বাংলাদেশ

বিএনপি জোট থেকে বেরিয়ে গেল নাগরিক ঐক্য, এককভাবে নির্বাচনের ঘোষণা

  • 7:00 pm - January 21, 2026
  • পঠিত হয়েছে:১৫৭ বার
বিএনপি জোট থেকে বেরিয়ে গেল নাগরিক ঐক্য। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২১ জানুয়ারি- বিএনপির নেতৃত্বাধীন জোট থেকে সরে যাওয়ার ঘোষণা দিয়েছে মাহমুদুর রহমান মান্নার দল নাগরিক ঐক্য। একই সঙ্গে আসন্ন নির্বাচনে ১১টি আসনে এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্তের কথাও জানিয়েছে দলটি। বুধবার ২১ জানুয়ারি এই সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে জানানো হয়।

এর আগে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি আসন সমঝোতা না হওয়ায় জোট ছেড়ে এককভাবে নির্বাচনে যাওয়ার ঘোষণা দেয়। সেই ধারাবাহিকতায় এবার নাগরিক ঐক্যও জোট ছাড়ার পথে হাঁটল। দলটির নেতারা বলছেন, দীর্ঘ আলোচনা ও সমঝোতার চেষ্টা সত্ত্বেও বিএনপির পক্ষ থেকে প্রয়োজনীয় ছাড় না পাওয়ায় এই সিদ্ধান্ত নিতে হয়েছে।

নাগরিক ঐক্যের জোট ছাড়ার মূল কারণ হিসেবে উঠে এসেছে বগুড়া-২ আসনের বিষয়টি। ওই আসনে মাহমুদুর রহমান মান্না নিজে নির্বাচন করতে আগ্রহী থাকলেও বিএনপি শেষ পর্যন্ত ধানের শীষ প্রতীকে নেতা শাহে আলমকে মনোনয়ন দেয়। শেষ মুহূর্ত পর্যন্ত মনোনয়ন প্রত্যাহারের দাবি জানানো হলেও তা মানা হয়নি। এতে দুই দলের মধ্যে দূরত্ব আরও বেড়ে যায়।

এই পরিস্থিতিতে মাহমুদুর রহমান মান্না বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে একাধিকবার যোগাযোগ করেন। তবে আলোচনায় কোনও সমাধান না আসায় সোমবার ১৯ জানুয়ারি জরুরি সংবাদ সম্মেলন ডেকে তিনি এককভাবে নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত ঘোষণা করেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না ঢাকা-১৮ এবং বগুড়া-২ আসনে প্রার্থী হবেন। এ ছাড়া আরও ৯টি আসনে দলটির প্রার্থীরা নির্বাচনে অংশ নেবেন। সব মিলিয়ে ১১টি আসনে এককভাবে প্রতিদ্বন্দ্বিতার প্রস্তুতি নিচ্ছে নাগরিক ঐক্য।

দলের নেতারা বলছেন, রাজনৈতিক অবস্থান ও আদর্শের প্রশ্নে কোনও আপস না করেই তারা ভোটের মাঠে থাকতে চান। জোট রাজনীতিতে সম্মান ও ন্যায্যতার অভাব থাকলে ভবিষ্যতে সেই পথ ধরে থাকা কঠিন বলেও মন্তব্য করেন তারা।

এই শাখার আরও খবর

ধ্বংসস্তূপে ১০ দিন পর জীবিত মিলল নিখোঁজ নারী

নেপালের ভয়াবহ বন্যায় নিখোঁজ হওয়ার ১০ দিন পর ধ্বংসস্তূপের নিচ থেকে জীবিত উদ্ধার করা হয়েছে চান্দিকা কুমারী শ্রেষ্ঠ নামে এক নারীকে। তাকে মৃত ধরে নিয়ে…

যুদ্ধের নিয়ম বদলে গেছে: ইরানি অধ্যাপক

যুক্তরাষ্ট্রের অবরোধ ও ইরানি জাহাজে হামলা অব্যাহত থাকলে তেহরানের পক্ষ থেকে আরও বড় ধরনের পাল্টা জবাব আসতে পারে বলে মন্তব্য করেছেন ইরানের অধ্যাপক মোস্তাফা খোশচেশম।…

জার্মানির রাজ্য নির্বাচনে কট্টর ডানপন্থি এএফডির ঐতিহাসিক জয়

জার্মানির স্যাক্সনি-আনহাল্ট রাজ্যের নির্বাচনে বড় ধরনের জয় পেয়েছে কট্টর ডানপন্থি দল অলটারনেটিভ ফর জার্মানি (এএফডি)। রোববার অনুষ্ঠিত নির্বাচনের বুথফেরত জরিপে দলটি প্রায় ৪৪ শতাংশ ভোট…

মার্কিন নিষেধাজ্ঞার পরও নেতানিয়াহুকে গ্রেপ্তার করতে চান আইসিসি

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ও চাপের মধ্যেও নিজেদের সিদ্ধান্ত থেকে সরে আসবে না আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। আদালতের প্রেসিডেন্ট তোমোকো আকানে জানিয়েছেন, পরিস্থিতি যাই হোক না কেন,…

ভ্যালেন্সিয়াকে ৫-০ গোলে উড়িয়ে শীর্ষে বার্সেলোনা

লা লিগায় দুর্দান্ত ছন্দ ধরে রেখেছে বার্সেলোনা। পয়েন্ট তালিকার তলানিতে থাকা ভ্যালেন্সিয়াকে তাদেরই মাঠে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে টানা জয়ের ধারা অব্যাহত রেখেছে হ্যান্সি ফ্লিকের…

আগে ‘শিবির’, এখন ‘ছাত্রলীগ’: বদলায়নি ট্যাগিংয়ের রাজনীতি

বাংলাদেশের রাজনীতিতে কোনো ব্যক্তিকে রাজনৈতিক দল, সংগঠন বা মতাদর্শের সঙ্গে যুক্ত করে চিহ্নিত করার প্রবণতা দীর্ঘদিনের। সময়ের সঙ্গে রাজনৈতিক পরিস্থিতি ও ক্ষমতার সমীকরণ বদলালেও এই…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au