস্তূপে ১০ দিন পর জীবিত মিলল নিখোঁজ নারী

নেপালের ভয়াবহ বন্যায় নিখোঁজ হওয়ার ১০ দিন পর ধ্বংসস্তূপের নিচ থেকে জীবিত উদ্ধার করা হয়েছে চান্দিকা কুমারী শ্রেষ্ঠ নামে এক নারীকে। তাকে মৃত ধরে নিয়ে…

যুদ্ধের নিয়ম বদলে গেছে: ইরানি অধ্যাপক

যুক্তরাষ্ট্রের অবরোধ ও ইরানি জাহাজে হামলা অব্যাহত থাকলে তেহরানের পক্ষ থেকে আরও বড় ধরনের পাল্টা জবাব আসতে পারে বলে মন্তব্য করেছেন ইরানের অধ্যাপক মোস্তাফা খোশচেশম।…

জার্মানির রাজ্য নির্বাচনে কট্টর ডানপন্থি এএফডির ঐতিহাসিক জয়

জার্মানির স্যাক্সনি-আনহাল্ট রাজ্যের নির্বাচনে বড় ধরনের জয় পেয়েছে কট্টর ডানপন্থি দল অলটারনেটিভ ফর জার্মানি (এএফডি)। রোববার অনুষ্ঠিত নির্বাচনের বুথফেরত জরিপে দলটি প্রায় ৪৪ শতাংশ ভোট…

মার্কিন নিষেধাজ্ঞার পরও নেতানিয়াহুকে গ্রেপ্তার করতে চান আইসিসি

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ও চাপের মধ্যেও নিজেদের সিদ্ধান্ত থেকে সরে আসবে না আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। আদালতের প্রেসিডেন্ট তোমোকো আকানে জানিয়েছেন, পরিস্থিতি যাই হোক না কেন,…

ভ্যালেন্সিয়াকে ৫-০ গোলে উড়িয়ে শীর্ষে বার্সেলোনা

লা লিগায় দুর্দান্ত ছন্দ ধরে রেখেছে বার্সেলোনা। পয়েন্ট তালিকার তলানিতে থাকা ভ্যালেন্সিয়াকে তাদেরই মাঠে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে টানা জয়ের ধারা অব্যাহত রেখেছে হ্যান্সি ফ্লিকের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au