বাংলাদেশ

নির্বাচনের আগেই একটি দল মানুষকে ঠকাচ্ছে : তারেক রহমান

  • 7:38 pm - January 22, 2026
  • পঠিত হয়েছে:১৯৪ বার
নির্বাচনের আগেই একটি দল মানুষকে ঠকাচ্ছে: তারেক রহমান। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২২ জানুয়ারি- নির্বাচনের আগেই একটি দল মানুষকে ঠকাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, ভোটের জন্য ধর্মকে ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে, যা মুসলমানদের শিরকের পথে ঠেলে দিচ্ছে। একই সঙ্গে ক্ষমতায় গেলে দেশের প্রত্যেক মানুষকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তোলার অঙ্গীকার করেন তিনি।

বৃহস্পতিবার ২০ জানুয়ারি দুপুরে সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপির ধানের শীষ প্রতীকের প্রথম জনসভায় এসব কথা বলেন তারেক রহমান। তিনি উপস্থিত জনতার উদ্দেশে বলেন, এই দুনিয়ার মালিক একমাত্র আল্লাহ তাআলা। বেহেশত, দোজখ সবকিছুর মালিকও তিনি। অথচ একটি দল ভোটের জন্য বেহেশতের টিকিট দেওয়ার কথা বলছে। তার ভাষায়, নির্বাচনের আগেই তারা মানুষকে ঠকাচ্ছে এবং ধর্মপ্রাণ মানুষদের ভুল পথে ঠেলে দিচ্ছে।

জনসভায় তারেক রহমান বলেন, লাখ লাখ মানুষ আজ এই মাঠে সমবেত হয়েছেন। এই পরিবেশ এবং মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে গিয়ে হাজার হাজার মানুষ জীবন দিয়েছেন। গত ১৫ বছরে ইলিয়াস আলী গুম হয়েছেন, বিএনপি হারিয়েছে জুনাইদ ও দিনারকে। তিনি অভিযোগ করেন, বিএনপির লাখ লাখ নেতা-কর্মী খুন, মামলা ও নানা ধরনের হয়রানির শিকার হয়েছেন। ফ্যাসিবাদী শাসনামলে উন্নয়নের নামে মানুষ শুধু লুটপাটই দেখেছে বলে মন্তব্য করেন তিনি।

উন্নয়নের দাবির সমালোচনা করে তিনি একটি উদাহরণ তুলে ধরেন। বলেন, ২০০৫ সালে বন্যার সময় সুনামগঞ্জে আসতে তার সময় লেগেছিল মাত্র পাঁচ ঘণ্টা, আর এখন সেই পথ পাড়ি দিতে দশ ঘণ্টা লাগে। তার ভাষায়, এত সময় তো লন্ডন যেতেও লাগে না। তিনি বলেন, তথাকথিত নির্বাচনের মাধ্যমে শুধু ভোটাধিকার বা কথা বলার অধিকারই কেড়ে নেওয়া হয়নি, উন্নয়নের নামে দেশের অর্থও বিদেশে পাচার করা হয়েছে।

তারেক রহমান বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষ বিজয়ী হলে স্বৈরাচারমুক্ত দেশে গণতন্ত্রের যাত্রা শুরু হবে। বিএনপি দেশের বর্তমান অবস্থার পরিবর্তন করতে চায় উল্লেখ করে তিনি বলেন, কৃষক কার্ডের মাধ্যমে কৃষকের পাশে দাঁড়ানো হবে। ফ্যামিলি কার্ডের মাধ্যমে দেশের প্রতিটি পরিবারের নারী ও পুরুষকে স্বাবলম্বী করে গড়ে তোলা হবে। বেকারদের আর বেকার থাকতে দেওয়া হবে না, তাদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।

জনসভায় তিনি স্লোগান তোলেন, করবো কাজ, গড়বো দেশ সবার আগে বাংলাদেশ। এ জন্য সবাইকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান। তিনি আরও বলেন, শহীদ জিয়াউর রহমানের সময় খাল খনন কর্মসূচি শুরু হয়েছিল। বিএনপি আবারও সেই কর্মসূচি চালু করতে চায়। এতে কৃষকরা উপকৃত হবেন এবং উজান থেকে পানি ছেড়ে দিলেও দেশ বন্যায় ভেসে যাবে না বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

শেষে তারেক রহমান বলেন, বিএনপির অবস্থান সবসময় পরিষ্কার। দিল্লি নয়, পিণ্ডি নয়, নয় অন্য দেশ, সবার আগে বাংলাদেশ। টেক ব্যাক বাংলাদেশ।

এই শাখার আরও খবর

জার্মানির রাজ্য নির্বাচনে কট্টর ডানপন্থি এএফডির ঐতিহাসিক জয়

জার্মানির স্যাক্সনি-আনহাল্ট রাজ্যের নির্বাচনে বড় ধরনের জয় পেয়েছে কট্টর ডানপন্থি দল অলটারনেটিভ ফর জার্মানি (এএফডি)। রোববার অনুষ্ঠিত নির্বাচনের বুথফেরত জরিপে দলটি প্রায় ৪৪ শতাংশ ভোট…

মার্কিন নিষেধাজ্ঞার পরও নেতানিয়াহুকে গ্রেপ্তার করতে চান আইসিসি

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ও চাপের মধ্যেও নিজেদের সিদ্ধান্ত থেকে সরে আসবে না আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। আদালতের প্রেসিডেন্ট তোমোকো আকানে জানিয়েছেন, পরিস্থিতি যাই হোক না কেন,…

ভ্যালেন্সিয়াকে ৫-০ গোলে উড়িয়ে শীর্ষে বার্সেলোনা

লা লিগায় দুর্দান্ত ছন্দ ধরে রেখেছে বার্সেলোনা। পয়েন্ট তালিকার তলানিতে থাকা ভ্যালেন্সিয়াকে তাদেরই মাঠে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে টানা জয়ের ধারা অব্যাহত রেখেছে হ্যান্সি ফ্লিকের…

আগে ‘শিবির’, এখন ‘ছাত্রলীগ’: বদলায়নি ট্যাগিংয়ের রাজনীতি

বাংলাদেশের রাজনীতিতে কোনো ব্যক্তিকে রাজনৈতিক দল, সংগঠন বা মতাদর্শের সঙ্গে যুক্ত করে চিহ্নিত করার প্রবণতা দীর্ঘদিনের। সময়ের সঙ্গে রাজনৈতিক পরিস্থিতি ও ক্ষমতার সমীকরণ বদলালেও এই…

দুই মামলায় চিন্ময়ের জামিন হলেও মুক্তি মিলছে না

সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী দুই মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন। তবে তাঁর বিরুদ্ধে আরও মামলা থাকায় আপাতত কারামুক্তি মিলছে না বলে…

দুর্গোৎসবের আবহে সিডনিতে ‘দশেরা এক্সিবিশন’, এক ছাদের নিচে মিলবে দেশীয় ফ্যাশনের বৈচিত্র্য

শতদল তালুকদার, সিডনি: প্রবাসের মাটিতে বাঙালি ও দক্ষিণ এশীয় সংস্কৃতির ঐতিহ্য, নান্দনিকতা এবং উৎসবের আবহকে আরও বর্ণিল করে তুলতে সিডনির গ্রানভিল সেন্টারে অনুষ্ঠিত হতে যাচ্ছে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au