সর্বশেষ

জ্যাকলিনের প্রেমে অন্ধ প্রতারক, ৮৩০০ কোটির অফার!

  • 9:25 pm - February 01, 2026
  • পঠিত হয়েছে:১২২ বার

মেলবোর্ন, ১ ফেব্রুয়ারি- অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজ ও সুকেশ চন্দ্রশেখরের সম্পর্ক নিয়ে বলিউডে জল্পনা বহুদিনের। যদিও তার মন গলাতে একের পর এক উপহার দিয়েও বারবার প্রত্যাখ্যাত হয়েছেন সুকেশ। তবে ভারতীয় গণমাধ্যমের খবর, এবার নাকি অভিনেত্রীকে ৮ হাজার ৩০০ কোটি টাকার উপহার দিতে চলেছেন দেশটির কারাগারে থাকা বিভিন্ন মামলায় অভিযুক্ত এই প্রতারক।

এর আগেও কখনো পারস্যের বিড়াল, কখনো দামি ঘোড়া, কখনো আঙুর ক্ষেত বা প্রমোদতরী উপহার দিয়ে জ্যাকলিনকে খুশি করতে প্রচুর অর্থ ব্যয় করেছেন সুকেশ। এতকিছুর পরও নাকি অভিনেত্রীর থেকে কখনো ইতিবাচক সাড়া পাননি। উলটো আদালতে সুকেশের বিরুদ্ধে তাকে অকারণ উত্যক্ত করার অভিযোগ করেছিলেন জ্যাকলিন। তিনি আরও দাবি করেছিলেন, তিনি নাকি সুকেশের দেওয়া কোনো উপহারই গ্রহণ করেননি।
এবার খবর রটেছে, ২০০ কোটি টাকার প্রতারণায় অভিযুক্ত সুকেশ নাকি অভিনেত্রীকে নতুন উপহার দেওয়ার ব্যবস্থা করতে যাচ্ছেন। শোনা যাচ্ছে, কারাগারে বসেই চিঠি লিখেছেন আইপিএল ফ্র্যাঞ্চাইজি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মালিকানাপ্রাপ্ত সংস্থাকে। তিনি ৮ হাজার ৩০০ কোটির বিনিময়ে ওই দলকে কিনে নিতে চান। সবটাই নাকি করছেন ‘প্রেমিকা’ জ্যাকলিনের জন্য। বেঙ্গালুরুর দলকে তিনি নিজের ‘ঘরের দল’ বলেও উল্লেখ করেন।

এ খবর ছড়াতেই নতুন করে সংবাদ শিরোনামে উঠে এসেছে সুকেশ-জ্যাকলিনের সম্পর্ক।

এই শাখার আরও খবর

বাংলাদেশের ‘জুলাই শহীদ’ গেজেটে অনিয়ম, বাখের আলী ‘কবির’ হলেন যেভাবে

মেলবোর্ন, ২৩ জুলাই:  বাংলাদেশ সরকারের প্রকাশিত ‘জুলাই শহীদ’ গেজেট নিয়ে একাধিক প্রশ্ন তুলেছে ফ্রিল্যান্স সাংবাদিক ও অবসরপ্রাপ্ত কয়েকজন পুলিশ কর্মকর্তার সমন্বয়ে গঠিত অনানুষ্ঠানিক জোট MARK&AUA।…

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলার দাবি, তদন্ত চলছে

মেলবোর্ন, ২৩ জুলাই: ইরানের হরমুজ প্রণালিতে অবস্থিত কৌশলগত গুরুত্বপূর্ণ লারাক দ্বীপে মার্কিন বাহিনী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে দাবি করেছে দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম। বুধবার…

ইংল্যান্ডে বাড়ছে কম বয়সী নারীদের টাইপ-২ ডায়াবেটিস, উদ্বেগ বিশেষজ্ঞদের

মেলবোর্ন, ২৩ জুলাই: ইংল্যান্ডে ২০ থেকে ২৯ বছর বয়সী নারীদের মধ্যে টাইপ-২ ডায়াবেটিসের হার উদ্বেগজনকভাবে বাড়ছে বলে সতর্ক করেছেন ইম্পেরিয়াল কলেজ লন্ডনের গবেষকরা। তাদের মতে,…

অনশন ভাঙতে যে শর্ত দিলেন সোনম ওয়াংচুক

মেলবোর্ন, ২৩ জুলাই: প্রশ্নফাঁসের প্রতিবাদে আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে কোনো ধরনের আইনগত বা প্রতিশোধমূলক ব্যবস্থা নেওয়া হবে না, এমন স্পষ্ট নিশ্চয়তা পেলেই অনশন ভাঙবেন বলে জানিয়েছেন…

কেট রানী হলে তাকে প্রণাম করতে হবে মেগানকে, দাবি রাজপরিবার বিশেষজ্ঞের

মেলবোর্ন, ২৩ জুলাই: ব্রিটিশ রাজ পরিবারের সদস্য মেগান মার্কেল ও তার ননদ প্রিন্সেস ক্যাথরিনের দীর্ঘ দিনের শীতল সম্পর্ক ভবিষ্যতে আরও তিক্ত হতে পারে বলে দাবি…

শিশুদের অতিরিক্ত স্ক্রিন ব্যবহার কি সত্যিই মস্তিষ্কের ক্ষতি করে? গবেষণায় উঠে এসেছে ভিন্ন চিত্র

মেলবোর্ন, ২৩ জুলাই: স্মার্টফোন, ট্যাবলেট, ভিডিও গেম ও সামাজিক যোগাযোগ মাধ্যম এখন শিশুদের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। তবে দীর্ঘদিন ধরেই অভিভাবকদের মধ্যে একটি প্রশ্ন ঘুরপাক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au