সর্বশেষ

ভাইরাল বিয়ের ছবি নিয়ে ধোঁয়াশা, যা জানালেন ধানুশ-ম্রুণাল

  • 3:12 pm - January 26, 2026
  • পঠিত হয়েছে:১৭৪ বার

মেলবোর্ন, ২৬ জানুয়ারি- বেশ কিছু দিন ধরেই বিয়ের গুঞ্জন শোনা যাচ্ছে— আসছে ফেব্রুয়ারিতেই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতা ধানুশ ও অভিনেত্রী ম্রুণাল ঠাকুর। ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে নাকি চারহাত এক হতে চলেছে এ তারকা জুটির। সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে এমন গুঞ্জনে পানি ঢেলেছেন এ তারা।

সামাজিক মাধ্যমে নেটিজেনদের বিয়ের গুঞ্জনের মাঝে একটি পোস্টে ম্রুণাল লিখেছেন—‘স্থির, উজ্জ্বল ও অটল’। এই ইঙ্গিতবাহী পোস্টের মাধ্যমেই বিয়ের গুঞ্জনে পানি ঢেলেছেন তিনি। বুঝিয়ে দেন যে, এই খবর একেবারেই ভিত্তিহীন।

অন্যদিকে গণমাধ্যমের এক সাক্ষাৎকারে বিয়ের বিষয়টি এড়িয়ে যান অভিনেতা ধানুশ। তিনি বলেছেন—এটি একেবারেই ভুয়া খবর।

গণমাধ্যম সূত্রে জানা গেছে, সম্প্রতি সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে ভাইরাল হয়েছে ধানুশ-ম্রুণালের বিয়ের ছবি। তাদের ঘিরে দীর্ঘদিন ধরে চলা বিয়ের ফিসফাসে প্রশ্ন উঠেছে— তাহলে কি সত্যি সত্যিই সবাইকে চমকে দিয়ে চুপিসারে সাতপাকে বাঁধা পড়লেন এ তারকা জুটি?

ভাইরাল হওয়া সেই ছবিতে দেখা গেছে, বর ও কনের সাজে ধানুশ ও ম্রুণাল। সোনালি পাড়ের সাদা কেরালা কটনের পোশাক পরেছেন অভিনেতা ধানুশ। অন্যদিকে কাঞ্জিভরম ও গহনায় সেজে আছেন ম্রুণাল। দক্ষিণী রীতি মেনে তাদের বিয়ে করতে দেখা যায়।

তাদের বিয়ের আসরের সেই ছবিতে আরও দেখা যায়, দক্ষিণী ইন্ডাস্ট্রির একাধিক তারকার উপস্থিতি। সেই ছবির ক্যাপশনে লেখা ছিল— ‘চারহাত এক হলো ম্রুণাল-ধানুশের।

চেন্নাইতে বসেছিল তাদের বিয়ের আসর। আত্মীয়-বন্ধু ও ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে চারহাত এক হয়েছে। যেহেতু বিনোদন দুনিয়ার এ দুই তারকাকে নিয়ে বহুদিন ধরেই বিয়ের গুঞ্জন চলছে, তাই প্রথমে অনেকেই এ ছবি দেখে আশ্বস্ত হয়েছিলেন।

এই শাখার আরও খবর

বাংলাদেশের ‘জুলাই শহীদ’ গেজেটে অনিয়ম, বাখের আলী ‘কবির’ হলেন যেভাবে

মেলবোর্ন, ২৩ জুলাই:  বাংলাদেশ সরকারের প্রকাশিত ‘জুলাই শহীদ’ গেজেট নিয়ে একাধিক প্রশ্ন তুলেছে ফ্রিল্যান্স সাংবাদিক ও অবসরপ্রাপ্ত কয়েকজন পুলিশ কর্মকর্তার সমন্বয়ে গঠিত অনানুষ্ঠানিক জোট MARK&AUA।…

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলার দাবি, তদন্ত চলছে

মেলবোর্ন, ২৩ জুলাই: ইরানের হরমুজ প্রণালিতে অবস্থিত কৌশলগত গুরুত্বপূর্ণ লারাক দ্বীপে মার্কিন বাহিনী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে দাবি করেছে দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম। বুধবার…

ইংল্যান্ডে বাড়ছে কম বয়সী নারীদের টাইপ-২ ডায়াবেটিস, উদ্বেগ বিশেষজ্ঞদের

মেলবোর্ন, ২৩ জুলাই: ইংল্যান্ডে ২০ থেকে ২৯ বছর বয়সী নারীদের মধ্যে টাইপ-২ ডায়াবেটিসের হার উদ্বেগজনকভাবে বাড়ছে বলে সতর্ক করেছেন ইম্পেরিয়াল কলেজ লন্ডনের গবেষকরা। তাদের মতে,…

অনশন ভাঙতে যে শর্ত দিলেন সোনম ওয়াংচুক

মেলবোর্ন, ২৩ জুলাই: প্রশ্নফাঁসের প্রতিবাদে আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে কোনো ধরনের আইনগত বা প্রতিশোধমূলক ব্যবস্থা নেওয়া হবে না, এমন স্পষ্ট নিশ্চয়তা পেলেই অনশন ভাঙবেন বলে জানিয়েছেন…

কেট রানী হলে তাকে প্রণাম করতে হবে মেগানকে, দাবি রাজপরিবার বিশেষজ্ঞের

মেলবোর্ন, ২৩ জুলাই: ব্রিটিশ রাজ পরিবারের সদস্য মেগান মার্কেল ও তার ননদ প্রিন্সেস ক্যাথরিনের দীর্ঘ দিনের শীতল সম্পর্ক ভবিষ্যতে আরও তিক্ত হতে পারে বলে দাবি…

শিশুদের অতিরিক্ত স্ক্রিন ব্যবহার কি সত্যিই মস্তিষ্কের ক্ষতি করে? গবেষণায় উঠে এসেছে ভিন্ন চিত্র

মেলবোর্ন, ২৩ জুলাই: স্মার্টফোন, ট্যাবলেট, ভিডিও গেম ও সামাজিক যোগাযোগ মাধ্যম এখন শিশুদের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। তবে দীর্ঘদিন ধরেই অভিভাবকদের মধ্যে একটি প্রশ্ন ঘুরপাক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au