সর্বশেষ

সিলেটকে হারিয়ে বিপিএলে ফাইনালে রাজশাহী

  • 5:59 am - January 22, 2026
  • পঠিত হয়েছে:১৯২ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২২ জানুয়ারি-বড় লক্ষ্য তাড়ায় শুরুতেই পিছিয়ে পড়ে সিলেট টাইটান্স। ওপেনার জাকির হাসান ও তিনে নামা আরিফুল ইসলাম দ্রুত ফিরলে চাপে পড়ে দল। সেই চাপ সামলে পারভেজ ইমন ও স্যাম বিলিংস দলকে ম্যাচে ফিরিয়েছিলেন। তবে তাদের বিদায়ের পর আর কেউই সুবিধা করতে পারেননি। তাতে ১২ রানের জয়ে ফাইনালের টিকিট কেটেছে রাজশাহী ওয়ারিয়র্স।

মিরপুরে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৬৫ রান করে রাজশাহী ওয়ারিয়র্স। দলের হয়ে সর্বোচ্চ অপরাজিত ৪৫ রান করেন কেন উইলিয়ামসন। জবাবে খেলতে নেমে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৫৩ রানের বেশি করতে পারেনি রাজশাহী।

ব্যাটিংয়ে শুরুটা ভালো করতে পারেনি সিলেট। ৭ রানে ২ উইকেট হারায় তারা। এরপর দলের হাল ধরেন ইমন ও বিলিংস। ইমন ৪৮ রান করেছেন। আর বিলিংসের ব্যাট থেকে এসেছে ৩৭ রান। এই দুজনের বিদায়ের পর চাপে পড়ে সিলেট।

চাপের সময় উইকেটে এসে দারুণ শুরু করেন আফিফ। তবে ১২ বলে ২১ রানের বেশি করতে পারেননি তিনি। শেষদিকে মিরাজ, ওকসরা চেষ্টা করেছেন। তবে সমীকরণ মেলাতে পারেননি।

এর আগে রাজশাহীর হয়ে আক্রমণাত্মক শুরু করেন তামিম ও ফারহান। ২৬ রান করে ফারহান ফিরলে ভাঙে ৪১ রানের উদ্বোধনী জুটি। আরেক ওপেনার তামিম করেছেন ১৫ বলে ৩২ রান।

দুই ওপেনারের বিদায়ের পর দ্রুতই সাজঘরে ফেরেন নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম ও এসএম মেহেরব। ৮০ রানে ৫ উইকেট হারানোর পর দলের হাল ধরেন উইলিয়ামসন ও নিশাম।

দুজনে মিলে ৭৭ রানের জুটিতে রাজশাহীকে ম্যাচে ফেরান। উইলিয়ামসন করেছেন ৩৮ বলে অপরাজিত ৪৫ রান। আর নিশামের ব্যাট থেকে এসেছে ২৬ বলে ৪৪ রান।

এই শাখার আরও খবর

নোয়াখালীতে সাংবাদিকের ওপর হামলা, হত্যার হুমকি সাংবাদিক ও ভাগিনাকে

নোয়াখালীর চাটখিলে এসএ টিভির সাবেক জ্যেষ্ঠ প্রতিবেদক এস কে সৌরভের ওপর হামলার অভিযোগ উঠেছে। ভাগিনার সঙ্গে এক মোটরসাইকেল চালকের বিরোধের জেরে ১৫ থেকে ২০ জনের…

ঢাকায় নেওয়ার পথে অ্যাম্বুলেন্সে মারা গেলেন তরুণ ক্রিকেটার হৃদয়

উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হচ্ছিল চট্টগ্রাম বিভাগ অনূর্ধ্ব-১৮ দলের ক্রিকেটার মেহেদী হাসান হৃদয়কে। তবে রাজধানীতে পৌঁছানোর আগেই অ্যাম্বুলেন্সে শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। অ্যাকিউট মায়েলয়েড…

বিক্ষোভ-সহিংসতা মোকাবিলায় ফ্রান্সে ৭০ হাজার পুলিশ মোতায়েন

ফ্রান্সজুড়ে বিক্ষোভ ও সম্ভাব্য সহিংসতা নিয়ন্ত্রণে ৭০ হাজার পুলিশ সদস্য মোতায়েন করেছে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সরকার। শনিবারের বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে ২৪ অক্টোবর থেকে দেশটির…

খুলনায় ওয়ার্ড যুবদল সভাপতিকে পেছন থেকে গুলি, অবস্থা সংকটাপন্ন

খুলনার তেরখাদায় ওয়ার্ড যুবদল সভাপতি রামীম বিশ্বাসকে পেছন থেকে গুলি করেছে দুর্বৃত্তরা। এতে তাঁর পাঁজরে গুলি বিদ্ধ হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাঁকে খুলনা মেডিকেল কলেজ…

বাংলাদেশ: রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে আওয়ামী লীগ

গুজব, জল্পনা ও নানা রাজনৈতিক সমীকরণের মধ্যে বাংলাদেশের রাজনীতি আবর্তিত হচ্ছে শেখ হাসিনা ও আওয়ামী লীগকে ঘিরে। দলটিকে বাইরে রেখে রাজনৈতিক স্থিতিশীলতা, অর্থনৈতিক পুনরুদ্ধার ও…

যুক্তরাষ্ট্র সফরের পর সেন্ট মার্টিনের গভীর সমুদ্রে সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান

অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রে দুই সপ্তাহের দীর্ঘ সফর শেষে দেশে ফেরার দুই দিন পর সেন্ট মার্টিন দ্বীপের কাছের গভীর সমুদ্রে যান বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au