বিশ্ব

পারমাণবিক অস্ত্র বর্জনে আলোচনায় তেহরান, আশাবাদী ট্রাম্প

  • 2:34 pm - February 01, 2026
  • পঠিত হয়েছে:১৯০ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ১ ফেব্রুয়ারি- ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে গুরুত্বের সঙ্গে আলোচনা করছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি আশা প্রকাশ করেছেন, আলোচনার মাধ্যমে তেহরান পারমাণবিক অস্ত্র বর্জনে সম্মত হবে।

রোববার (১ ফেব্রুয়ারি) প্রেসিডেন্টের সরকারি বিমান এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এ কথা বলেন। এক সাংবাদিক ইরান বিষয়ে তার সর্বশেষ ভাবনার কথা জানতে চাইলে শুরুতে তিনি মন্তব্য করতে অনিচ্ছা প্রকাশ করেন। পরে তিনি বলেন, যুক্তরাষ্ট্র ইতোমধ্যে মধ্যপ্রাচ্যে উল্লেখযোগ্য পরিমাণ সামরিক সরঞ্জাম পাঠিয়েছে। তার মতে, এই প্রেক্ষাপটে তিনি আশা করছেন ইরান এমন আলোচনায় যুক্ত হবে, যার ফলাফল ওয়াশিংটনের কাছে গ্রহণযোগ্য হবে।

ট্রাম্প বলেন, ইরান চাইলে একটি সন্তোষজনক চুক্তি করা সম্ভব, যেখানে পারমাণবিক অস্ত্রের কোনো স্থান থাকবে না। তিনি বলেন, “তাদের এটি করা উচিত। তবে তারা শেষ পর্যন্ত সে পথে যাবে কি না, আমি জানি না।” একই সঙ্গে তিনি যোগ করেন, ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করছে এবং তা গুরুত্বের সঙ্গেই করছে।

এ সময় সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমানের সাম্প্রতিক মন্তব্য নিয়েও প্রশ্ন করা হয় ট্রাম্পকে। গত শুক্রবার যুক্তরাষ্ট্রে এক বৈঠকে প্রিন্স খালিদ বলেন, ট্রাম্প তার হুমকি অনুযায়ী এখন যদি ইরানে হামলা না চালান, তাহলে ইরানের সরকার আরও শক্তিশালী হয়ে উঠতে পারে।

এই মন্তব্যের প্রতিক্রিয়ায় ট্রাম্প বলেন, বিষয়টি নিয়ে ভিন্নমত রয়েছে। তার ভাষায়, “অনেকে এমনটা মনে করেন, আবার অনেকে মনে করেন না।”

ট্রাম্পের বক্তব্যে ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রের দ্বিমুখী কৌশলের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। একদিকে সামরিক চাপ বজায় রাখার কথা বলা হচ্ছে, অন্যদিকে আলোচনার মাধ্যমে পারমাণবিক কর্মসূচি সীমিত করার সম্ভাবনাকেও গুরুত্ব দেওয়া হচ্ছে।

সূত্র: টাইমস অব ইসরায়েল

এই শাখার আরও খবর

ফেসবুকে ঢাকা দখলের ডাক, কে এই ছাত্রলীগ নেতা?

ওটিএন বাংলা রিপোর্ট : ফেসবুকে আওয়ামী লীগের ব্যানারে ‘ঢাকা দখলের’ ঘোষণা দিয়ে পোস্ট দেওয়ার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন ছাত্রলীগের এক নেতা। তাঁর নাম আসাদ মোল্লা (৩০)।…

আশুলিয়ায় পুলিশের সঙ্গে শ্রমিকদের ধাওয়া-পাল্টাধাওয়া, কাভার্ডভ্যানে আগুন

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে ঢাকার আশুলিয়ায় পোশাকশ্রমিকদের বিক্ষোভকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে শিল্পাঞ্চল। সোমবার (২ নভেম্বর) সকালে শুরু হওয়া এ…

মণিপুরে নতুন করে জাতিগত সহিংসতা, নিহত ৫

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে নতুন করে জাতিগত সহিংসতায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন। পৃথক দুটি ঘটনায় তাদের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। কুকি ও নাগা…

সুইডিশ দূতাবাসে শেনজেন ভিসার আবেদন প্রক্রিয়াকরণ বন্ধ

ঢাকার সুইডিশ দূতাবাস শেনজেন ভিসার আবেদন প্রক্রিয়াকরণ বন্ধ করেছে। এখন থেকে শেনজেন ভিসা, আমন্ত্রণপত্র, আপিল এবং আবেদনসংক্রান্ত যেকোনো তথ্য বা সহায়তার জন্য সরাসরি সুইডিশ মাইগ্রেশন…

ঋণের চাপে ট্রেনের নিচে ব্যবসায়ী, চিরকুটে লিখে গেলেন ‘সুদখোর’দের নাম

গাইবান্ধায় আবু বক্কর সিদ্দিক বিপুল (৫২) নামে এক চা পাতার ব্যবসায়ীর ট্রেনে কাটা মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। তার হাতে পাওয়া একটি চিরকুটে নিজের মৃত্যুর…

পটুয়াখালীতে কাফনের কাপড় পরে মুক্তিযোদ্ধার আমরণ অনশন

নিজের বসতভিটায় নিরাপদে বসবাসের নিশ্চয়তা, বাড়িতে হামলার বিচার এবং বরাদ্দ পাওয়া সরকারি ঘরের নির্মাণকাজ শেষ করার দাবিতে কাফনের কাপড় পরে আমরণ অনশন শুরু করেছেন বীর…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au