সর্বশেষ

নারী ফুটবলে ভারতকে পেছনে ফেলেছে বাংলাদেশ

  • 6:15 am - January 22, 2026
  • পঠিত হয়েছে:২০৪ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২২ জানুয়ারি-থাইল্যান্ডে চলমান নারী ফুটসাল সাফ চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে যাচ্ছে বাংলাদেশ। এবার সাবিনা খাতুনরা ৬-৩ গোলে হারাল শ্রীলঙ্কাকে। এই জয়ে ভারতকে টপকে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে বাংলাদেশ নারী দল। চার ম্যাচ খেলে তাদের অর্জন সর্বোচ্চ ১০ পয়েন্ট। তাদের সমান ম্যাচ খেলে ভারতের অর্জন ৯ পয়েন্ট।

শ্রীলঙ্কাকে হারানোর আগে নেপালের বিপক্ষে ৩-০ ও ভারতের বিপক্ষে ৩-১ গোলে জিতেছে বাংলাদেশের মেয়েরা। এর মধ্যে ভুটানের বিপক্ষে ৩-৩ গোলে ড্র করে তারা। আজ বাংলাদেশ ও পাকিস্তান পরস্পরের মুখোমুখি হবে।

ব্যাংককের ননথাবুরি স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে জোড়া গোল করে বাংলাদেশকে বড় জয় এনে দেন অধিনায়ক সাবিনা খাতুন ও কৃষ্ণা রানি। একটি করে গোল করেন মাতসুশিমা সুমাইয়া ও মাসুরা পারভীন। তবে মাঠের লড়াইয়ে লঙ্কানদের শুরুটা ছিল দারুণ। প্রথমে দুই গোল করে এগিয়ে যায় তারা।

বাংলাদেশ অধিনায়ক সাবিনা খাতুনের জোড়া গোলে ম্যাচে ২-২ সমতায় ফেরে বাংলাদেশ। এই দুই গোলের জোগানদাতা ছিলেন কৃষ্ণা রানি। পরে কৃষ্ণা নিজেও জোড়া গোল উপহার দেন। সাবিনার কর্নার থেকে সুমাইয়ার জোরালো শটে ৩-১ গোলে এগিয়ে বাংলাদেশ। এরপর ম্যাচের শেষ পাঁচ মিনিটে আরো তিন গোল আদায় করে তারা। খেলার শেষ বাঁশি বাজার আগ মুহূর্তে একটি গোল করে হারের ব্যবধান কমায় শ্রীলঙ্কা।

মূলত সাবিনা-কৃষ্ণাদের গতি, স্কিল ও অভিজ্ঞতার কাছে হেরেছে শ্রীলঙ্কার মেয়েরা। থাইল্যান্ডে সাফ নারী ও পুরুষ ফুটসালে সাতটি দল খেলছে। প্রত্যেকে ছয়টি করে ম্যাচ খেলবে। পয়েন্ট টেবিলের শীর্ষ দল চ্যাম্পিয়ন হবে।

এই শাখার আরও খবর

নোয়াখালীতে সাংবাদিকের ওপর হামলা, হত্যার হুমকি সাংবাদিক ও ভাগিনাকে

নোয়াখালীর চাটখিলে এসএ টিভির সাবেক জ্যেষ্ঠ প্রতিবেদক এস কে সৌরভের ওপর হামলার অভিযোগ উঠেছে। ভাগিনার সঙ্গে এক মোটরসাইকেল চালকের বিরোধের জেরে ১৫ থেকে ২০ জনের…

ঢাকায় নেওয়ার পথে অ্যাম্বুলেন্সে মারা গেলেন তরুণ ক্রিকেটার হৃদয়

উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হচ্ছিল চট্টগ্রাম বিভাগ অনূর্ধ্ব-১৮ দলের ক্রিকেটার মেহেদী হাসান হৃদয়কে। তবে রাজধানীতে পৌঁছানোর আগেই অ্যাম্বুলেন্সে শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। অ্যাকিউট মায়েলয়েড…

বিক্ষোভ-সহিংসতা মোকাবিলায় ফ্রান্সে ৭০ হাজার পুলিশ মোতায়েন

ফ্রান্সজুড়ে বিক্ষোভ ও সম্ভাব্য সহিংসতা নিয়ন্ত্রণে ৭০ হাজার পুলিশ সদস্য মোতায়েন করেছে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সরকার। শনিবারের বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে ২৪ অক্টোবর থেকে দেশটির…

খুলনায় ওয়ার্ড যুবদল সভাপতিকে পেছন থেকে গুলি, অবস্থা সংকটাপন্ন

খুলনার তেরখাদায় ওয়ার্ড যুবদল সভাপতি রামীম বিশ্বাসকে পেছন থেকে গুলি করেছে দুর্বৃত্তরা। এতে তাঁর পাঁজরে গুলি বিদ্ধ হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাঁকে খুলনা মেডিকেল কলেজ…

বাংলাদেশ: রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে আওয়ামী লীগ

গুজব, জল্পনা ও নানা রাজনৈতিক সমীকরণের মধ্যে বাংলাদেশের রাজনীতি আবর্তিত হচ্ছে শেখ হাসিনা ও আওয়ামী লীগকে ঘিরে। দলটিকে বাইরে রেখে রাজনৈতিক স্থিতিশীলতা, অর্থনৈতিক পুনরুদ্ধার ও…

যুক্তরাষ্ট্র সফরের পর সেন্ট মার্টিনের গভীর সমুদ্রে সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান

অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রে দুই সপ্তাহের দীর্ঘ সফর শেষে দেশে ফেরার দুই দিন পর সেন্ট মার্টিন দ্বীপের কাছের গভীর সমুদ্রে যান বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au